বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে যেভাবে আবার ফিরে পাবেন
বিকাশ একাউন্ট সাময়িক ব্লক হলে খোলার সকল উপায়আপনি কি বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায় সম্পর্কে জানতে চান? তবে এই পোস্টটি শুধু আপনার জন্য। অনেকেই বিভিন্ন কারণে বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুলে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেয়। এটা একটা বড় সমস্যা।
এই পোস্টে তাই আমরা বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত সবকিছু জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পোস্ট সূচিপত্র: বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত সবকিছু
- বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায়
- নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়
- বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে জিডি করার নিয়ম
- ভুল নাম্বারে টাকা পাঠানো থেকে সতর্কতা
- পরিশেষে আমার মতামত
বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায়
অনেক সময় দেখা যায় যে আমরা তাড়াহুড়া করে বিকাশে টাকা পাঠাচ্ছি তখন ভুল নাম্বারে টাকা চলে যায়। মাঝে মাঝে এমন নাম্বারেও টাকা যেতে পারে যেই নাম্বারের কোনো বিকাশ নেই বা ঐ নাম্বার খোলা নেই। মাঝে মাঝে বড় পরিমাণে টাকাও ভুলে অন্য নাম্বারে চলে যেতে পারে। আপনাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে যদিও ভুলে চলে যায় তাহলে বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায় গুলো আপনার কাজে আসবে।
আরও পড়ুন: পড়াশোনার পাশাপাশি কীভাবে আয় করা যায়
মাঝে মাঝে এমন হয় ভুল নাম্বারে টাকা যাওয়ার পরে আমরা সেখানে কল করে আবার ফিরে পেতে পারি। তবে মাঝে মাঝে এমন অনেক মানুষ আছে যারা তা ফেরত দেয় না বা দিতে চায় না। আবার এমন হতে পারে যে তার বিকাশ নেই। তখন আপনি কীভাবে সেই টাকা ফিরত পাবেন। তার জন্য আপনাকে নিচের ধাপগুলো মেনে কাজ করতে হবে।
- সাথে সাথে তাকে কল দিয়ে ভদ্রভাবে বুঝিয়ে বলুন তবে এতে করে সমাধান নাও হতে পারে
- আপনি যে বিকাশে লেনদেন করেছেন তার transaction ID save করে রাখুন
- বিকাশ app এর history এর screenshot তুলে রাখুন প্রমাণ হিসেবে
- 16247 নাম্বারে বিকাশ helpline এ কল করে আপনার পুরা সমস্যাটা তাদের সুন্দর করে বুঝিয়ে বললে বিকাশ আপনাকে সহযোগিতা করবে।
- যদি কোনো মতেই টাকা না পান তাহলে বিকাশ support এ complain করতে পারেন।
- টাকা যদি এখনো cash out না হয় তাহলে ফেরত পাওয়ার chance বেশি থাকে
- এছাড়াও আশেপাশের কোনো বিকাশ customer care এ যেতে পারেন
- তবে যাকে টাকা পাঠিয়েছেন সে যদি টাকা না দিতে চায় তবে জিডি করতে পারেন। এ নিয়ে এই পোস্টে জানব আমরা।
নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়
মাঝে মাঝে এমন হয় যে বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায় গুলো কাজে লাগিয়ে টাকা ফিরত পেয়ে যেতে পারেন। কিন্তু যদি সেই নাম্বারে কোনো বিকাশ একাউন্টই না থাকে তবে আপনি কি করবেন? এটা একটা বড় সমস্যা হতে পারে। নিচে এর সমাধান দেওয়া হলো:
- সাধারণত নন বিকাশ নাম্বারে টাকা গেলে টাকা অটো রিভার্স হয়ে চলে আসে। তবে মোবাইল রিচার্জ থেকে করতে গেলে আর টাকা ফিরত পাবেন না।
- কম এমাউন্টের টাকা থাকলে বিকাশ support টিম এতো বেশি গুরুত্ব দেয় না।
- আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
- transaction ID Save করে রাখবেন ও history screen shot নিয়ে রাখবেন।
- তারপরেও যদি আপনার টাকা না ফিরত আসে বড় এমাউন্ট থাকলে বিকাশ সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
- তবে আপনাকে বুঝতে কষ্ট হতে পারে যে সেই নাম্বারে বিকাশ আছে কি নেই। তাই শুরুতেই help center এ সাহায্য নিন।
বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে জিডি করার নিয়ম
অনেক সময় বড় এমাউন্টের টাকা অন্য ভুল নাম্বারে চলে যায়। অনেক সময় যার কাছে টাকা যায় সে টাকা ফেরত দিতেও চায় না। তখন আপনি জিডি করতে পারেন। এতে করে আইনের মাধ্যমে টাকা ফিরত পেতে পারেন। তবে এটা শুধু বড় এমাউন্টের টাকা ফিরত পাওয়ার জন্য। বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায় গুলো মাঝে জিডি অনেক বড়। বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে জিডি করার নিয়ম নিচে দেওয়া হলো:
- কাছের থানায় যেতে হবে।
- transaction screenshot নিয়ে যেতে হবে।
- Transaction ID সাথে রাখতে হবে।
- কখন টাকা send করেছেন তা লিখে রাখতে হবে।
- যে নাম্বারে টাকা গেছে সেটিও mention করতে হবে।
- জাতীয় পরিচয়পত্র (NID) লাগতে পারে।
- GD copy পরে বিকাশ support এ জমা দিতে হতে পারে।
- যদি সেই লোক টাকা Withdraw না করে তবে আপনার বিকাশ টিম টাকা ফিরত আনবে।
- যদি টাকা withdraw হয়ে যায় তবে আইন সাহায্য করবে।
ভুল নাম্বারে টাকা পাঠানো থেকে সতর্কতা
এই পোস্টে আমরা বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায় সম্পর্কে তো সবকিছু জেনেছি। এই টাকা ফিরত আনা কোনো সহজ কিছু না। আপনি যদি তাড়াহুড়োর মাঝে ভুল নাম্বারে টাকা পাঠান তাহলে আপনার এর পিছনে আরও অনেক সময় ব্যয় হবে। তাই আগেই আস্তে ধীরে সাবধানে টাকা পাঠান।
আরও পড়ুন: ফেসবুক থেকে যেভাবে প্রতারণা চিনবেন
নাম্বার বার বার মিলেয়ে নিন। অনেক সতর্কতার সাথে টাকা লেনদেন করবেন। কখনো transaction ID ডিলিট করবেন না। যদি ভুল নাম্বারে টাকা চলেও যায় তবে ভয় না পেয়ে আমাদের দেখানো কাজ গুলো করুন তবে আপনি টাকা ফিরত পেতে পারেন। মূলত এভাবেই টাকা ফিরত নাওয়া যায়।
পরিশেষে আমার মতামত
এই পোস্টে আমরা বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে ফেরত পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত সবকিছু জেনেছি। আপনার যদি কখনো ভুল নাম্বারে টাকা চলে যায় তবে ঠান্ডা মাথায় এই পদক্ষেপ গুলো নিন। তবে শুরুতেই সতর্ক থাকা ভালো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url