ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬

 ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার উপায় ২০২৬ আপনি কি ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬ নিয়ে ভাবছেন? ফেসবুক কি কি নতুন নীতিমালা দিয়েছে? ফেসবুক আইডি কীভাবে সাসপেন্ড হয়ে যায় বা আবার কীভাবে আইডি ফিরে পাওয়া যায়? এমন অনেক নীতিমালা আছে। যেগুলো সম্পর্কে আমরা এই পোস্টে জানব।

ফেসবুক-অ্যাকাউন্ট-সাসপেনশন-২০২৬এই পোস্টে আমরা ২০২৬ সালের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন নিয়ে বিস্তারিত সবকিছু জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

পোস্ট সূচিপত্র: ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬ নিয়ে বিস্তারিত সবকিছু 

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬

ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় সাসপেন্ড হয়ে যায়। ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬ সালে আরও বাড়তে পারে। কারণ ফেসবুক তাদের সিকিউরিটি দিনে দিনে আরও শক্ত করছে। অনেক গুলো নিয়ম মেনে ফেসবুক চালাতে হবে। তবে নিয়ম খুবই কম। কিন্তু অনৈতিক কোনো কাজ করলে বন্ধ করে দিতে পারে। তাই সাবধানে ফেসবুক চালাতে হবে। এমন কিছু সন্দেহ জনক কাজ হচ্ছে: 

আরও পড়ুন: অনলাইন সার্ভে করে আয় করার উপায়

  • ভুয়া আচরণ: অর্থাৎ আপনার আইডি সঠিক নেই। ফেইক আইডি দিয়ে বিভিন্ন খারাপ কাজ করছেন। এমন খারাপ কাজ গুলো কি কি তা পরে জানব। 
  • স্প্যাম: বিভিন্ন প্রতারণা মূলক কাজ করলে এমন হয়। মানুষ কে ঠকিয়ে বিভিন্ন ধরনের ইনকাম। বা প্রতারণা মূলক পেইজ থাকলে তা স্প‍্যাম হিসেবে ধরে নেওয়া হয়। 
  • কপিরাইট: আপনার আইডিতে সকল পোস্ট কপিরাইট অর্থাৎ অন‍্য কারো পোস্ট আপনি ডাউনলোড করে নিজে ছাড়ছেন। এমন অনেক রিপোর্ট আসলে বন্ধ হয়ে যেতে পারে। আবার অন‍্য কারো পোস্ট সেয়ার করা যেতে পারে কিন্তু ডাউনলোড করে আপলোড নয়। 
  • নিরাপত্তা ঝুঁকি: আপনার আইডির কোনো নিরাপত্তা নেই। আইডি এভাবেই সামান‍্য ভাবে পরে আছে। কোনো তথ‍্য দেওয়া নেই আইডিতে। অবহেলা করছেন এমন অনেক সময় কিছু সংখ‍্যক আইডিতে রিপোর্ট আসলেই নষ্ট হয়ে যায়। 
  • কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাঙা: ফেসবুক তাদের কিছু নীতিমালা দিয়েছে। আপনি যদি কোনো কনটেন্ট ক্রিয়েটর হন তবে আপনাকে এই নিয়মগুলো মেনে কাজ করতে হবে। অন‍্যথায় ফেসবুক আইডি রিমুভ করে দিবে। 
আপনি যদি এই নিয়ম গুলো ভেঙে কাজ করেন তবে দেখবেন আপনার আইডি বা পেইজ রিমুভ হয়ে গেছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ আছে। বিভিন্ন ধরনের খারাপ কাজ তারপর ফেসবুকের নীতিমালা সবগুলো নিয়েই আমরা এই পোস্টে বিস্তারিত জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন কী

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন বলতে বুঝায় যে আপনার ফেসবুক অ‍্যাকাউন্ট বিভিন্ন অনৈতিক কাজের জন‍্য ফেসবুক আপনার অ‍্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। কিছুদিনের জন‍্য এই সাসপেনশন থাকে। আবার অনেক সময় একবারে অ‍্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়। এটি নির্ভর করে আপনার কাজের উপর। এছাড়াও আপনার আইডি কেউ নষ্ট করতে চাইলে অনেক গুলো ভুয়া রিপোর্ট দিলে আপনার আইডি যদি দুর্বল হয় তবে অ‍্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। 

এছাড়াও বড় কোনো ব‍্যক্তি বা ব‍্যক্তিগণ আপনার আইডিতে রিপোর্ট দিলে ফেসবুকের নজরে অনেক সহজেই আসবে আর তারা তা রিমুভ করে দিবে। এগুলো থেকে বাঁচার বিভিন্ন উপায় রয়েছে। যা আমরা এই পোস্টের নিচে জানব। এই পোস্টে আমরা সাসপেনশনের শুরু থেকে শেষ পর্যন্ত জানব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্স হওয়ার কারণ কী কী

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬ সালে হবার অনেক কারণ রয়েছে। কারণ গুলো অনেক স্বাভাবিক। আগের মতোই নিয়ম রয়েছে। তবে সিকিউরিটি অনেক শক্ত করা হয়েছে। আগে অনৈতিক কাজ করলেও সিকিউরিটির কাছে ধরা কম পড়তো কিন্তু এখন থেকে হালকা পাতলা কিছু ধরা পরলেও রিপোর্ট হয়ে যায়। ভবিষ্যতে আরও বেশি বাড়বে। এর কিছু কারণ হলো: 

  • ভুয়া নাম বা ভুয়া তথ্য ব্যবহার করা
  • একাধিক ফেসবুক আইডি ব্যবহার করা
  • খুব বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো
  • অল্প সময়ে অনেক লাইক বা কমেন্ট করা
  • স্প্যাম পোস্ট বা লিংক শেয়ার করা
  • কপিরাইটযুক্ত ভিডিও বা ছবি পোস্ট করা
  • বারবার রিপোর্ট খাওয়া
  • ঘৃণামূলক বা আপত্তিকর পোস্ট করা
  • ফেইক নিউজ বা বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা
  • সন্দেহজনক অ্যাপ বা থার্ড পার্টি টুল ব্যবহার করা
  • হঠাৎ লোকেশন বা ডিভাইস পরিবর্তন
  • গ্রুপে অতিরিক্ত পোস্ট করা
  • অটো লাইক বা বট ব্যবহার করা
  • ফেসবুক নীতিমালা বারবার ভাঙা
  • অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সন্দেহ
আপনার আইডি তে যদি ফেসবুক এগুলো দেখতে পারে তবে আপনাকে সাসপেন্ড করে দিবে। কনটেন্ট ক্রিয়টর দের মাঝে অনেকেই একটি খবর শুনছে বা বলছে যে অন‍্যান‍্য দের পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট করলে ফেসবুক আইডির হেল্থ ভালো থাকে। কিন্তু আসলে ভুল। অতিরিক্ত করে ফেললে ফেসবুক তা ভুয়া বা স্প‍্যাম হিসেবে ধরে নেয়। তাই এই কাজ গুলো থেকে বিরত থাকতে হবে। 

ফেসবুকের নীতিমালা

ফেসবুকের পুরাতন আর নতুন কিছু নিয়ম নীতিমালা রয়েছে। এগুলো মেনে ফেসবুক ব‍্যবহার করলে সাসপেন্ড হবে না কখনো। তবে কেউ যদি ইচ্ছা করে আপনার আইডি নষ্ট করতে চায় তাহলে সে অনেকের কাছ থেকে সাহায্য চেয়ে আইডিতে রিপোর্ট এনে ফেসবুক আইডি নষ্ট করতে পারে। তবে ফেসবুকের কিছু নীতিমালা হলো:
ফেসবুক-অ্যাকাউন্ট-সাসপেনশন-২০২৬
  • ভুয়া নাম বা ভুয়া পরিচয় ব্যবহার করা যাবে না
  • ঘৃণামূলক বা আপত্তিকর পোস্ট করা যাবে না
  • ফেইক নিউজ বা বিভ্রান্তিকর তথ্য গুজব শেয়ার করা যাবে না
  • অন্যের কপিরাইটযুক্ত ছবি বা ভিডিও চুরি করে পোস্ট করা যাবে না
  • স্প্যাম লিংক বা অতিরিক্ত প্রচার করা যাবে না
  • বট, অটো লাইক, অটো কমেন্ট ব্যবহার করা যাবে না
  • মানুষকে বিরক্ত করে এমন আচরণ করা যাবে না
অনেকেই ফেইক আইডি খুলে কিন্তু দেখা যায় সাসপেন্ড হয় না এগুলো মূলত কোনো অন‍্যায় কাজ করে না আবার এমন হতে পারে ফেসবুকের সামনেই এগুলো পড়ে নি। আবার অনেকে অশ্লীল ভিডিও ছাড়ে এইসব আইডি রিপোর্ট পেলেই নষ্ট হয়ে যায়। আবার এখন বর্তমানে ফেসবুকে অনেক গুজব ছড়াচ্ছে এমন অনেক পেইজ আছে। যেমন anwar TV। এগুলো নষ্ট না হবার কারণ মানুষ আরও উৎসাহ দিচ্ছে। রিপোর্ট দিলেই নষ্ট হয়ে যাবে। অনেক গুলো আছে নষ্ট হয়ে গেছে। 

আর কপিরাইট নিয়ে শুরুতেই যা বলেছিলাম। আর ভুয়া কোনো লিংক যেগুলো প্রতারণা তা শেয়ার বা কিছু করা যাবে না। অনেকের এইসব কাজ ফেসবুকের চোখে পড়ে না রিপোর্ট পরলেই তা ফেসবুক দেখে। আবার অনেকের টা ফেসবুক নিজ থেকে সাসপেন্ড করে দেয়। আবার অনেকে তাদের পেইজে অতিরিক্ত লাইক কমেন্ট আনার জন‍্য বটের লাইক কমেন্ট কিনে। ফলে আইডি স্প‍্যাম হয়ে যায়। কাউকে কোনো উল্লেখ্য করে কাউকে অত‍্যাচার মূলক বা অপমান হেরেজমেন্ট করলে রিপোর্ট দিলেই আইডি নষ্ট হয়ে যায়। 

ফেসবুক সাসপেনশন কতদিন থাকে

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬ কত দিন থাকবে তা কি আপনি জানানে? ফেসবুক সাসপেনশন মূলত ফেসবুক নিজ থেকে দিয়ে থাকে। রিপোর্টের পরিমাণ বেশি হলে বেশিদিন আবার কম হলে কিছুক্ষণ। আবার ছোট খাটো ভুল হলে একদিন সময় দেয়। মাঝে মাঝে একেবারের জন‍্য ডিলিট করে দেয়। আবার কেউ যদি হেল্প সেন্টারে রিপোর্ট করে তবে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। এমন কিছু নির্দিষ্ট সময় হচ্ছে:
  • ২৪ ঘণ্টা সাসপেনশন
  • ৪৮ ঘণ্টা সাসপেনশন
  • ৩ দিন সাসপেনশন
  • ৭ দিন সাসপেনশন
  • ৩০ দিন সাসপেনশন
  • ৯০ দিন সাসপেনশন
  • অনির্দিষ্ট সময় (রিভিউ শেষ না হওয়া পর্যন্ত)
  • পার্মানেন্টলি সাসপেনশন

ফেসবুক নতুন অ্যাকাউন্ট নিষিদ্ধ করে কেন

অনেক সময় দেখা যায় নতুন আইডি ফেসবুক নিষিদ্ধ করে দেয়। ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬ সালে এই নতুন আইডির ক্ষেত্রে নিষিদ্ধ দেখা যাবে। আগেও দেখা গেছে। নতুন আইডি সাসপেনশন হওয়ার অনেক গুলো কারণ আছে। এমন কিছু কারণ হলো: 
  • নতুন আইডি খুলেই অনেক বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো
  • একই ডিভাইস বা আইপি থেকে বারবার নতুন আইডি খোলা
  • ভুয়া নাম বা অসম্পূর্ণ প্রোফাইল
  • প্রোফাইল ছবি না দেওয়া
  • হঠাৎ অনেক গ্রুপে জয়েন হওয়া
  • সন্দেহজনক লিংক শেয়ার করা
  • আগে নিষিদ্ধ হওয়া আইডির তথ্য ব্যবহার করা

ফেসবুক ডিজেবল হলে কি করব

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬ সালে হলে কি কি করব তা আমাদের জানা জরুরি। কারণ অনেক সময় আমাদের একটা আইডিতে অনেক গুরুত্বপূর্ণ তথ‍্য থাকে। এগুলো যদি ডিলিট হয়ে যায় তবে অনেক দিনের পুরানো একটি আইডি সব নষ্ট হয়ে যায়। তাই ফেসবুক আইডি ব‍্যাক দেওয়ার জন‍্যও কিছু উপায় দিয়েছে। এগুলো হলো: 
ফেসবুক থেকে যে নোটিফিকেশন বা মেসেজ দিয়েছে তাতে কি বলা হয়েছে তা আগে পড়ুন।
  • Request Review বা Appeal বা এই টাইপের কোনো অপশন থাকলে ক্লিক করুন
  • আপনার আসল নাম, জন্মতারিখ ঠিক আছে কিনা যাচাই করুন
  • প্রয়োজন হলে আসল আইডি কার্ড (NID/Passport) আপলোড করুন
  • এছাড়াও ফেইসের ছবি চাইতে পারে 
  • যা যা চাবে তা দিলেই হবে
  • একবার সাবমিট করার পর বারবার সাবমিট করবেন না
  • কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করুন

সাসপেন্ড অ‍্যাকাউন্ট ফিরে পাওয়ার উপায়

আমরা জেনেছি যে আইডি ডিজেবল হলে কি কি করবো। এখন আমরা জানব যে যদি সাসপেন্ড হয়ে যায় তবে কি করবো। দুইটি পদ্ধতি প্রায় একই। সাসপেন্ট অ‍্যাকাউন্ট ফিরে পাবার কতগুলো উপায় আছে। নিচে এই উপায় গুলো দেওয়া হলো: 
  • নির্দিষ্ট সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
  • ফেসবুক যে নির্দেশ দিয়েছে তা মেনে চলুন
  • Confirm Identity এলে সঠিক তথ্য দিন
  • ফেক নাম থাকলে ঠিক করুন
  • সন্দেহজনক অ্যাপ বা টুল বন্ধ করুন
  • সাসপেনশনের সময় নতুন কোনো ভুল করবেন না

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন নিয়ে সতর্কতা

আমাদের ফেসবুক অ‍্যাকাউন্টের সাসপেনশন নিয়ে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। আর কোনো ধরনের ভুল করা যাবে না। আমরা এই পোস্টে যেই নিয়মগুলো সম্পর্কে বলেছে। আপনি তা করতে পারলে কোনো সমস্যা হবে না। আবার ভুয়া রিপোর্ট আসলেও অনেক সময় সাসপেন্ড হয়ে যায়। তাই আপনি হেল্প সেন্টারে রিপোর্ট করবেন তাহলে সমস্যা হবে না। আপনার জন‍্য এমন কিছু সতর্কতা হলো:
ফেসবুক-অ্যাকাউন্ট-সাসপেনশন-২০২৬
  • ভুয়া নাম বা ভুয়া ছবি ব্যবহার করবেন না
  • একাধিক আইডি একসাথে ব্যবহার করবেন না
  • হঠাৎ বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন না
  • অটো লাইক, অটো কমেন্ট ব্যবহার করবেন না
  • কপিরাইট ভিডিও বা ছবি শেয়ার করবেন না
  • সন্দেহজনক লিংক পোস্ট করবেন না
  • রেগে গিয়ে রিপোর্টযোগ্য কিছু লিখবেন না

পরিশেষে আমার মতামত 

আমার মতে আপনি যদি আপনার অ‍্যাকাউন্ট ভালো রাখতে চান তাহলে আপনাকে আমাদের দেখানো ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬ সালের নিয়মগুলো মেনে কাজ করতে হবে। অনেক সময় এই নিয়মগুলো না মানলে আইডি সাসপেন্ড হয়ে যায়। আবার বড় বড় ভুয়া কাজ করলেও হয় না। আপনাকে সতর্ক থেকে আইডি চালাতে হবে। এমনো হতে পারে যে আপনার ছোট ভুলের কারণে সাসপেন্ড হয়ে গিয়েছে। আমার অনেক বন্ধুদের সাথে এমন হয়েছে। তাই সতর্ক থাকুন। এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url