অনলাইন সার্ভে করে আয় করার উপায়
পড়াশোনার পাশাপাশি আয় করার উপায়আপনি কি অনলাইন সার্ভে করে আয় করার উপায় খুঁজছেন? তবে আপনি আজকে সঠিক জায়গাতেই এসেছে। অনলাইনে সার্ভে করে কি সত্যিই আয় হয়? নাকি সার্ভে কোনো ভুয়া কিছু। আমরা সত্যিই কি আয় করতে পারব। এইসকল নানা বিষয় এই পোস্টে আমরা জানব।
এই পোস্টে আমরা অনলাইন সার্ভে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আয় করার উপায় জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পোস্ট সূচিপত্র: অনলাইন সার্ভে করে আয় করার উপায় নিয়ে বিস্তারিত সবকিছু
- অনলাইন সার্ভে করে আয় করার উপায়
- অনলাইন সার্ভের কাজ কী
- অনলাইন সার্ভে কি ভালো
- সার্ভে করে দিনে ১০০ ডলার আয় করার উপায়
- ফ্রি কোথায় সার্ভে করা যায়
- ফেইক সার্ভে কোনগুলো
- আসল সার্ভে চিনার উপায়
- সার্ভে করে কিভাবে টাকা আয় হয়
- অনলাইন সার্ভে কি নিরাপদ
- পরিশেষে আমার মতামত
অনলাইন সার্ভে করে আয় করার উপায়
আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান তাহলে আপনাকে কিছু দক্ষতা অর্জন করতে হবে। আর যদি কোনো দক্ষতা না থাকে এমনে এমনিই অনেক সহজে আয় করতে চান তবে অনলাইন সার্ভে আপনার জন্য সেরা হবে। তবে এই অনলাইন সার্ভে করে আয় করার উপায় কি তা কি আপনি জানান? এই পোস্টে আমরা এ নিয়েই বিস্তারিত সবকিছু জানব।
অনলাইন সার্ভে করে অনেকেই অনেক টাকা আয় করছে। আবার অনেকেই ঠকছে। আবার অনেকেই আছেযারা বোকা বানিয়ে আয় করছে। আপনি কোনটি বেছে নিবেন ঐটি আপনার বিষয়। কিন্তু আপনাকে সঠিক উপায়ে সঠিক জায়গায় সার্ভে পূরণ করে আয় করতে হবে। সর্ভে থেকে আয় করার উপায় হলো:
- বিভিন্ন অ্যাপ থেকে আয়। এ নিয়ে অনেক গুলো অ্যাপ নিচে দেওয়া হয়েছে।
- বিভিন্ন সাইটে কাজ করা।
- টেলিগ্রামে কাজ করা। তবে এটি বেশির ভাগ ভুয়া হয়।
- মাইক্রো জবস এমন এমন বিভিন্ন সাইটে ক্লাইন্টদের দেওয়া ছোট ছোট সার্ভে।
একটা সার্ভে করলে ২০ টাকা থেকে ৩০০ টাকা বা আরও অনেক বেশি টাকা পাওয়া যায়। আবার কিছু আছে যেগুলো হাজার টাকাও দিয়ে থাকে। কিন্তু এগুলো করতে হলে দক্ষতার প্রয়োজন হবে। আমরা আপনাকে ধাপে ধাপে বিভিন্ন সাইটের নাম সম্পর্কে জানাব। যেখান থেকে আপনি আয় করতে পারেন। সূচিপত্রে ফ্রি কোথায় সার্ভে করা যায় এখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
অনলাইন সার্ভের কাজ কী
অনলাইন সার্ভে অনেক রকমের হয়ে থাকে। বেশির ভাগ ভুয়া হয়ে থাকে। আর বেশির ভাগ এমন হয় যে আপনার মোবাইলের ডাটা চুরি করে নিয়ে যেতে পারে। আপনাকে বিভিন্ন ধরনের তথ্য দিতে বলবে আপনি সব দিয়ে দিবেন তারপর কোন দিক দিয়ে আপনার মোবাইলের বিভিন্ন তথ্য চুরি হচ্ছে আপনি তা টেরও পাবেন না। আপনার উচিৎ সতর্কতার সাথে কাজ করা। বিশেষ করে আপনার সার্ভে কাজ না করাই ভালো। আর নাহলে আপনার দক্ষ হতে হবে। বুঝতে হবে কোনটি নকল কোনটি আসল। এ নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
যাইহোক সার্ভে মূলত ক্লাইন্ট রা একটি কাজ দেয় যে একটা ওয়েবসাইটে ঢুকে এখানে লগ ইন করতে হবে বিভিন্ন তথ্য দিতে হবে। এগুলোর মাঝে ৯৯% ভুয়া হয় যা আপনার তথ্য চুরি করে। বেশি টাকার লোভ দিয়ে আপনি তাদের ফাদে পরবেন। হতে পারে সার্ভে করে আপনি হাজার টাকা পেয়েছেন। কিন্তু আপনার হাজার টাকার চেয়েও বেশি দামি তথ্য চুরি হয়ে গেছে। আবার কিছু সার্ভে আছে ছোট ছোট কাজ দেয় ৫/১০ টাকার। এগুলো ভালো কাজ দৈয়। তারা ছোট ছোট বিভিন্ন কাজ দেয় সেগুলো করলে আপনি কিছু লাভ পাবেন।
অনলাইন সার্ভে কি ভালো
অনলাইন সার্ভে করে আয় করার উপায় জানার আগে আপনাকে জানতে হবে সার্ভে ভালো নাকি খারাপ। আমরা আপনাকে আগে সঠিক তথ্য জানাব তারপর বিভিন্ন উপায় সম্পর্কে জানাব। এই পথে নামার পূর্বে আপনাকে আগে সতর্ক হতে হবে। সার্ভের কিছু সুবিধা হলো:
- কোনো টাকা লাগেনা
- কাজ খুব সহজ
- মোবাইল দিয়েই করা যা
- সময় লাগলেও টাকা বেশি
আপনি যদি সার্ভে শুরু করে তবে আপনার উচিৎ এমন একটি মোবাইল দিয়ে কাজ করা যেখানে বেশি কোনো তথ্য নেই। মোবাইল চুরি হয়ে গেলেও সমস্যা হবে না। এমন একটি মোবাইল দিয়ে সার্ভে পূরণ করা। তাহলে কোনো সমস্যায় হবে না। আবার কিছু অসুবিধা হচ্ছে:
- সব সময় সার্ভে পাওয়া যায় না
- অনেক সার্ভে মাঝপথেই বন্ধ হয়ে যায়
- বাংলাদেশের জন্য তুলনামূলক কম
বেশির ভাগ সার্ভে তে নাম ফোন লগ ইন এগুলো দিতে বলা হয়। আরও এমন এমন তথ্য চায় এগুলো থেকে ক্লাইন্টের কিছু লাভ হয়। ধরুন অনেকটা রেফারেলের মতো। এর কিছু অংশ আপনাকে দেওয়া হয়। ক্লাইন্টে কাছেও ওর্ডার আসে যে এতো জন এই সার্ভে পূরণ করলে এতো টাকা দেওয়া হবে। এরপর ক্লাইন্ট এগুলো আপনাকে দিবে আপনার মতো অনেকেই আছে। তারপর পূরণ করলে একটি টার্গেট ফিলাপ হলে আপনাকে টাকা দিবে। তবে পূরণ করাও অনেকটা ঝামেলার বিষয়।
সার্ভে করে দিনে ১০০ ডলার আয় করার উপায়
অনলাইন সার্ভে করে আয় করার উপায় গুলো জানার পরেও ১০০ ডলার দিনে আয় করা সম্ভব নয়। বিদেশী সার্ভে হলে আয় করা যেত। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য সার্ভে অনেক কম দেয়। বাংলাদেশের সবকিছুর রেট অনেক কম। আপনি একটা সার্ভে করে ২০ টাকা পেলে আমেরিকান একজন এটা করলে হাজার টাকা পাবে। এটাই পার্থক্য। একটি সার্ভে ৫০ টাকা পর্যন্ত আপনি পেতে পারবেন।
এছাড়াও আরও বড় বড় আছে যেগুলো অনেক কম। আপনি ১০০ ডলার আয় করতে পারবেন না তবে প্রতিদিন ১০০ টাকা আয় করতে পারবেন গড়ে এটি আসল কথা। তাই আপনার উচিৎ সার্ভে করার সাথে সাথে অন্য কিছুও করা। যেমন আপনি বিভিন্ন মাইক্রো জব করতে পারেন। এগুলো নিয়ে আমরা জানব। ফ্রি কোথায় সার্ভে করা যায়
অনলাইন সার্ভে করে আয় করার জন্য কিছু অ্যাপ লাগবে। আমরা আগেই বলেছি যে বিভিন্ন ধরনের মাইক্রো জব সাইটে আপনি বিভিন্ন ধরনের সার্ভে পেয়ে যাবেন। এখানে অনেক ক্লাইন্ট বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে। যেগুলো করে কিছু কিছু টাকা আয় হয়। সময় অনেক বেশি ব্যয় করতে হয় এবং টাকা আয় হয় অনেক কম। কোনো দক্ষতা না থাকলে সবাই এই পথ বেছে নেই। এছাড়াও একবারে নতুন যারা তারাও এই পথ বেছে নেয়। এমন কিছু ফ্রি সার্ভে সাইট যেগুলো আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন,
- Swagbucks
- ySense
- TimeBucks
- Toluna
- InboxDollars
- PrizeRebel
- Freecash
- Microworkers
- RapidWorkers
- Clickworker
- Remotasks
- Appen
- Lionbridge
- Respondent
- SproutGigs
- Gigclickers
- Microjobers
ফেইক সার্ভে কোনগুলো
বেশির ভাগ সার্ভে ফেইক হয়ে থাকে। এগুলো আপনাকে অনেক সহজেই ফাদে পা দিতে বাধ্য করবে। টাকার লোভ অনেকের আছে। এবং সহজেই বড়লোক হয়ে যেতে চায়। এ নিয়ে অনেক প্লেন শুরু করে যে টাকা আয় হবে বড় লোক হবে। কিন্তু এক নিমিষেই তা ভেঙে যায়। তাই শুরুতেই ফাদে পা না দেওয়া ভালো। ফ্রিল্যান্সিং এর জন্য দক্ষতা অর্জন করতে হবে। কমপক্ষে ছয় মাস কোর্স। এবং এক দুই বছরের অভিজ্ঞতা ছাড়া আয় সম্ভব নয়। ফেইক সার্ভে সাইট বা অ্যাপের লক্ষণ:
- রেজিস্ট্রেশন করতে আগে টাকা চায়
- দিনে ৫০–১০০ ডলার গ্যারান্টি বলে
- উইথড্র করতে “অ্যাক্টিভেশন ফি” চায়
- শুধু রেফার করলেই ইনকাম
- কোনো পেমেন্ট প্রুফ নেই
- ফেসবুক/ইউটিউব ইনবক্সে লিংক পাঠায়
- গুগল প্লেতে রিভিউ বন্ধ বা সব ফেক রিভিউ
- সবচেয়ে বেশি ফেইক হয় যেগুলো:
- Instant Cash Survey টাইপ অ্যাপ
- Spin & Earn Survey
- Daily 5000৳ Survey App
- Telegram/WhatsApp ভিত্তিক সার্ভে গ্রুপ
আসল সার্ভে চিনার উপায়
আসল সার্ভে চিনার কিছু উপায় আছে। অনলাইন সার্ভে করে আয় করা এতো সহজ নয়। শুরুতেই কোনটি আসল আর কোনটি নকল তা জানতে হবে। অনেক আছে যেগুলো প্রতারণা করে। আর কিছু আছে আসল। এমন আসল সার্ভের লক্ষণ হলো:
- রেজিস্ট্রেশন ফ্রি
- কাজ করার আগে টাকা চায় না
- কোন আয় গ্যারান্টি দেয় না
- প্রশ্নগুলো বাস্তব ও সাধারণ
- কোম্পানির নাম ও উদ্দেশ্য স্পষ্ট থাকে
- পেমেন্ট নিয়ম পরিষ্কার করে লেখা থাকে
- ধৈর্য ধরে কাজ করতে হয়
যদি কোনো সার্ভে এই বৈশিষ্ট্য গুলো থাকে তাহলে সেই সার্ভে আসল। আর যদি যেকোনো একটা বৈশিষ্ট্য না থাকে তাহলে সেটি প্রতারণা হবে। হয়তো আগে টাকা কেরে নিবে অথবা গোপন তথ্য চুরি করবে। আবার হতে পারে ক্লাইন্ট আপনাকে দিয়ে কাজ করিয়ে টাকা দেয় নি। তাই আসল সার্ভে চিনতে অনেক দক্ষতা অর্জন করতে হবে।
সার্ভে করে কিভাবে টাকা আয় হয়
সার্ভে করে অনেক ভাবেই আয় করা যায়। এখন সার্ভে করে আপনার কি লাভ হচ্ছে বা যারা দিয়েছে তাদের কি লাভ হয়েছে। এর মাঝে অনেক আছে যেগুলো ফেইক। আর যেগুলো আসল এগুলো ছোট ছোট কাজ দিবে। আর তারা কীভাবে আয় করছে তা চলুন জানা যাক।
- বড় কোম্পানি পণ্যের রিভিউ জানতে চায়
- তারা সার্ভে কোম্পানিকে টাকা দেয়
- সার্ভে কোম্পানি হাজার হাজার মানুষের মতামত সংগ্রহ করে
- এই ডাটা তারা বিশ্লেষণ করে কোম্পানিকে দেয়
- বিভিন্ন ধরনের রিভিউ পেলেই তাদের লাভ
অনলাইন সার্ভে কি নিরাপদ
অনলাইন সার্ভে করে আয় করা নিরাপদ হতেও পারে নাও হতে পারে। কারণ ফেইক সার্ভে থেকে ডাটা চুরি হতে পারে। আবার আসল সার্ভে থেকে আয়ও হয়। তবে বাংলাদেশে এই সার্ভে অনেক কম। তবে বিদেশে উন্নত দেশগুলোতে সার্ভে পূরণ করে ভালো আয় হয়।
- অনলাইন সার্ভে যখন নিরাপদ
- বিশ্বস্ত সার্ভে সাইট ব্যবহার করেন
- ব্যক্তিগত গোপন তথ্য দেন না
- কখনো টাকা ডিপোজিট করেন না
- আলাদা ইমেইল ব্যবহার করেন
- অনলাইন সার্ভে যখন ঝুঁকিপূর্ণ
- জাতীয় পরিচয়পত্র বা ব্যাংক তথ্য দেয়
- অজানা লিংকে ক্লিক করেন
- ফেসবুক ইনবক্সের সার্ভে করেন
- আগে টাকা দেন
পরিশেষে আমার মতামত
আমার মতে, অনলাইন সার্ভে করে আয় করা এতোটাও সহজ নয়। তবে যদি আপনি আসল সার্ভে পূরণ করেন তবে আপনার লাভ হবে। এছাড়াও আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। আর আমার নিজের অভিজ্ঞতাতে বলছি যে আমি অনেক বার এই ফাদে পা দিয়েছি যখন আমি শুরু শুরু অনলাইন আয়ের জন্য নেমেছিলাম। তখন এতো কিছু বুঝতাম না। কিন্তু আমার মতে কোনো কাজের উপর দক্ষতা অর্জন করে আয় করাই ভালো হবে। তবে সবকিছু নিয়ে অভিজ্ঞতা অর্জন করাই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url