পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয়
সকালে খালি পেটে কাঁচা পেঁপে খাওয়ার ২০+ উপকারিতাআপনি কি জানতে চান পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয়? তাহলে আপনি আজকে সঠিক জায়গাতেই এসেছেন। এই পোস্টে আমরা বিস্তারিত জানব যে পেঁপে গাছের চার পরিচর্যা করার সঠিক নিয়ম। পেঁপে ভালো ফলন হওয়ার উপায়গুলো থাকছে আজকে পোস্টে।
এই পোস্টে আমরা বিস্তারিত জানব যে পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
পোস্ট সূচিপত্র: পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয় এ নিয়ে বিস্তারিত সবকিছু
- পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয়
- পেঁপে গাছ কখন কাটতে হয়
- পেঁপে গাছ লাগানোর উপযুক্ত সময় কখন
- পেঁপে গাছের কি কি উপকারিতা রয়েছে
- পেঁপে গাছে ফল হতে কতদিন লাগে
- পেঁপের জীবনকাল কত
- পেঁপে গাছ দ্রুত বৃদ্ধির রহস্য
- পেঁপে গাছের ব্যবহার
- পেঁপে গাছের জন্য কোন মাটি ভালো
- পরিশেষে আমার মতামত
পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয়
আমরা অনেকেই পেঁপে গাছ চাষ করি। এবং পেঁপে থেকে লাভ হয়। আবার অনেকেই সখ করে বাড়িতে কয়েকটা গাছ লাগায় যাতে নিজেরাই খেতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় পেঁপে গাছ মরে যায়। পেঁপে গাছ কখনো কখনো যত্ন ছাড়াই বেড়ে উঠে। তবে পেঁপে গাছের যত্ন নেওয়া ভালো। আর নাহলে বেশির ভাগ সময়ে গাছ মরে যায়। তার জন্য আমাদের জানতে হবে পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয়।
আরও পড়ুন: ভালো জাতের পেঁপের ১৫টি চারা
পেঁপে গাছের ভালো যত্ন বা ভালো ফলনের জন্য প্রথমেই ভালো মাটি লাগবে। একদম ভালো দো-আঁশ মাটি লাগবে। কিছু মাটি আছে এগুলো বালু যুক্ত। আবার কিছু মাটিতে ভালো ফলন হয় না। তখন এসব মাটিতে ছায় বা গোবর ছিটিয়ে দিতে হয়। যাতে ভালো ফলন হতে পারে। আর মাটি উর্বর করতে হয়। এতেও কাজ না করলে সার দিতে হয়। এছাড়াও আরও অনেক পরিচর্যা করার উপায় আছে। চলুন তা জেনে নেই:
- রোদযুক্ত জায়গায় পেঁপে গাছ লাগাতে হয়। একেবারে ছায়াযুক্ত জায়গায় ভালো ফলন হয় না। সারাদিন রোদ পড়বে এরপরে বিঈকাল সন্ধ্যায় হালাকা রোদ। এমন জায়গায় গাছ লাগাতে হবে। বলতে খেলে খোলামেলা জায়গায়। বাড়ির আঙ্গিনায় যেখানে বাড়ির কারণে ছায়া থাকে এমন জায়গায় পেঁপে ভালো হবে না। পুকুর পাড়ে খোলামেলা জায়গায় লাগালে ভালো। তবে আশেপাশে বড় গাছ থাকা যাবে না। আর যারা চাষ করতে চায় তারা বড় খেত বা উঠান নিতে পারে।
- প্রতিদিন অল্প অল্প পানি দিতে হবে কিন্তু পানি জমে থাকা যাবে না। প্রতিদিন গাছের নিচে পানি দিতে হবে। তবে পেঁপে গাছ উঁচু জাগায় লাগাতে হয়। অনেকেই টিলার মতো উঁচু করে পেঁপে গাছ লাগায়। আর নিচে একটি লাইন থাকে। তখন পানি সবসময় নিচে থাকবে এবং বয়ে চলে যাবে পানি জমে না।
- মাটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। ঐযে বললাম টিলার মতো সাড়ি বদ্ধ ভাবে গাছ লাগানো এবং পানি চলাচলের পথ। এতে করে সুন্দর ফলন হবে।
- মাসে একবার জৈব সার দিলে গাছ দ্রুত বড় হয়। মাটি যদি অনেক ভালো হয় তবে গোবর দিয়েই সারের কাজ হয়ে যাবে। তবে মাটি যদি ভালো না হয় তবে মাটির উপর নির্ভর করে বিভিন্ন সারের ব্যবহার করতে হবে। এ নিয়ে আমরা এই পোস্টে বিস্তারিত জানব।
- আগাছা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। গাছের আগাছায় দেখা যায় যে অনেক পাতা মরে গেছে। এগুলো ছিড়ে ফেলে দিতে হবে। এই জায়গা সবসময়ই পরিষ্কার রাখতে হবে।
- গাছের গোড়া আলগা করে দিতে হবে যাতে বাতাস ঢোকে
- গাছের পাতা হলুদ হলে বুঝতে হবে পুষ্টির অভাব। এরফলে গাছে সার বা গোবর বা এমন কিছু ব্যবহার করতে হবে। গোবর দিলে সাথে ছায় দিতে হবে। নাহলে গোবরে কিড়া জন্মায় ফলে গাছের আরও ক্ষতি হয়।
- পোকা হলে নিম তেল বা জৈব স্প্রে ব্যবহার করতে হবে
- গাছ বেশি লম্বা হলে পাশে খুঁটি দিতে হবে। খুঁটি না থাকলে গাছ হেলে যাবে এবং পেঁপের ভার বহন করতে পারবে না। আর গাছের গুড়ির শক্ত করতে হবে।
- ঝড় বা বৃষ্টিতে যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে
- রোগাক্রান্ত পাতা কেটে ফেলতে হবে। যেইসব পাতা হলুদ বা এমন ধরনের হয়ে গেছে এগুলো কেটে ফেলতে হবে।
- ফুল আসার সময় অতিরিক্ত সার দেওয়া যাবে না
- গাছের চারপাশ পরিষ্কার রাখলে রোগ কম হয়। আশাপাশে কোনো ময়লা ফেলা যাবে না। অনেকেই ভাবে ময়লাও সারের মতো কাজ করে। কিন্তু এটি আরও আবর্জনার স্তুপ হয় এবং ভালো ফলন হয় না।
- অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যেতে পারে
এছাড়াও নিয়মিত গাছের পর্যবেক্ষণ করলে ফলন বেশি হয়। আপনাকে প্রতিদিন খেয়াল রাখতে হবে গাছে অবস্থা কি। আর উপরের বিষয় গুলো খেয়াল রাখবেন। গাছের যত্নের অভাব হলেই আপনার তার সমাধান করতে হবে। পেঁপে গাছের মোটামুটি অনেক যত্ন করতে হয়। আর ভালো জাতের পেঁপে গাছ লাগালে আরও ভালো ফলন হয়। গাছের পাতা থেকে পেঁপে বেশি হয়। অনেক অনেক পেঁপে হয়। খেতেও ভালো হয়। তাই গাছের যত্ন নিতে হবে। এ নিয়ে এই পোস্টে আমরা বিস্তারিত জানব।
পেঁপে গাছ কখন কাটতে হয়
পেঁপে গাছ কাটার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এবং নির্দিষ্ট সময়ে আপনাকে গাছ কাটতে হবে। এছাড়া যখন তখন মন চাইলেই গাছ কাটা যাবে না। গাছ কাটলেও পরবর্তী তে ভালো ফলন নাও হতে পারে। এরপর গাছ কাঁটার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। চলুন সবকিছু বিস্তারিত জেনে নেই:
- গাছ দুর্বল বা রোগে আক্রান্ত হয়ে গেলে কাটতে হয়
- ফল ধরা বন্ধ হয়ে গেলে গাছ ফেলতে হয় যাতে পরবর্তীতে তাড়াতাড়ি ফলন হয়
- সাধারণত ২–৩ বছর পর একটি পেঁপে গাছের ফলন কমে যায়
- তখন নতুন চারা লাগানোর জন্য পুরনো গাছ কাটা হয়
- ঝড়ে ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত গাছের অংশ কেটে দিতে হয়
- গাছ যদি একেবারে শুকিয়ে যায় তখন গোড়া তুলে ফেলতে হবে
- মাটিতে কোনো ধরনের রোগ ছড়ালে সেই গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো জরুরি
- ফল ছোট ও কম হলে বুঝতে হবে গাছের বয়স হয়েছে
- পুরনো গাছ রাখলে নতুন গাছের বৃদ্ধি বাধা পায়
- কাটার পর জায়গা পরিষ্কার করে সার দিতে হয়
আপনি যদি পেঁপে গাছের মাঝে এইসব লক্ষণ দেখতে পান তবে গাছ কেটে ফেলাই ভালো হবে। এছাড়াও গ্রীষ্মের শুরুতে পেঁপে গাছ কেটে ফেলা যায়। এমন নিয়ম অনুযায়ী গাছ কাটলে পেঁপে গাছের ভালো ফলন হবে। এমন বিষয় নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি সূচিপত্র থেকে দেখে নিতে পারেন।
পেঁপে গাছ লাগানোর উপযুক্ত সময় কখন
পেঁপে গাছ লাগানোর নির্দিষ্ট কিছু সময় আছে। যখন তখন গাছ লাগিয়ে দেওয়া ভালো হবে না। এখন আপনি যদি বর্ষার মাঝে গাছ লাগান তবে দেখবেন গাছ লাগানোর পরের দিন গাছ ঐ জায়গায় নেই। তাই নির্দিষ্ট সময়ে পেঁপে গাছ লাগাতে হবে। গাছ লাগানোর পাশাপাশি পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয় তা ভালো করে জেনে গাছের যত্ন নিতে হবে। পেঁপে গাছ লাগানোর উপযুক্ত কিছু সময় হচ্ছে:
- গ্রীষ্মের শুরু পেঁপে লাগানোর ভালো সময়
- ফাল্গুন থেকে বৈশাখ চারা রোপণের জন্য ভালো সময়
- বর্ষার আগে লাগালে গাছ দ্রুত বাড়ে
- অতিরিক্ত ঠান্ডায় চারা লাগানো ঠিক নয়
- শীত শেষে মাটি নরম থাকলে লাগানো সহজ
- বৃষ্টির মৌসুমে লাগালে পানি কম দিতে হয়
- খুব বেশি গরমে লাগালে চারা শুকিয়ে যেতে পারে
- সকাল বা বিকেলে চারা লাগানো ভালো
- রোদ কম থাকলে চারা সহজে মানিয়ে যায়
- সঠিক সময়ে লাগালে ফলন বেশি হয়
এছাড়াও আপনি এই সময় মেনে আপনাকে দিনের ঠিক সময়ে গাছ লাগাতে হবে। সকাল সকাল ধরুন ৮-১০ টার মাঝে যখন রোদ কম তখন গাছ লাগানো ভালো। গাছ লাগিয়ে তারপর হালকা পানি দেওয়া এবং গাছকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা। নাহলে গরু ছাগল গাছ খেয়ে ফেলবে। তাই আশে পাশে ফাক ফাক নেট দেওয়া।
পেঁপে গাছের কি কি উপকারিতা রয়েছে
পেঁপে গাছের অনেক অনেক উপকারিতা আছে। পেঁপে ফলের অনেক গুণ রয়েছে। এটি আমাদের দেহকে সুস্থ রাখে। বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এছাড়াও অনেক অনেক উপকার আছে। পেঁপে বিভিন্ন তরকারি হিসেবে ব্যবহার করা হয়। পাকা পেঁপের স্বাদ অনেক বেশি। এর কিছু উপকারিতা হলো:
- পেঁপে গাছের ফল পুষ্টিকর ও ভিটামিনসমৃদ্ধ
- পেঁপে হজম শক্তি বাড়াতে সাহায্য করে
- কাঁচা পেঁপে রান্না করলে পেটের জন্য উপকারী
- পাকা পেঁপে ত্বক ভিতর থেকে উজ্জ্বল রাখতে সাহায্য করে
- পেঁপের পাতা জ্বরের সময় শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে
- গাছ দ্রুত বড় হয় তাই দ্রুত ফল পাওয়া যায়
- বাড়ির আঙিনায় লাগালে ছায়া ও সৌন্দর্য বাড়ে
- পেঁপে গাছের ফল বাজারে বিক্রি করে আয় করা যায়
- কম জায়গায় চাষ করা যায় বলে ছোট জমিতেও বেশি লাভ করা যায়
- মাটির উর্বরতা নষ্ট করে না বরং আরও বাড়ায়
- বীজ থেকেও সহজে নতুন গাছ জন্মায়
- প্রাকৃতিক এনজাইম থাকার কারণে হজমে সহায়ক
- স্বাস্থ্যকর খাদ্য তালিকায় সহজে যোগ করা যায়
- বাড়ির বাগানকে সবুজ ও সতেজ রাখে
পেঁপে গাছে ফল হতে কতদিন লাগে
আপনি যদি পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয় এগুলো জানার পর এর যত্নের সাথে কাজ করেন তবে দেখবেন অনেক তাড়াতাড়ি অনেক অনেক ফলন হয়েছে। সাধারণত পেঁপে গাছের ৪ মাস পরে ফুল ফুটতে শুরু করে। তবে পেঁপের জাত দেখে বিবেচনা করতে হবে। এরপরে ১১-১২ মাসের মাঝে পেঁপে ফল হয়ে যাবে। এছাড়াও কিছু তথ্য চলুন জেনে নেওয়া যাক।
- সাধারণত ভালো জাতের চারা লাগানোর ৫ থেকে ৮ মাসের মধ্যে ফল ধরতে শুরু করে
- ভালো পরিচর্যা করলে ৪–৫ মাসেও ফুল আসতে পারে
- আবহাওয়া ও মাটির মান ভালো হলে ফল দ্রুত হয়
- শীত বেশি হলে ফল ধরতে দেরি হয়
- জৈব সার দিলে ফল ধরার সময় কম লাগে
- রোদ কম পেলে ফুল আসতে দেরি হয়
- নিয়মিত পানি দিলে ফলন দ্রুত হয়
- রোগমুক্ত গাছে ফল তাড়াতাড়ি আসে
- ভালো জাতের বীজ হলে ফল ধরার সময় কম লাগে
- গাছ সুস্থ থাকলে একবার ফল ধরা শুরু হলে নিয়মিত ফল দেয়
পেঁপের জীবনকাল কত
পেঁপে গাছ মোটামুটি মাঝারি ছোট আকারের গাছ এটি অন্যান্য বড় গাছের মতো এতো বছর বাঁচতে পারে না। পেঁপে গাছের নির্দিষ্ট একটা বয়স আছে। তবে পেঁপে গাছ যখন বুড়ো হতে থাকে তখন গাছ কেটে ফেলায় ভালো যা আমরা আগেই জেনেছি এই পোস্টে। এতে করে পরবর্তী ফলন তাড়াতাড়ি হবে।
- সাধারণত পেঁপে গাছ ২ থেকে ৩ বছর ভালো ফল দেয়
- কখনও কখনও ৪ বছর পর্যন্ত বাঁচতে পারে
- প্রথম বছর ফলন কম থাকে
- দ্বিতীয় বছরে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়
- তৃতীয় বছরে ফলন ধীরে ধীরে কমে যায়
- বয়স বাড়লে গাছ লম্বা হয়ে যায় এবং ফল কম ধরে
- রোগ হলে জীবনকাল কমে যেতে পারে
- ভালো যত্ন নিলে গাছ কিছুটা বেশি দিন বাঁচে
- মাটি উর্বর হলে জীবনকাল বাড়ে
- ফলন কমে গেলে নতুন গাছ লাগানোই ভালো
পেঁপে গাছ দ্রুত বৃদ্ধির রহস্য
পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয় আমরা এই পোস্টে জেনেছি। আমরা যদি এই উপায়গুলোর অবলম্বন করি তবেই গাছ দ্রুত বড় হবে। এগুলো সব প্রকৃতিক উপায়। তবে অন্য উপায় ব্যবহার করলে দ্রুত বড় হবে কিন্তু পেঁপের স্বাদ কম হবে। এভাবে ধৈর্য ধরে ফলানোই সবচেয়ে ভালো। পেঁপে গাছ দ্রুত বৃদ্ধির কিছু রহস্য হলো:
আরও পড়ুন: হাইব্রিড জাতের পেঁপে চাষ
- ভালো মানের বীজ বা চারা নির্বাচন করলে গাছ দ্রুত বাড়ে
- রোদযুক্ত স্থানে লাগালে বৃদ্ধি দ্রুত হয়
- জমিতে পানি জমে না এমন জায়গা বেছে নিতে হয়
- নিয়মিত পরিমিত পানি দিলে গাছ সতেজ থাকে
- মাটিতে জৈব সার মেশালে বৃদ্ধি দ্রুত হয়
- প্রতি ১৫ দিনে একবার হালকা সার দিলে গাছ শক্তিশালী হয়
- গাছের চারপাশ পরিষ্কার রাখলে রোগ কম হয়
- শিকড় যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়
- গাছ ছোট থাকা অবস্থায় খুঁটি দিলে সোজা বাড়ে
- পোকামাকড় হলে দ্রুত প্রাকৃতিক ওষুধ ব্যবহার করতে হয়
- গাছের গোড়া আলগা করে দিলে শিকড় ভালোভাবে ছড়ায়
- শীতের সময় ঠান্ডা থেকে রক্ষা করলে বৃদ্ধি ভালো হয়
- সঠিক দূরত্ব রেখে গাছ লাগালে পুষ্টি ভাগাভাগি কম হয়
- মাটির pH ঠিক থাকলে গাছ দ্রুত বাড়ে
মূলত মাটির pH এর উপরেই অনেকটা নির্ভর করে। যদি pH ৭ এর বেশি হয়ে যায় বা অতিরিক্ত ৮/৯+ হয় তবে অম্লীয় সারের ব্যবহার করতে হবে। আর যদি ৫/৬ এর নিচে চলে যায় তবে ক্ষারীয় সারের ব্যবহার করতে হবে। মাটির গবেষণা করে এটি বুঝা যায়। এরপর বিশেষজ্ঞদের মতামতের উপর সার ব্যবহার করলেই পেঁপে গাছ দ্রুত বেড়ে উঠবে।
পেঁপে গাছের ব্যবহার
আপনি কি পেঁপে গাছের আসল ব্যবহার জানেন? আমরা শুধু জানি যে পেঁপে গাছ থেকে যেই ফল পাওয়া যায় তাই আমাদের কাজের বাকিটা কোনো কাজের না শুধু একটা গাছ। কিন্তু ফল দেওয়া ছাড়াও পেঁপে গাছের অনেক কাজ আছে। চলুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে পেঁপে গাছের কতগুলো ব্যবহার দেওয়া হয়েছে:
- পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া যায়
- কাঁচা পেঁপে সবজি রান্নায় ব্যবহার হয়
- পেঁপের পাতা ভেষজ কাজে ব্যবহৃত হয়
- বীজ শুকিয়ে ওষুধি কাজে ব্যবহার করা হয়
- পেঁপে দিয়ে জুস ও সালাদ তৈরি করা যায়
- ত্বকের যত্নে পেঁপে ফেসপ্যাক হিসেবে ব্যবহৃত হয়
- পেঁপের এনজাইম মাংস নরম করতে কাজে লাগে
- পশুখাদ্য হিসেবেও পেঁপে ব্যবহার হয়
- বাগানের সৌন্দর্য বাড়াতে গাছ লাগানো হয়
- বাড়ির পুষ্টিকর ফলের উৎস হিসেবে কাজ করে
- পেঁপে ফল বিক্রি করে বাড়তি আয় করা যায়
- গাছের পাতা জৈব সার বানাতে কাজে লাগে
পেঁপে গাছের জন্য কোন মাটি ভালো
পেঁপে গাছের ভালো বৃদ্ধি ও ভালো ফলনের জন্য আমরা এই পোস্টে পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয় এ সম্পর্কে অনেক কিছু জেনেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাটি। মাটি সম্পর্কেও আমরা মোটামুটি এই পোস্টে জেনেছি। যে কীভাবে মাটি টিলা করে দো-আঁশ মাটিতে ভালো করে চাষ করা যায়। এরপরে মাটির pH সম্পর্কেও জেনেছি। চলুন আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক:
- দোআঁশ মাটি পেঁপে চাষের জন্য সবচেয়ে ভালো
- বেলে দোআঁশ মাটিতে গাছ দ্রুত বৃদ্ধি পায়
- যে মাটিতে পানি জমে না সেটি উপযুক্ত
- হালকা ঝুরঝুরে মাটিতে শিকড় ভালো ছড়ায়
- জৈব সার মেশানো মাটি সবচেয়ে ফলদায়ক
- অম্লতা মাঝারি থাকলে গাছ ভালো বাড়ে
- কঠিন বা শক্ত মাটিতে গাছ ঠিকমতো বাড়ে না
- লবণাক্ত মাটি পেঁপে গাছের জন্য ক্ষতিকর
- গভীর উর্বর মাটি হলে ফলন বেশি হয়
- নতুন জমি চাষের আগে মাটি ঝরঝরে বা উর্বর করা দরকার
পরিশেষে আমার মতামত
আমার মতে, পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয় এগুলো জানার পরে যদি এর সঠিক ব্যবহার করা যায় তাহলে ভালো ফলন পাওয়া যাবে। আমরা এই পোস্টে পেঁপে গাছের চাষ সম্পর্কে শুরু থেকে শেষ বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও পোস্টে কিছু লিংক দেওয়া আছে যেখান থেকে আপনি আরও ভালো জানতে পারবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।



ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url