গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য
ব্যাকলিংক তৈরি করার মাধ্যমে ওয়েবসাইট র্যাঙ্ক করার সহজ পদ্ধতিঅনেক সময় দেখা যায় যে গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য। এটি একটি সমস্যা হতে পারে। আপনি যদি এই সমস্যাতে থাকেন তবে আজকের এই পোস্টটি আপনার জন্য। আমরা আপনাকে এর কারণ সম্পর্কে জানাব।
এই পোস্টে আমরা গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য হওয়ার কারণ এবং এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পোস্ট সূচিপত্র: গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য নিয়ে বিস্তারিত সবকিছু
- গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য হওয়ার কারণ
- গুগল সার্চ কনসোল ক্লিক বাড়ানোর উপায়
- ভিউ হলেও ক্লিক কেন শূন্য দেখায়
- ইম্প্রেশন ও ক্লিক এর মাঝে সম্পর্ক কি
- পরিশেষে আমার মতামত
গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য হওয়ার কারণ
আমরা অনেক সময় দেখি গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য। এর মানে হচ্ছে আপনার পোস্টে কেউ ক্লিক করছে না। এখন আবার এই ইম্প্রেশনের মানে কি। Impression এর মানে হচ্ছে কতজন মানুষ আপনার লেখা পোস্টের কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করছে। ধরুন একটি কিওয়ার্ড নিয়ে লেখলেন মোটা হওয়ার উপায়।
এখন এই কিওয়ার্ড নিয়ে হাজারো মানুষ আর্টিকেল লিখেছে। অবশ্যই একজন ভিউয়ার এটি সার্চ করার পরে সবার প্রথমে যাদের website বা আর্টিকেল পাবে সেখানে ঢুকবে। এতে করে কি হলো যে আপনার লেখা কিওয়ার্ড গুগলে সার্চ হচ্ছে কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকছে না। এখন এমন সার্চ করছে ১০০০ জন। কিন্তু কেউই আপনার ওয়েবসাইট খুঁজে পাই নি এবং ঢুকে নি। অবশ্যই আপনি অনেক অনেক ভালো আর্টিকেল লেখলেও এর কম্পেটিশন যদি বেশি হয় তবে সবার প্রথমের দিকে র্যাংক করবে না।
আর সার্চ কনসোল উপরে টোটাল ইম্প্রেশন ও ক্লিক দেখাচ্ছে। এখন আপনার সব পোস্ট মোটামুটি এমন যে ভালো লিখেছেন কিন্তু র্যাংক নেয়। ফলে ইম্প্রেশন ঠিকই হচ্ছে কিন্তু ক্লিক নেয়। আবার আপনি যদি কাউকে লিংক দেন বা কোথাও লিংক পোস্ট করেন। সেখান থেকে অনেক অনেক মানুষ লিংকে ক্লিক করছে। এতে করে আপনার ভিউ হচ্ছে কিন্তু ক্লিক শূন্য। সার্চ কনসোল শুধু গুগল থেকে কত জন মানুষ সরাসরি সার্চ করে ঢুকছে তা দেখায়।
গুগল সার্চ কনসোল ক্লিক বাড়ানোর উপায়
গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য এ সমস্যা সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু এখন এই ক্লিক কীভাবে আমরা বাড়াতে পারি তা সম্পর্কে আমাদের জানা জরুরি। কারণে গুখল এডসেন্স বা এমন বেশি ইনকাম হয় সব ওরগানিক ক্লিক থেকে। তাই ক্লিক বাড়াতে হবে।
প্রথমেই আপনাকে ভালো কিওয়ার্ড বেছে নিতে হবে। low competition এমন কিওয়ার্ড আপনাকে বেছে নিতে হবে। কারণ আপনি তাদের থেকে ভালো লেখলেও আপনার ওয়েবসাইট নতুন হলে rank করবে না। কারণ তাদের ওয়েবসাইট পুরাতন ট্রাস্টেড এবং ব্যাকলিংক বেশি। তাই আপনাকে low competition কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে।
এখন আপনি low competition কিওয়ার্ড নিয়ে লিখলেন কিন্তু এ নিয়ে কেউ সার্চ করে না এমন কিছু লেখলেও কোনো লাভ হবে না। তাই আপনাকে ভালো কিছু লেখতে হবে। এমন কিছু যেটা মোটামুটি মানুষ সার্চ করে কিন্তু এ নিয়ে বেশি কেউ কিছু লিখে নি। এমন এমন আর্টিকেল আপনাকে লেখতে হবে। এখন কি নিয়ে লেখবেন এর জন্য আপনি বিভিন্ন রিসার্চ করতে পারেন। তবেই আপনার ক্লিক বাড়বে।
ভিউ হলেও ক্লিক কেন শূন্য দেখায়
গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য এ সম্পর্কে তো আমরা এই পোস্টে আমরা জেনেছি। এছাড়াও আরেকটা সমস্যা হচ্ছে যে হাজার হাজার ভিউ হচ্ছে কিন্তু ক্লিক কেন শূন্য। এ সম্পর্কেও আমরা মোটামুটি জেনেছি। সার্চ কনসোলে ওরগানিক ভিজিটরের জন্য ক্লিক দেখায়। অর্থাৎ সরাসরি কেউ সার্চ করে ঢুকছে।
এখন আপনার ওয়েবসাইটের পোস্টের লিংক বিভিন্ন জায়গায় শেয়ার করা আছে। সেখান থেকে মানুষ লিংকে ক্লিক করে প্রবেশ করছে। এতে করে ভিউ হচ্ছে সাথে ইনকাম হচ্ছে। কিন্তু ক্লিক শূন্য কারণ এগুলো সরাসরি কেউ সার্চ করে ঢুকছে না। এটিই হচ্ছে মূল কারণ ক্লিক শূন্য থাকার। ইম্প্রেশন ও ক্লিক এর মাঝে সম্পর্ক কি
আমরা আগেই মোটামুটি কিছু ধারণা নিয়েছিযে ইম্প্রেশন ও ক্লিকের মাঝে মূল সম্পর্কটা কি। Impression হচ্ছে কত জন মানুষ সার্চ করছে। আর ক্লিক হচ্ছে কতজন মানুষ সার্চ করার পরে আপনার ওয়েবসাইট পেয়ে প্রবেশ করছে। Impression অনেক বেশি হতে পারে। ক্লিক তার তুলনায় অনেক কম হতে পারে।
আরও পড়ুন: পড়াশোনার পাশাপাশি কীভাবে আয় করা যায়
এদের মাঝে সম্পর্ক প্রকাশ করে CTR। এখন আবার এই CTR কি। এটি হচ্ছে Impression ও ক্লিকের একটি গড় অনুপাতের % হিসাব। ধরুন ১০০ টা ইম্প্রেশন হয়েছে এবং ক্লিক হয়েছে ৫ টা। তাহলে CTR হবে ৫%। CTR যত বেশি তত ভালো। তবে সাধারণত 5% এর সমান বা উপরে থাকলে এই মানটি অনেক ভালো হয়। গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য হলে CTR 0% বা 1% দেখাতে পারে।
পরিশেষে আমার মতামত
গুগল সার্চ কনসোল ইম্প্রেশন আছে কিন্তু ক্লিক শূন্য কেন আশা করি আপনি তা বুঝতে পেরেছেন। এই পোস্টে আমরা আপনাকে সার্চ কনসোল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। এবং কীভাবে ক্লিক বাড়াবেন তা সম্পর্কেও বলেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url