এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনা যা পরীক্ষার কেন্দ্রকে বদলে দিতে যাচ্ছে

২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি কবে কার খেলা হবেআপনি কি এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনা সম্পর্কে জানতে চান? এই পোস্টে আমরা আপনাকে SSC পরীক্ষার ৩১টি নির্দেশনা সম্পর্কে জানাব এবং কিছু নির্দেশনা আছে বুঝতে একটু কঠিন হয়। তা আমরা আপনাকে বুঝিয়ে দিব। 

এসএসসি-পরীক্ষার-৩১-নির্দেশনাএই পোস্টে আমরা এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

পোস্ট সূচিপত্র: এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনা নিয়ে বিস্তারিত সবকিছু 

আমরা বর্তমানে আমাদের এসএসসি পরীক্ষা নিয়ে অনেক অনেক বেশি চিন্তায় আছি। এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা ব‍্যবস্থা সুষ্ঠ করতে এবং নকল এড়াতে এই সকল ব‍্যবস্থা নেওয়া হচ্ছে। চলুন জেনে নেই পরীক্ষার মাঝে কি কি ব‍্যবস্থা নেওয়া হয়েছে ও এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনা কী কী:
  • এসএসসি পরীক্ষায় নকল ও অনিয়ম ঠেকাতে কেন্দ্র সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা মেনে চলতে হবে।
  • পরীক্ষা শুরু হওয়ার পরপরই কেন্দ্রের টয়লেটগুলো তল্লাশি করতে হবে এবং সন্দেহজনক কোনো কিছু পাওয়া গেলে তা সরিয়ে ফেলতে হবে।
  • পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছাড়া অন্য কেউ কেন্দ্রে অবস্থান করতে পারবে না।
  • অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা আগের বছরের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে।
  • নিয়মিত শিক্ষার্থীরা চলতি বছরের নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
  • নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু করতে হবে।
  • পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে প্রশ্নপত্রের প্যাকেট যাচাই করতে হবে।
  • প্রশ্নপত্র যাচাইয়ের সময় ট্রেজারি কর্মকর্তা, ইউএনও, কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে।
  • প্রশ্নপত্র আলাদা সেট অনুযায়ী নিরাপত্তা খামে সঠিকভাবে প্যাকেট করতে হবে।
  • প্রতিটি খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে লিখতে হবে।
  • কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে তা কেন্দ্রসচিবের দায়িত্বহীনতা হিসেবে বিবেচিত হবে।
  • প্রতিদিনের প্রশ্নপত্র ট্রেজারি থেকে নির্ধারিত নিয়মে সংগ্রহ করতে হবে।
  • প্রশ্নপত্র আনার সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক।
  • সেট কোড নিশ্চিত হওয়ার পরই প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে।
  • অব্যবহৃত প্রশ্নপত্র অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে।
  • নির্ধারিত সেট ছাড়া অন্য কোনো প্রশ্নপত্রে পরীক্ষা নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
  • কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
  • প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন।
  • প্রতিটি কক্ষে অন্তত দুইজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থাকতে হবে।
  • নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বেঞ্চে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে হবে।
  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ থাকবে।
  • এর পরে কেউ এলে বিশেষ অনুমতিতে তথ্য লিপিবদ্ধ করে প্রবেশ করানো যাবে।
  • কেন্দ্রের বাইরে ভিড় বা জটলা এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে মাইক ব্যবহার করতে হবে।
  • নকল প্রতিরোধে বোর্ড প্রদত্ত পোস্টার দৃশ্যমান স্থানে টানাতে হবে।
  • প্রবেশপত্র নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছে দিতে হবে।
  • পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব উপকরণ সময়মতো সংগ্রহ করতে হবে।
  • ত্রুটিযুক্ত উত্তরপত্র কোনো অবস্থায় পরীক্ষার্থীদের দেওয়া যাবে না।
  • নির্ধারিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না।
  • উপস্থিতি তালিকায় পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে এবং অনুপস্থিতদের আলাদা করে চিহ্নিত করতে হবে।
  • পরীক্ষা শেষে উত্তরপত্র নির্দিষ্ট নিয়মে প্যাকেট করে বোর্ডে জমা দিতে হবে।
  • পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের স্বাভাবিক ক্লাস বন্ধ রাখতে হবে এবং পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

SSC পরীক্ষা কঠোর হওয়ার কারণ

আমরা এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনা সম্পর্কে জেনেছি। এর মাঝে বেশির ভাগ নির্দেশনা আগে থেকেই চলে আসছে। তবে গার্ড একটু কঠিন হতে পারে। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে SSC পরীক্ষা কঠোর হওয়ার কারণ কি? আমরা সবাই তার কারণ জানি আমাদের শিক্ষামন্ত্রী। 

আমরা যদি একটু নিয়মের মাঝে থাকি তাহলে দেশকে নতুন ভাবে গড়া যাবে এতে করে দেশের শিক্ষা ব‍্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা বর্তমান সরকার ব‍্যবস্থার চিন্তা ধারণা। তাই শিক্ষার উপর একটু বেশি জোড় দেওয়া হয়েছে। এবং এখন থেকেই এমন নতুন সব ব‍্যবস্থার মধ‍্য দিয়েই পরীক্ষা চলবে। 

এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনার গুরুত্ব 

এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনার গুরুত্ব অনেক বেশি। বর্তমানে নকল অনেক বেড়ে গিয়েছে। নকল আবার শুরু হচ্ছে। তাই নকল এড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। যার মাঝে এই ৩১টি নির্দেশনা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর কিছু গুরুত্ব হলো:
  • নকল এর হার কম হবে
  • সঠিক মেধা যাচাই করা যাবে
  • নকল করে পাসের হার কমবে
  • সুষ্ঠ পরীক্ষা চালনা করা যাবে
  • সবাই পড়াশোনায় মনোযোগ দিবে
  • ধীরে ধীরে উন্নত শিক্ষা ব‍্যবস্থা ঘটবে

পরিশেষে আমার মতামত 

এই পোস্টে আমরা এসএসসি পরীক্ষার ৩১ নির্দেশনা নিয়ে জেনেছি। আমরা ধাপে ধাপে আপনাকে ৩১টি নির্দেশনা জানিয়েছি। এছাড়াও এর গুরুত্ব সম্পর্কেও জেনেছি। এমন নতুন নতুন সকল আপডেট আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url