আর্টিকেল লিখে আয় করার সেরা ৭টি সাইট
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় সম্পূর্ণ ফ্রি কোর্সআপনি কি আর্টিকেল লিখে আয় করার সাইট সম্পর্কে জানেন? অনেকেই লেখালেখি করতে দক্ষ। কেমন হয় যদি এই প্রতিভাকে কাজে লাগিয়ে কিছু উপার্জন করা যায়? উপরের বাটনে মোবাইল দিয়ে কনটেন্ট লিখে আয় করার সম্পূর্ণ ধাপগুলো দেওয়া হয়েছে। আশা করি আপনি আমাদের সেই পোস্টটি আগে পড়বেন বা পড়েছেন তারপর এই পোস্টে এসেছেন।
এই পোস্টটি হচ্ছে আমাদের আর্টিকেল লিখে আয় করার প্রথম কোর্স। আপনি লিংক থেকে বিস্তারিত জেনে নিতে পারেন।পোস্ট সূচিপত্র: সেরা ৭টি আর্টিকেল লিখে আয় করার সাইট নিয়ে বিস্তারিত সবকিছু
- আর্টিকেল লিখে আয় করার সাইট এর তালিকা
- অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় করা যায়
- টেকটিউনস থেকে আয় করার উপায়
- ফাইভারে আর্টিকেল লিখে আয়
- Up Workএ আর্টিকেল লিখে আয়
- সোশ্যাল মিডিয়াতে আর্টিকেল লিখে আয়
- বাংলা আর্টিকেল লিখে আয় করার ৪টি সাইট
- নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখে আয়
- পরিশেষে আমার মতামত
আর্টিকেল লিখে আয় করার সাইট এর তালিকা
আপনার মাঝে যদি লেখালেখি করার দক্ষতা থাকে তাহলে আপনি অবশ্যই আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে সঠিক পথে যেতে হবে। আমরা ধীরে ধীরে একটি পুর্নাঙ্গ কোর্স নিয়ে আসছি। এবং এখান থেকে আপনি অবশ্যই ১০০% গেরান্টি সহ আয় করতে পারবেন। উপরের বাটনের লিংকে গিয়ে মোবাইলে কনটেন্ট লিখে আয় করার উপায়ে সকল কোর্স পেয়ে যাবেন।
আমরা আজকে আর্টিকেল লিখে আয় করার সাইট গুলো নিয়ে বিস্তারিত জানব। আর এই সাইটগুলো থেকে সত্যিই মোটামুটি আয় করা যায়। তবে যদি বড় বড় প্ল্যাটফর্মে ভালো কাজ পাওয়া যায় তাহলে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। এই পোস্টের শেষে আমরা নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখে আয় করার উপায় সম্পর্কেও জানব। তার আগে চলুন কতগুলো আর্টিকেল লিখে আয় করার সাইট সম্পর্কে জেনে নেওয়া যাক।
- Up work: আপনি এখান থেকে বিভিন্ন ক্লাইন্ট ধরে আয় করতে পারেন। এ নিয়ে এই পোস্টে আমরা বিস্তারিত জানব।
- Fivver: আপনি বিভিন্ন Bids বা Gigs দিয়ে ক্লাইন্ট এনে আয় করতে পারেন। এ নিয়ে এই পোস্টে আমরা বিস্তারিত জানব।
- Freelancer: বিভিন্ন ক্লাইন্টের পোস্টে আপনি ওফার দিয়ে কাজ আনতে পারবেন।
- People per hour: অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মতোই এখানে client পেয়ে যাবেন।
- Text broker: আর্টিকেল লিখে নির্দিষ্ট টাকা আয় করা যায়।
- Writers Weekly: আপনার লেখা যোগ্যতার উপর নির্ভ করে আয় আসবে।
- Ordinary IT: বাংলা আর্টিকেল লিখে মাসে ৮-১৫ হাজার টাকা আয় করতে পারবেন। এ নিয়ে আমরা বিস্তারিত জানব।
- Teachteunes: প্রতিদিন যতগুলো পোস্ট করবেন এবং যত ভিউ হবে সেই amount এ আয় হবে। এ নিয়ে আমরা বিস্তারিত জানব।
- Roor Bangla: নিয়মিত বাংলা আর্টিকেল লিখে আয় হয়
- Grathor: আপনার আর্টিকেলের ভিউয়ের উপর নির্ভর করে আয় হবে।
- Z IT: আপনার আর্টিকেলের মান ও ভিউয়ের উপরে আপনার আয় হবে।
- Get paid Bangla: বিভিন্ন ধরনের বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন।
- Social media : বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক থেকে ক্লাইন্ট ধরে আয় করতে পারেন। এ নিয়ে আমররা বিস্তারিত জানব।
অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় করা যায়
আর্টিকেল লিখে আয় করার সাইট গুলোর মাঝে Ordinary it আমার কাছে সবার প্রথমেই আসে। শুরুতেই আমরা আলোচনা করবো যে আপনি কীভাবে অর্ডিনারি আইটি থেকে আয় করতে পারবেন। অর্ডিনারি আইটি মূলত হচ্ছে একটি IT Training center. তারা অনেক উপায় আয় করে থাকে। এছাড়াও তাদের মূল কাজ হচ্ছে প্রশিক্ষকণ দেওয়া। তাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে। এবং ধরতে গেলে মোটামুটি লাখ লাখ টাকা মাসে আয় হচ্ছে এ দিয়ে। এখানে পোস্ট মূলত বিভিন্ন Writers দিয়ে লেখানো হয়।
আপনি ১৫০০ শব্দে প্রতিদিন ২টি করে পোস্ট লেখবেন। আপনার লেখার মান ও ধরনের উপরে নির্ভর করে আপনাকে ৮-১৫ হাজার টাকা মাসে দেওয়া হবে। আপনাকে শুরুতে একটি কোর্স করতে হবে। এই কোর্স আপনাকে ২০০০ টাকা দিয়ে কিনতে হবে। এখন বলতে পারেন যে এটি একটা প্রতারণা। না ঠিক তেমন না বিষয়টা।
তারা বিভিন্ন Writer দের কোর্স করিয়ে শিখিয়ে selection করে তারপর কাজ দেয় এবং মাসে মাসে আয় হয়। এই কোর্সের জন্য টাকা না ধরা হলে যেকেউ এসে অযথা বিরক্ত করতো। তাই যার লেখালেখি করার সখ আছে সে ঠিকই কোর্স করে তারপর কাজ করবে। এখান থেকে আপনি আয় করতে পারবেন আপনার দক্ষতা দেখিয়ে। এছাড়াও আপনিতাদের ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে পারেন কীভাবে আয় হবে।
টেকটিউনস থেকে আয় করার উপায়
টেকনিউনস অনেক অনেক পুরাতন একটি ওয়েবসাইট। এটা মূলত অনেক বেশি জনপ্রিয় একটি ওয়েবসাইট। এবং এখানে অনেক অনেক মানুষ আর্টিকেল লিখে আয় করছে। এতে করে লাভ কি হচ্ছে? টেকটিউনস অনেক রাইটারদের কাছ থেকে অনেক আর্টিকেল পায়। এগুলতে ads দেখিয়ে তারা লাখ লাখ টাকা আয় করছে।
যেই টাকা আয় করছে সেই টাকার একটি অংশ রাইটারদের দেওয়া হচ্ছে। তাদের এখানে এই সিস্টেমটাই করা যে আপনি কতগুলো আর্টিকেল লেখবেন এবং আপনার আর্টিকেলে কত ভিউ হচ্ছে এগুলোর হিসাব দেখানো হয়। এবং আপনাকে সেই হিসেবে টাকা দেওয়া হয়। তার মানে আপনি যত ভালো আর্টিকেল লেখবেন এবং আপনার আর্টিকেলে যত ভিউ আনতে পারবেন আপনার তত বেশি টাকা আয় হবে।
আপনাকে এখানে কাজ করতে হলে শুরুতে ১০টা আর্টিকেল ডেমো হিসেবে দেখাতে হবে এবং এরপরে কাজ করতে হবে। অনেক সেট আপের কাজ আছে। একটু ধৈর্য্য ধরে সময় নিয়ে কাজ করতে হবে। তাহলেই মোটামুটি আয় করা যাবে। এছাড়াও তাদের এখান থেকে আপনি বিস্তারিত সবকিছু জেনে নিতে পারেন।
ফাইভারে আর্টিকেল লিখে আয়
Fivver আর্টিকেল লিখে আয় করার সাইট হিসেবে অনেক জনপ্রিয়। এখানে শুধু আর্টিকেল নয় বরং অনেক অনেক কাজ প্রতিদিন পাবলিশ হয়। বিভিন্ন Client তাদের ছোট ছোট কাজ এখান থেকে করিয়ে নেয়। তো এখানে বিভিন্ন Workers তাদের দক্ষতা পাবলিশ করে যে তার মাঝে এই এই গুণ আছে সে এতো টাকার মাঝে এই কাজগুলো করে দিতে পারবে।
মূলত এগুলো হচ্ছে Gig. বিভিন্ন ক্লাইন্টরা যখন দেখবে তখন আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করে তারা Worker বাছাই করে নিবে। আপনি অনেক গুলো দক্ষতা ও ওফার দিবেন 5$ এর মাঝে। এখানে সর্বনিম্ন amount 5$। শুরুতে আপনাকে এভাবেই কম দামেই অনেক ভালো দক্ষতার সাথে কাজ করে অভিজ্ঞতা ও star অর্জন করতে হবে। তাহলেই আপনি ঘন ঘন কাজ পাবেন। আমরা ফাইভার নিয়েই একটি কোর্স আপনার কাছে নিয় আসব।
Up Workএ আর্টিকেল লিখে আয়
Up Work ফাইভার থেকে আরও জনপ্রিয় একটি সাইট। এখানে Gig publish করা হয় না। তবে এখানে অনেক ক্লাইনট বিভিন্ন পোস্ট করে আপনাকে তাদের এখানে গিয়ে ওফার দিতে হবে। এছাড়াও ক্লাইনটরা আপনাকে কাজের জন্য ওফার দিতে পারে। Freelancer, People per our ঠিক এমনি।
Fivver শুধু একটু ভিন্ন রকম। আপনাকে সবগুলো platform এই সুন্দর করে একাউন্ট খুলতে হবে। আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন সবকিছু বা আমরা সবগুলো সাইট নিয়েই কোর্স নিয়ে আসব সেখান থেকে জেনে নিতে পারবেন। তার জন্য পোস্টের উপরের বাটন থেকে সবকিছু জেনে নিতে পারেন। সোশ্যাল মিডিয়াতে আর্টিকেল লিখে আয়
আর্টিকেল লিখে আয় করার সাইট গুলো থেকে আয় করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও আয় করা যায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক। ফেসবুকে অনেক অনেক কনটেন্ট রাইটারদের প্রুপ আছে। এখানে প্রতিদিন অনেক Client অনেক Workerএর সন্ধ্যানে আসে। তখন আপনি তাদের বিভিন্ন পরীক্ষা বা দক্ষতা দেখিয়ে তাদের কাজ নিতে পারেন।
আরও পড়ুন: পড়াশোনার পাশাপাশি কীভাবে আয় করা যায়
বেশির ভাগ ক্ষেত্রে তারা স্থায়ী কর্মী চায়। এর জন্য আপনি একটু পরিশ্রম করে দক্ষতা অর্জন করে নিতে পারেন। সোশ্যাল মিডিয়া থেকে আপনি Client খুজে তাদের জন্য আর্টিকেল লিখতে পারেন। ক্লাইন্ট আপনাকে ওফার দিবে বা আপনি ক্লাইন্টকে ওফার দিবেন এভাবে আয় করা যাবে। মূলত আপনি কত শব্দের উপরে SEO ভাবে লেখবেন তারপর উপর নির্ভর করে আপনাকে টাকা দেওয়া হবে।
বাংলা আর্টিকেল লিখে আয় করার ৪টি সাইট
বাংলাদেশেও আর্টিকেল লিখে আয় করার সাইট রয়েছে। এগুলো মোটামুটি অনেক পুরাতন। তবে এগুলো থেকেও আয় করা যায়। তবে আমার ঠিক জানা নেই এগুলো এখনো চলে কিনা। তবে উপরে যেই পদ্ধতি গুলো আপনাকে বলেছি আপনি এগুলো থেকে অবশ্যই আয় করতে পারবেন। চলুন বাংলা আর্টিকেল লিখে আয় করার ৪টি সাইটের নাম দেখে নেই।
- গ্রাথোর
- রোর বাংলা
- জেআইটি
- গেট পেইড বাংলা
এগুলো অনেক আগেকার ওয়েবসাইট। এবং এগুলো থেকে লেখালেখি করে বিকাশে পেমেন্ট নিতে পারেন। তবে এগুলোতে কাজ করা থেকে উপরের সাইটগুলোতে কাজ করে আপনি আয় করতে পারবেন। তবে কখনো কোনো জায়গা থেকে প্রতারণার শিকার হবেন না। প্রতারণা থেকে বাচতে হলে আমাদের সাথেই থাকবেন আমরা নিয়মিত কোর্স নিয়ে আসব। আপনি পোস্টের শুরুর বাটনে দেওয়া লিংকের পোস্ট থেকে বিস্তারিত সব জেনে নিতে পারবেন।
নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখে আয়
আর্টিকেল লিখে ইনকাম করার সাইট গুলো থেকে আপনি মোটামুটি আয় করতে পারলেও আপনি যদি একটু বেশি পরিশ্রম করে নিজের একটা ওয়েবসাইট দাড় করাতে পারেন তাহলে দেখবেন কিছু মাস বা বছর পর থেকেই আপনি লাখ লাখ টাকা আয় করতে পারবেন। মোটামুটি ৫০টির বেশি ফ্রি কোর্সের ক্লাস থাকছে আমাদের এই ওয়েবসাইটে। আমরা নিয়মিত বিভিন্ন কোর্স এখানে আপডেট করবো।
পরিশেষে আমার মতামত
এই পোস্টে আমরা আর্টিকেল লিখে আয় করার সাইট সম্পর্কে বিস্তারিত জেনেছি। এই সাইটগুলো থেকে আপনি সত্যিই পরিশ্রমের মাধ্যমে আয় করতেপারবেন। তবে Copyright বা AI থেকে দূরে থেকে এই সাইট গুলোতে কাজ করার চেষ্টা করবেন। নাহলে তারা আয় দিবে না। এবং তারা অনেক দক্ষ। কোনটা AI তারা বুঝে ফেলে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url