মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় সম্পূর্ণ ফ্রি কোর্স
গ্রামে বসে ১০০% গেরান্টির সাথে অনলাইন ইনকাম করুনআপনি কি মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় সম্পর্কে জানতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য। অনেকেই অনলাইনে আয় করতে চায়। যার মাঝে মোটামুটি একটা সহজ কাজ হচ্ছে লেখালেখি করে আয় করার উপায়। কিন্তু কীভাবে কাজ করতে হয় তা জানে না।
এই পোস্টে আমরা কনটেন্ট রাইটিং করে আয় করার সকল উপায় সম্পর্কে জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পোস্ট সূচিপত্র: মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় নিয়ে বিস্তারিত সবকিছু
- মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায়
- কনটেন্ট রাইটিং এর জন্য কি কি লাগবে
- SEO আর্টিকেল লেখার গাইড লাইন
- ওয়েবসাইটে কনটেন্ট লিখে আয়
- কনটেন্ট লিখে আয় করার বিভিন্ন সাইট
- কীভাবে তাড়াতাড়ি টাইপিং করা যায়
- কোন কোন নিয়ম মেনে আর্টিকেল লিখতে হয়
- কনটেন্ট লিখে মাসে ২০ হাজার টাকা আয়
- কনটেন্ট লিখে আয় করার বিভিন্ন কোর্স
- পরিশেষে আমার মতামত
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায়
আমরা অনেকেই কনটেন্ট লিখে আয় করতে চাই। তার জন্য আমাদের মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। আমরা অনেকেই আছি যারা এই পথটাকে অনেক সহজ ধরে নিয়ে অন্যদের দেখার মাধ্যমে আগ্রহ পাই যে আসলেই লাখ লাখ টাকা আয় করা যাবে।
আরও পড়ুন: পড়াশোনার পাশাপাশি কীভাবে আয় করা যায়
কিন্তু আমরা সঠিক নিয়ম মেনে লেখালেখি করি না। আমাদের এর জন্য মানতে হবে অনেক গুলো নিয়ম। এবং লেখার ধরন আমাদের বুঝতে হবে। আমরা পরীক্ষায় সৃজনশীল বা রচনা যেভাবে লিখি ঠিক সেভাবে লিখলেই হবে না। আমাদের এর জন্য প্রয়োজন হবে দক্ষতা। আমাদের লেখালেখি করার মনোভাব রাখতে হবে।
ধরুন আপনি একটি বিষয় নিয়ে লেখছেন আপনাকে ঐ বিষয় নিয়ে ধারণা থাকতে হবে। এবং আপনাকে ঐ বিষয়টা পাঠককে অনেক সুন্দর করে বুঝিয়ে লেখতে হবে। যেমন আমি আপনাকে লেখে লেখে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কনটেন্ট লেখতে হবে। ঠিক তেমনি আপনাকে পাঠককে বুঝিয়ে বুঝিয়ে দিতে হবে। এর জন্য আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। মোটামুটি ১-২ বছর লেখালেখি করলেই আসলে বুঝে ফেলা যায় আসলে কীভাবে লেখতে হয়।
যাইহোক এরপরে আপনি লেখবেন এবং আপনার আর্টিকেল গুগলে র্যাংঙ্ক করবে ঠিক তা না। আপনাকে এরপরে প্রতিযোগিতা করতে হবে। কারণ আপনি যে বিষয়টি নিয়ে লেখবেন এ বিষয়ে আরও ভালো ভালো রাইটার লিখেছে। গুগল তাদের টা সবার উপরে রাখবে এবং আপনাকে তাদের আগে যেতে হলে তাদের থেকে ভালো লেখতে হবে। আপনার আর্টিকেল লেখার জন্য একটা ওয়েবসাইটের দরকার হতে পারে।
আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে আপনি ইংরেজি তে লেখবেন নাকি বাংলায়। ইংরেজি তে লেখলে আয় অনেক বেশি কিন্তু প্রতিযোগিতাও অনেক বেশি। এবং ভাষার অনেক সমস্যা থাকতে পারে। তাই বাংলা নিয় কাজ করাই ভালো। এরপরে আপনার ওয়েবসাইটে আপনি আর্টিকেল লেখতে পারেন। কীভাবে ওয়েবসাইটে কাজ করবেন তা নিয়ে এই পোস্টে আমরা জানব। এছাড়াও আপনি বিভিন্ন ক্লাইন্টের জন্য কনটেন্ট লিখে আয় করতে পারেন। কোথায় লিখবেন বা কোথা থেকে আয় করতে পারবেন তা নিয়ে জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
কনটেন্ট রাইটিং এর জন্য কি কি লাগবে
কনটেন্ট রাইটিং এর জন্য মূলত প্রয়োজন বিভিন্ন দক্ষতা। বিভিন্ন Skills আপনাকে অর্জন করতে হবে। আপনি দুই ধরনের আর্টিকেল লেখতে পারেন ইংরেজি অথবা বাংলা। আপনার যেকোনো একটি ভাষার উপর ফোকাস করা উচিৎ। চাইলে দুই ভাষাতেও কাজ করতে পারেন। এরপরে আপনি দুই ভাবে কাজ করতে পারেন। এক হচ্ছে নিজের ওয়েবসাইট দিয়ে আয় অথবা অন্যের জন্য কাজ করে আয় করা।
আমরা দুটি বিষয় নিয়েই এই পোস্টে বিস্তারিত জানব। যাইহোক এতে বুঝা যায় যে কনটেন্ট রাইটিং করতে হলে আপনাকে শুরু ঠিক করতে হবে যে ওয়েবসাইট নাকি অন্যের জন্য আয়। এরপর ওয়েবসাইট অথবা platform লাগবে। এছাড়াও আপনাকে SEO সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এই SEO কি এ নিয়েও এই পোস্টে আমরা জানব। এছাড়াও আপনাকে আমরা বিভিন্ন কোর্স সম্পর্কে জানাব।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে মোবাইল অথবা যেকোনো ডিভাইস এবং ভালো ইন্টারনেট সংযোগ থাকলেই আয় করতে পারবেন। এছাড়াও আপনার টাইপিং করার দক্ষতা থাকতে হবে। আপনার কোনো কিছু কাউকে বুঝানোর দক্ষতা থাকতে হবে। মূলত সবকিছুই দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে।
SEO আর্টিকেল লেখার গাইড লাইন
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় গুলোর মাঝে আমরা SEO সম্পর্কে পেয়েছি। এখন এই SEO টা আবার কি। মূলত এটি হচ্ছে Search Engine Optimization. অর্থাৎ মান সম্মত লেখা যা গুগল ও পাঠক পছন্দ করবে।
আবার SEO হচ্ছে এমন একটি ধরন যার উপর সম্পূর্ণ ওয়েবসাইট নির্ভর করে। একটি ওয়েবসাইট যত বেশি SEO তত বেশি ভালো। ওয়েবসাইটের লডিং টাইম, ওয়েবসাইটের Theme, বা copy free সবকিছুই হচ্ছে SEO এর অংশ। অনেকেই আবার বিভিন্ন মার্কেট প্লেসে তাদের SEO আর্টিকেল বিক্রি করে আয় করছে। আপনাকে SEO কনটেন্ট রাইটার হতে হলে প্রথমেই আপনাকে Copy free হতে হবে। আপনি AI দিয়ে কোনো কিছু লিখে এনে হুবহু Copy paste করতে পারবেন না। কারণ ai এর নিজস্ব একটা লেখার ধরন আছে আর মানুষের আবেগ দিয়া লেখার দক্ষতা আছে যা AI এর নেয়। বিভিন্ন তথ্য আপনি AI থেকে নিতে পারেন কিন্তু অনেক টা মডিফাই করে নিতে হবে। আবার সঠিক তথ্য দিতে হবে ভুল তথ্য দেওয়া যাবে না।
এছাড়াও আপনাকে একটি বিষয় বুঝিয়ে লেকার দক্ষতা থাকতে হবে। এবং সুন্দর করে একটি সুন্দর ডিজাইনে লেখবেন। যেমন আপনি আমাদের এই আর্টিকেল দেখতে পাচ্ছেন এটা SEO ধরনের আর্টিকেল। আমার SEO এর অভিজ্ঞতা নিতে প্রায় ২ বছর সময় লেগেছিল। আপনি ধৈর্য্য ধরে লেখতে লেখতেই এই অভিজ্ঞতা পেয়ে যাবেন।
ওয়েবসাইটে কনটেন্ট লিখে আয়
অনেকের নিজস্ব একটি ওয়েবসাইট থাকে যেখানে আর্টিকেল লিখে লাখ লাখ টাকা আয় হচ্চে। যেমন আমার এই ওয়েবসাইট থেকে আমার আয় হচ্ছে। এছাড়াও অর্ডিনারি আইটি তাদের ওয়েবসাইট থেকে মাসে লক্ষ্য টাকা আয় করছে। এর মূল সুবিধা হচ্ছে যে আপনি একটা আর্টিকেল লেখলে বছরের পর বছর চলে গেলেও এই আর্টিকেল থেকে আপনার আয় হতে থাকবে।
তবে আপনি যদি আর্টিকেল বিক্রি করেন তবে সেই দাম টুকুই পাবেন কিন্তু যার কাছে বিক্রি করবেন সে ঠিক আবার সেই আর্টিকেল দিয়ে সারা জীবন আয় করে যেতে পারবে। আমাদের এই ওয়েবসাইটে দেখবেন যে Ads দেখাচ্ছে। এই ads থেকেই মূলত আয় হয়। adsএ যত বেশি click হবে ঠিক তত বেশি আয় হবে। আবার বিদেশী ভিউ হলে বেশি আয় হয়।
এর জন্য আপনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে। এরপরে Google search console এইসবের অনেক ব্যাপার আছে। এ নিয়ে আমরা একটি কোর্স নিয়ে আসব যে কীভাবে ওয়েবসাইট থেকে আয় করা যায়। এটা আমাদের প্রথম আর্টিকেল। আমরা ধীরে ধীরে কোর্স নিয়ে আসব এবং এই ওয়েবসাইটেই লিংক শেয়ার করে দিব।
কনটেন্ট লিখে আয় করার বিভিন্ন সাইট
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় গুলোর মাঝে একটি হচ্ছে কনটেন্ট বিক্রি করে দেওয়া। আপনাকে অনেক client hire করতে পারে। আপনার যদি লেখালেখির দক্ষতা থাকে তাহলে আপনি আর্টিকেল লিখে আয় করে নিতে পারবেন। এর জন্য আপনাকে বিভিন্ন সাইটের প্রয়োজন হবে। যেমন:
- Medium Partner Program
- Substack
- Vocal Media
- HubPages
- NewsBreak
- Fiverr
- Upwork
- Freelancer
- PeoplePerHour
- Guru
এছাড়াও আপনি বিভিন্ন Social media থেকে client খুঁজে আয় করতে পারেন। যেমন ফেসবুকে বিভিন্ন কনটেন্ট রাইটার গ্রুপে বিভিন্ন client কে পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে অনেক সময় মানুষ প্রতারণার শিকার হয়। তাই সাবধানে যাছাই বাছাই করেই client খুঁজা ভালো।
কীভাবে তাড়াতাড়ি টাইপিং করা যায়
একটি আর্টিকেল লিখতে গেলে অনেক অনেক শব্দে লিখতে হয়। মূলত ১০০০-৩০০০ শব্দের মাঝে আর্টিকেল লেখায় ভালো। এতে করে ভালো rank পাওয়া যায়। যেমন আজকে আমাদের এই পোস্টটি প্রায় ২০০০ শব্দের কাছাকাছি। যাইহোক আপনার বাংলা ভালো কিবোর্ড বেছে নিতে হবে।
আপনাকে দ্রুত টাইপ করার দক্ষতা রাখতে হবে। তবে আপনি চাইলে voice দিয়েও আর্টিকেল লিখতে নিতে পারেন। আপনি voice এ বলবেন এবং এগুলো অটো লেখা হয়ে যাবে। এছাড়াও আপনি খাতায় কলম দিয়ে লিখে তারপর তার ছবি তুলে Google দিয়ে scan করে নিতে পারেন। এরপর copy paste করবেন।
অনেকে আছে যে এই কাজটা বিরক্ত লাগে যে এতো টাইপ না করে AI দিয়ে লিখিয়ে মডিফাই করে নেয়। কিন্তু এটা ঠিক হবে না। এতে করে Clientরা আর আপনাকে কাজ দিবে না। আর আপনার ওয়েবসাইট থাকলে তা আর rank করবে না। পাঠক পছন্দ নাও করতে পারে। তাই ধৈর্য ধরে লেখায় ভালো।
কোন কোন নিয়ম মেনে আর্টিকেল লিখতে হয়
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় গুলো সম্পর্কে জানার পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের নিয়ম সম্পর্কেও জানতে হবে যে কীভাবে লেখতে হবে। কারণ আপনি যদি উল্টাপাল্টা লিখেন তাহলে গুগল তা rank দিবে না। তবে অনেক সময় দেখা যায় সংবাদ চ্যানেল গুলো কম শব্দে ১০০ শব্দের আর্টিকেল যা মন চায় SEO ছাড়া লেখলেও rankএ থাকে।
এর মূল কারণ হচ্ছে ঐ চ্যানেল প্রতিদিন ১০০-২০০টা পোস্ট করে এবং প্রচুর পরিমাণে ভিজিটর আনতে পারে তাই এগুলো সবসময় গুগলে rank থাকে। কিন্তু আপনি যেহেতু একা এবং নতুন নতুন কাজ শুরু করবেন তাই আপনাকে মোটামুটি নিয়ম অনুযায়ীই লেখতে হবে। চলুন কিছু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। - Copy free লেখা লেখতে হবে।
- SEO এর নিয়ম মানতে হবে।
- Google policy মানতে হবে।
- Adsense policy মানতে হবে।
- নিয়মিত পোস্ট লেখতে হবে।
- সহজ ভাষায় লেখতে হবে।
- পাঠকের বুঝতে কষ্ট হয় এমন কিছু এখা যাবে না।
- Adult বা রাজনৈতিক কথাবার্তা না বলায় ভালো।
- Bot visitor আনা যাবে না।
কনটেন্ট লিখে মাসে ২০ হাজার টাকা আয়
অনেকে আছে যারা কনটেন্ট লিখে মাসে হাজার হাজার টাকা আয় করছে। কনটেন্ট লিখে আয় করার তিনটা উপায় আপনাকে আমরা এখন জানাব। আমাদের প্রথম উপায় হচ্ছে বিভিন্ন Platform এ client দের কাছে কনটেন্ট বিক্রি করা। এটা কীভাবে করবেন এ নিয়ে আমরা একটি বড় কোর্স নিয়ে আসবো।
যাইহোক আপনি এতো তাড়াতাড়ি সহজে চাইলেই এতো টাকা আয় করতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরে শিখে তারপর আয় করতে হবে। আপনি OrdinaryIT থেকে মাসে ৮-১৫ হাজার টাকা আয় করতে পারবেন তাদের দেখানো নিয়ম অনুযায়ী কাজ করলে। এছাড়াও টেকটিউনস আছে আয় করার জন্য। এমন অনেক platform আছে আবার নির্দিষ্ট ক্লাইন্ট ও আছে। আপনি আর্টিকেল sell করে ২০০০০ টাকা আয় করতে পারেন।
এরপরে আপনি একটি ওয়েবসাইট কিনতে পারেন বা বানাতে পারেন। এখানে ৩/৪ মাস কাজ করে adsterra বা adsense থেকে আয় করতে পারেন। ধীরে ধীরে আয় বাড়তে থাকবে। এছাড়াও তৃতীয় উপায় টি হচ্ছে। আপনি যেই ওয়েবসাইট বানিয়ে সেখানে ads লাগিয়ে Facebook এ পোস্ট করে boost করতে পারেন। এখান থৈকে অনেক visitor পাবেন এবং এ থেকে সহজেই ২০০০০ টাকা আয় করা যাবে ৫০০০ টাকার মতো খরচ করে।
কনটেন্ট লিখে আয় করার বিভিন্ন কোর্স
এই পোস্টে আমরা মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় সম্পর্কে জেনেছি। এখানে আমরা ছোট ছোট করে সাধারণ ধারণা দিয়েছি। আমরা আপনার জন্য একটি পুর্নাঙ্গ কোর্স নিয়ে আসবো এ সম্পর্কে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আয় করার সকল উপায় সম্পর্কে জানাব। আর এই ধাপেই আমরা ধীরে ধীরে সব পোস্টের লিংক দিয়ে দিব। তাই কোর্স পেতে এই পোস্টটি সংরক্ষণ করে রাখুন।
পরিশেষে আমার মতামত
এই পোস্টে আমরা মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় সম্পর্কে জানার পর বলতে পারি যে এটা মোটামুটি একটি কঠিন কাজ হতে পারে এবং এখানে অনেক skill এর দরকার হবে। তবে সমস্যা নেই আমরা আপনাকে সঠিক গাইড করবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url