অর্ডিনারি আইটি থেকে ১০০% গেরান্টির সাথে আয় করুন
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় সম্পূর্ণ ফ্রি কোর্সআপনি কি অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয় জানতে চান? আমরা আজকে আমাদের কোর্সের একটি পর্বতে আছি এবং উপরের Bottonএ সম্পূর্ণ কোর্সের লিংক দেওয়া আছে। যাইহোক আজকে আমরা জানব যে অর্ডিনারি আইটি থেকে আর্টিকেল লিখে কীভাবে আয় করা যায়।
অনেকেই আছে যারা বিশস্ত মার্কেটপ্লেস খুঁজছে যেখান থেকে অনলাইনে আয় হয়। এর মাঝে একটি হচ্ছে অর্ডিনারি আইটি। আমরা আপনাকে এখান থেকে আয় করার সম্পূর্ণ গাইডলাইন শিখাব। পোস্ট সূচিপত্র: অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয় এ নিয় বিস্তারিত যা যা থাকছে
- অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয়
- অর্ডিনারি আইটি থেকে মাসে কত টাকা আয় হয়
- কীভাবে আর্টিকেল লিখতে হবে
- আর্টিকেল দ্রুত লেখার নিয়ম
- অর্ডিনারি আইটির নিয়ম কানুন
- পরিশেষে আমার মতামত
অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয়
আপনি কি জানেন অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয়? আগে চলুন অর্ডিনারি আইটি সম্পর্কে জেনে নেই। অর্ডিনারি আইটি হচ্ছে আইটি সংস্থা যেখানে প্রায় অনেক রকমের ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের প্রায় ১২-১৩ বছরের অভিজ্ঞতা আছে। এবং এখান থেকে প্রতি মাসে অনেক শিক্ষার্থী পেসিভ ইনকাম করছে।
অর্ডিনারি আইটির একটি ওয়েবসাইট আছে Ordinary IT এখানে আপনি দেখতে পারবেন হাজার হাজার আর্টিকেল আছে। মূলত এগুলো বিভিন্ন কনটেন্ট রাইটার দের দিয়ে লেখানো। তাদের এখানে অনেক রাইটার কাজ করে। এই রাইটার দের প্রশিক্ষণ দিয়ে লেখা শিখানো হয়। কীভাবে আপনি তা করবেন এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
যাইহোক তাদের ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল পাবলিশ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। এ সম্পর্কে তারা তাদের পেইজ আর ওয়েবসাইটে বিস্তারিত সবকিছু আলোচনা করেছে। এখন আপনি কীভাবে লাখ টাকা আয় করবেন এ নিয়ে আমাদের কোর্স আছে যা পোস্টের উপরে বাটনে এবং এই পোস্টের বিভিন্ন লিংক দিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও তারা আরও অনেক আর্টিকেল নিয়মিত অনেক buyerদের কাছে বিক্রি করে। তাই তাদের আর্টিকেল দরকার এবং রাইটার দরকার। আপনি তাই তাদের কাছে কাজ করে আয় করতে পারবেন। মাসে কত আয় হবে আপনার এ নিয়েও এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
অর্ডিনারি আইটি থেকে মাসে কত টাকা আয় হয়
অর্ডিনারি আইটি ওয়েবসাইট থেকেই আপনি জেনে নিতে পারবেন যে কতটাকা আসলে আয় হয়। তাদের ওয়েবসাইটেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয় এইটাও আপনি সেখান থেকেও জেনে নিতে পারবেন। তারা সবকিছু বিস্তারিত আলোচনা করে রেখেছে তাদের ওয়েবসাইটে। এছাড়াও তাদের ফেসবুক পেইজ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন মেসেজ করে।
মূলত তারা ৮০০০ থেকে ১৫০০০ টাকা মাসে দিয়ে থাকে। আপনাকে ২০০০ টাকা দিয়ে প্রথমে কোর্স কিনতে হবে। এখন বলতে পারেন যে এটি একটা প্রতারণা। না ঠিক তেমন না বিষয়টা। তারা বিভিন্ন Writer দের কোর্স করিয়ে শিখিয়ে selection করে তারপর কাজ দেয় এবং মাসে মাসে আয় হয়। এই কোর্সের জন্য টাকা না ধরা হলে যেকেউ এসে অযথা বিরক্ত করতো। তাই যার লেখালেখি করার সখ আছে সে ঠিকই কোর্স করে তারপর কাজ করবে।
আপনাকে প্রথম মাসে ৩০০০ টাকা বেতন দেওয়া হবে সাথে আপনার কোর্স ফি ২০০০ টাকা মোট ৫০০০ টাকা। পরবর্তীতে আপনার লেখার ধরন অভিজ্ঞতা এবং কি নিয়ে লেখছেন তাদের লাভের উপর নির্ভর করে আপনাকে টাকা দিবে। আর ৩ মাস পরে প্রোমোশন হলে মাসে ১৫০০০ টাকা আয় হবে।
আপনাকে নিয়মিত ২টি করে মাসে মোট ৬০টি আর্টিকেল লেখতে হবে। প্রতিটি আর্টিকেল হবে সর্বনিম্ন ১৫০০ শব্দের। তবে ৩ মাস পরে প্রোমোশন পেলে প্রতি আর্টিকেল ৩০০০ শব্দ করে লেখতে হবে এবং মাসে ৩০টি। এখন এতো গুলো আর্টিকেল কীভাবে লেখা যাবে এ নিয়ে আমরা এই পোস্টে জানব।
কীভাবে আর্টিকেল লিখতে হবে
অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয় তা জানা শেষ হলে আমাদের জানতে হবে তাদের এখানে আর্টিকেল লেখার নিয়ম। আমরা জেনেছি যে মাসে ৬০টি আর্টিকেল লেখতে হয়। আসূন শুরু থেকেই শুরু করি। প্রথমে আপনি তাদের নিয়ম অনুযায়ী ভর্তি হবে। প্রায় ৬ ঘন্টার একটি কোর্স আপনাকে দেওয়া হবে এবং ৭দিন সময় দেওয়া হবে। আপনি এই কোর্স থেকে দেখে নিবেন কীভাবে কীভাবে লিখতে হবে। এবং লেখার নিয়ম আর কি কি সেটিংস করতে হবে।
এরপরে আপনি ৩ দিনে দুইটা ১৫০০ শব্দের আর্টিকেল এবং একটা ৩০০০ শব্দের আর্টিকেল লিখে দিবেন। তারা আপনার অনেক ভুল সমস্যা সমাধান করে দিবে। আপনাকে একেবারে prepare করবে লেখালেখির জন্য। যদি আপনি Fail হন আপনাকে অনেক বার সুযোগ দেওয়া হবে। যদি হতেই থাকেন ৪/৫ বার সুযোগের পরেও fail হলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। তাই আর্টিকেল লেখার নিয়ম জানতে হবে।
আর্টিকেল লেখার নিয়ম জানার আপনি আমাদের ওয়েবসাইট বা কোর্সটি করতে পারেন। এখানে আমরা সবকিছু বিস্তারিত আলোচনা করেছি। আপনাকে AI বা copyright free আর্টিকেল লেখতে হবে। এরপর মোবাইলে বা ল্যাপ্টপে আপনাকে বাংলা টাইপিং করার দক্ষতা থাকতে হবে। যেমন আমি এই আর্টিকেল মোবাইল দিয়ে টাইপ করে লিখছি।
আপনাকে সঠিক তথ্য রিসার্চ করতে হবে। যেমন একটা হচ্ছে ত্বক সুন্দর করার উপায়। এখন আপনাকে জানতে হবে কি কি করলে সুন্দর হওয়া যায়। তারা আপনাকে টপিক দিয়ে দিবে। আপনি ঐ বিষয়ে ইউটিউব গুগল থেকে রিসার্চ করে লেখতে পারেন। এখন আপনি যদি chat gpt বা অন্যকিছুর ব্যবহার করেন এগুলোর লেখা দেখলেই বুঝা যায়। তারা অনেক এক্সপার্ট তাই AI ব্যবহার করলে ধরে ফেলবে।
বা আপনি যদি মডিফাই করেন তবেও বুঝা যাবে AI। আর AI ব্যবহার করতে করতে একসময় আপনার ভাষা এআই এর মতো হয়ে যেতে পারে এতেও অনেক সমস্যা হবে। এছাড়াও তাদের নিয়মে কীভাবে আর্টিকেল লিখতে হবে তা তাদের কোর্সেই খুব ভালো কলে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর SEO আর্টিকেল লেখার জন্য আমাদের কোর্সটি করুন।
আর্টিকেল দ্রুত লেখার নিয়ম
৬০টা আর্টিকেল মাসে লিখা এবং ১৫০০ শব্দ করে একটি আর্টিকেল এটা অনেক কঠিন হয়ে যায়। আপনি ৪/৫ ঘন্টা পরিশ্রম করেই আয় করতে পারেন। তার মানে আপনার লেখার বেগ দরকার প্রতি মিনিটে ১৫টা শব্দ। এর সাথে আপনার চিন্তাও করতে হবে। এরপরে ছবি বানানোর কাজ আছে প্রোগ্রামিং আছে। এগুলো সহজ কিন্তু ৩০ মিনিটের মতো সময় লাগবে। এভাবে মোট ৫ ঘন্টায় হয়ে যাবে।
তবে যদি দ্রুত লেখতে গিয়ে AI এর ব্যবহার করেন তবে আপনাকে চাকরি থেকে বের করেও দিতে পারে। তাই আপনাকে সাবধান থাকতে হবে। এবং ধৈর্য ধরে লেখতে হবে। আপনি ভয়েস দিয়ে লেখতে পারেন। আপনি ভয়েসে বলবেন ওটো লেখা হবে। এর জন্য অনেক টুলস আছে। বাংলা টুলস গুলো ব্যবহার করাই ভালো হবে বাংলা লেখার জন্য। এভাবেই অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয়। অর্ডিনারি আইটির নিয়ম কানুন
অর্ডিনারি আইটির নিয়ম কানুন আপনি তাদের ওয়েবসাইটেই দেকতে পারবেন। অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয় এ সম্পর্কে তো আমরা জানলাম চলুন তাদের নিয়ম কানুন সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে এ সম্পর্কে দেওয়া হয়েছে:
আরও পড়ুন: আর্টিকেল লিখে আয় করার সেরা ৭টি সাইট
- তাদের কোর্সে দেখানো নিয়ম অনুযায়ী কাজ করতে হবে
- এআই বা কপিরাইট করা যাবে না
- তারা টপিক না দিলে নিজের কিওয়ার্ড রিসার্চ করে লেখতে হবে
- মাসে ৬০টি আর্টিকেল লেখতে হবে
- ১৫০০ শব্দের কম হলে হবে না
- কনটেন্ট মেনেজারের সাথে ভালো ব্যবহার করতে হবে প্রোমোশনের জন্য
পরিশেষে আমার মতামত
এই পোস্টে আমরা অর্ডিনারি আইটি থেকে কীভাবে আয় হয় এ সম্পর্কে জেনেছি। আসল কথা হচ্ছে আমি নিজেও তাদের দ্বারাই প্রশিক্ষিত। আমি আজকে যেভাবে SEO আর্টিকেল এগুলো সবকিছু আমি অর্ডিনারি আইটি থেকে শিখেছি। আমি এখানে ২বার পরীক্ষা দিয়ে ২ বার চাকরি পেয়েছি। এবং ৬ মাসের মতো কাজ করেছি। এবং সত্যি কথা বলতে গেলে আমি অনেক সময় ভুল করেছি এরপরেও আমি ৩০০০০ টাকা আয় করেছি এখান থেকে। আশা করি আপনিও পারবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url