ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে

 পড়াশোনার পাশাপাশি আয় করার উপায়আপনি কি ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে তা জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আজকের পোস্টটি শুধু আপনাকে সঠিক তথ‍্য জানানোর জন‍্য এবং সঠিক পথ কোনটি, কোনটি ফাদ তা জানানোর জন‍্য। 

ফেইক-ক্রিপ্টো-মাইনিং-অ্যাপ-কীভাবে-কাজ-করেএই পোস্টে আমরা ক্রিপ্টো মাইনিং নিয়ে বিস্তারিত সবকিছু জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

পোস্ট সূচিপত্র: ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে নিয়ে বিস্তারিত সবকিছু

ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে

বর্তমানে অনেকেই ক্রিপ্টোর মাধ‍্যমে টাকা আয় করে থাকে। আবার অনেকেই দেখে দেখে আয় করার চেষ্টা করে যে ক্রিপ্টো দিয়ে অন‍্যরা আয় করছে আমিও করবো। পরে একটি ফাদে পড়ে যায়। তাই ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে তা জানতে হবে। এছাড়াও কোনটা আসল কোনটা নকল এ সম্পর্কেও জানতে হবে। আমাদের এই পোস্টে ক্রিপ্টো সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া হয়েছে। 
এখন আমরা আলোচনা করবো ফেইক ক্রিপ্টো মাইনিং নিয়ে। নিচে আসল নকল পার্থক্য করার উপায় এবং কীভাবে আয় হবে সবকিছু দেওয়া হয়েছে। চলুন তবে আগে দেখে নেই যে ফেক ক্রিপ্টো মাইনিং অ‍্যাপ গুলো আমাদের কীভাবে বোকা বানাচ্ছে: 
  • স্ক্রিনে ভুয়া কয়েন বাড়তে দেখায়
  • দিনে কয়েন তুলতে “Claim” বাটন দেয়
  • উইথড্র করতে বললে ইনভাইট করতে বলে
  • অথবা আগে টাকা ডিপোজিট করতে বলে
  • শেষ পর্যন্ত উইথড্র সম্ভব হয় না
আপনি ক্রিপ্টো দেখে বুঝবেন সম্পূর্ণ আসল এবং তারা আপনাকে এমন এমন বিশ্বাস দিবে যে আপনি তাদের ফাদে পরবেন। আপনার মনে হবে এটিই আসল। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আপনার তাড়াতাড়ি টাকা আয় করার ইচ্ছা থাকবে। যার ফলে আপনি আসল নকল পার্থক্য না করেই ফাদে পা দিবেন। এসকল বিভিন্ন বিষয় নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

ক্রিপ্টো মাইনিং কিভাবে কাজ করে

ক্রিপ্টো মাইনিং মূলত একটি বিশাল বড় প্রক্রিয়া। যারা ক্রিপ্টো তৈরি করে তাদের কাছে অনেক বড় বড় যন্ত্র থাকে। এছাড়াও বিশাল বড় একটি নেটওয়ার্কিং সিস্টেম থাকে। তারা এই সিস্টেম তৈরি করে বিশাল বিশাল কম্পিউটার দিয়ে। এবং পাওয়ার ফুল যন্ত্রপাতির ব‍্যবহার করে। এতে করে তারা অনেক বেশি লাভ করে। এবং আপনাকেও কিছু % দিয়ে থাকে। কীভাবে আয় হয় তা নিয়ে এই পোস্টে জানব। 
  • ব্লকচেইনে নতুন লেনদেন যাচাই করা হয়
  • শক্তিশালী কম্পিউটারের ব‍্যবহার
  • তারা কোনো একটি প্রক্রিয়ায় লাভ করে
  • আপনাকে টাকা হিসেবে কয়েন দেয়
  • আসল মাইনিংয়ের জন্য লাগে। 
    • প্রচুর বিদ্যুৎ
    • কুলিং সিস্টেম
    • বিশাল ইন্টারনেট সংযোগ
আসল ক্রিপ্টো তে এগুলোর ব‍্যবহার করা হয়। আপনি নিজে চাইলেও একটি বড় ইনভেস্টমেন্ট করে এমন একটি ক্রিপ্টো তৈরি করতে পারবেন। তবে এর জন‍্য প্রচুর দক্ষতার দরকার হবে এবং আপনাকে অভিজ্ঞ হতে হবে। যাইহোক এখানে শুধু হালকা ধারণা দেওয়া হয়েছে। পুরো পোস্টে একটু একটু করে তথ‍্য দেওয়া হয়েছে। যাতে আপনি সম্পূর্ণ পরলে সবকিছু বুঝতে পারেন। 

দীর্ঘমেয়াদী জন্য কোন ক্রিপ্টো কিনতে হবে

এখন যারা ক্রিপ্টো মাত্র শুরু করেছেন তাদের জন‍্য জানা দরকার যে আপনার কোন কোন ক্রিপ্টো কিনা উচিৎ। আর যারা অভিজ্ঞ তারা আগে থেকেই খবর পেয়ে যায় কোন ক্রিপ্টোর রেট বাড়বে বা কমবে। এছাড়াও তাদের আলাদা একটা ধারণা থাকে। এখন আপনি যদি নতুন হন তবে আপনাকে এগুলো ধীরে জানতে হবে। আপনার কাছের কোনো লোক রাখতে হবে যে আপনাকে এগুলো বলে দিবে বা বুঝিয়ে বুঝিয়ে দিবে। 

কিছু ক্রিপ্টো আছে যেগুলো অনেক দামি এবং এগুলোর রেট বাড়তেই থাকে কমলেই খুবই কম। আপনি বড় ইনভেস্টমেন্ট করে লাভ করতে পারবেন। তবে ছোট ছোট ক্রিপ্টো যেগুলো এগুলোর ভরসা নেই। কখনো দাম বাড়ে কখনো দাম কমে। আপনাকে এ নিয়ে বুঝতে হবে। আপনি আমাদের পোস্ট থেকে প্রতিটি পয়েন্ট পড়তে পারেন এবং এই বিষয় গুলো নিয়ে রিসার্চ করতে পারেন। আপনি ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করবেন। পরে আপনি নিজেই বস আপনার কারো সাহায্য লাগবে না। 

বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং কার্ডানো এগুলো দীর্ঘমেয়াদি ক্রিপ্টো। আপনি এগুলো নিয়ে বছরের পর বছর রাখতে পারেন। এগুলোর রেট বাড়বে। কমবে না। তাই আপনার উচিৎ বড় ইনভেস্টমেন্টের মাধ‍্যমে এগুলো আপনার স্টকে রাখা। আর ছোট থেকে শুরু করলে আপনি আরও রিসার্চ করতে পারেন। 

ফ্রি ক্রিপ্টো ইনকাম করার উপায়

ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে এর মাঝে আরেকটি বড় কাজ হলো ফ্রি তে কয়েন দিয়ে দেয়। অর্থাৎ আপনি অনেক সহজেই কয়েন ইনকাম করতে পারবেন। এমন বুঝায় ফেইক ক্রিপ্টো কারেন্সি গুলো। তবে কিছু আছে তারা সত‍্যিই ক্রিপ্টো দেয় ফ্রিতে। যারা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া একদম নিচ থেকে শুরু করতে চায় তারা এগুলো ব‍্যবহার করতে পারে। তবে এর ব‍্যবহার করলে অনেক বেশি সময় লাগবে। 
ফেইক-ক্রিপ্টো-মাইনিং-অ্যাপ-কীভাবে-কাজ-করে
  • Crypto Airdrop: নতুন কোনো প্রজেক্ট প্রচার করার জন্য কিছু ফ্রি কয়েন আপনাকে দিবে। আপনি এ নিয়ে রিসার্চ করতে পারেন। 
  • Learn & Earn প্রোগ্রাম: ছোট ছোট ভিডিও দেখে বা কুইজ দিলে কিছু কয়েন গিফট হিসেবে পাওয়া যায়। তবে এগুলোর রেট অনেক কম থাকে। কয়েন অনেক বেশি দিবে কিন্তু রেট অনেক কম। 
  • Testnet অংশগ্রহণ: নতুন ব্লকচেইন টেস্ট করলে ভবিষ্যতে কিছু রিওয়ার্ড দেয়।
  • Bug Bounty বা Task Reward: টাস্ক শেষ করলে টোকেন দেয়। এই টোকেন গুলো সেল করে কয়েন পাওয়া যায় বা পরবর্তীতে তারাই টোকেন গুলো exchange করে কয়েনের সাথে। 
  • Giveaway (ভেরিফাই করা সোর্স): অফিসিয়াল এক্স বা ডিসকর্ড থেকে কিছু কয়েন আয় করা যায়। 
  • মাইনিং: মাইনিং করার মাধ‍্যমে আয় করা যায়। মোবাইল টেপ টেপ টিপে বা অন‍্যভাবেও কিছু ট্রাস্টেড মাইনিং সাইট আছে ঐগুলো থেকে কয়েন বানানো যায়। 

নকল ক্রিপ্টোকারেন্সি চেনার উপায়

ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে তা জানার সাথে আমাদের জানতে হবে কোনোগুলো নকল। কারণ নকল হয়তে সাবধান। এই নকল ক্রিপ্টো গুলো চেনার অনেক উপায়। আছে। এগুলো আপনাকে একদম আসলের মতোই দেখাবে। এবং টাকার লোভ তাদের ফাদে পা দিতে বাধ‍্য করে। যেমন: 
  • খুব দ্রুত বড়লোক হওয়ার লোভ দেখায়
  • কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই
  • টিম মেম্বারদের পরিচয় পাওয়া যায় না
  • শুধু রেফার করলেই ইনকাম
  • হোয়াইটপেপার কপি করা বা অস্পষ্ট দেখা যায়
  • দাম হঠাৎ অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে
  • এক্সচেঞ্জে লিস্টেড না
  • উইথড্র করতে ফি চায়
  • সব জায়গায় শুধু মার্কেটিং
  • প্রশ্ন করলে ব্লক করে দেয়
  • ক্রিপ্টো কারেন্সিতে কোনো তথ‍্যই নেই এই বিষয়ে 
আপনি যদি এই কয়েকটার মাঝে কোনো একটা গুণ ঐ ক্রিপ্টোতে দেখতে পান তবেবুঝে নিবেন ঐটা ফেইক। এবং আপনার উচিৎ এগুলোতে রিপোর্ট দিয়ে ব্লক করে দেওয়া। এমনটা বিশেষ করে হয় টেলিগ্রাম গ্রুপে। এছাড়াও কিছু অ‍্যাপ আছে যেগুলো গেমের মতো বুঝা যায়। 

ক্রিপ্টো মাইনিং করে কিভাবে টাকা আয় করা যায়

এখন আসা যাক আসল বিষয়ে। সবচেয়ে বেশি প্রশ্ন থাকে যে ক্রিপ্টো দিয়ে কীভাবে আয় হয়। কয়েন বাইসেল করলে তারা আপনাকে টাকা দিচ্ছে এতে তাদের লাভ কি। মাইনিং করছেন তাদের লাভ কি? আপনি যদি এগুলো জানতে পারেন যে তাদের লাভ কি বা কীভাবে তারা আয় করে তাহলেই বুঝতে পারবেন কোনটা ফেইক আর কোনটা আসল। তারা যেভাবে লাভ করে: 
  • দাম বাড়া বা কমা থেকে লাভ। প্রথমে তারা ক্রিপ্টো তৈরি করে বিশাল ইন্টারনেট সংযোগ দ্বারা। যারা ক্রিপ্টো মাইনিং করে তাদের কিছু টাকা দিয়ে দেয়। এরপর তাদের ক্রিপ্টো মার্কেটে তুলে। পরে দাম বাড়া ওঠা নামা তাদের একটি হিসাব পরে তারা এখান থেকে লাভ করে। 
  • ট্রেডিং ফি থেকে লাভ। এক্সচেঞ্জগুলো প্রতিটি কেনা বেচায় কিছু ফি কাটে। লাখ লাখ ট্রেড হলে তাদের লাভ বিশাল হয়।
  • নতুন কয়েন বানিয়ে লাভ। নিজেরা কয়েন তৈরি করে আগে নিজেরা রাখে। তারপর প্রচার করে। মানুষ কিনতে থাকলে দাম বাড়ে, তারা বিক্রি করে। আর নাহলে ডুবে যায়। 
  • স্টেকিং ও লক সিস্টেম। মানুষকে কয়েন লক করতে বলে। এই কয়েন দিয়ে তারা নিজেরা কাজ করে লাভ করে। এটি তাদের সিক্রেট থাকে। 
  • ফেইক মাইনিং বা অ্যাপ থেকে লাভ। ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে বা আয় করে:
    • ভুয়া অ্যাপে
    • বিজ্ঞাপন দেখিয়ে
    • ডাটা নিয়ে
    • বা ডিপোজিট নিয়ে তারা টাকা কামায়।
তাহলে বুঝতেই পারছেন তারা কীভাবে আয় করে। এইটাই তাদের ব‍্যবসা। আর আপনি মাইনিং করলে আপনাকে কিছু কয়েন দিবে। আর মার্কেটে স্টক হিসেবে কেনা বেচা করে আপনার লাভ হবে। দাম ওঠা নামার মাধ‍্যমে আপনার লাভ ক্ষতি। আর কিছু % তারা রেখে দেয়। যেমন বিটকয়েন যে বানিয়েছে সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক। এমন ভাবেই কেউ তাড়াতাড়ি বড়লোক হয় আবার কেউ ঝড়ে পরে। 

২০২৬ সালে কি ক্রিপ্টো দাম বাড়বে

ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে এর সাথে ২০২৬ সালের ক্রিপ্টো মাইনিং এর সম্পর্ক আছে। ধরুন এখন ২০২৬এ ফেইক ক্রিপ্টো এর পরিমাণ আসল গুলোর থেকে সংখ‍্যায় অনেক বেশি হয়ে গেছে। এখন আপনার অভিজ্ঞদের মত নিয়ে কাজ করা উচিৎ। কোনো ভিডিও দেখে বা নিজে নিজে কিছু একদম ভালো হবে না। 
ফেইক-ক্রিপ্টো-মাইনিং-অ্যাপ-কীভাবে-কাজ-করেআর ২০২৬ সালে কোন কয়েন ক্রিপ্টোর কেমন দাম বাড়বে তাও অভিজ্ঞদের কাছ থেকে মত নেওয়া উচিৎ। যেমন ইনভেস্ট বাড়লে দাম বাড়তে পারে। সবাই যদি অনলাইন পেমেন্ট বেশি বাছাই করে নেয় তবে বাড়বে। বড় বড় কম্পানি যদি ক্রিপ্টো ব‍্যবহার করে। টাকার বদলে ক্রিপ্টো যত ব‍্যবহার হবে তত বেশি দাম বাড়বে। 

বাইনান্স কী

বাইনান্স হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ। অর্থাৎ বাইনান্স এ ক্রিপ্টোর মূল‍্য থাকে। আপনি এখান থেকে কয়েন বেচা কেনা করতে পারবেন। কয়েনের রেট দেখতে পারবেন। এখান থেকে আপনার স্টকে কয়েন রাখতে পারবেন। কয়েনের দাম বাড়লে বিক্রি করে দিতে পারবেন। এছাড়াও এখানে আপনি ট্রেডিং করতে পারবেন। এখন বাইনান্স কি লাভ করে এর মাধ‍্যমে? বাইনান্স আসলে ট্রেডিং ফি কাটে আবার উইথড্র করার সময় কিছু রাখে। এগুলোই তাদের লাভ। 

কয়েন আসল নাকি নকল চেনার উপায়

কয়েন আসল নাকি নকল এটি চেনার কিছু উপায় আছে। ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে এর মাঝে নকল কয়েন আছে। অর্থাৎ ফেইক ক্রিপ্টো কারেন্সি গুলো নকল কয়েন দেখায়। আপনি নকল কয়েন গুলো আসল ভেবে কিনবেন এবং তাদের ফাদে পা দিবেন। বাইনান্স বা ট্রাস্টেড যেই সাইট গুলো আছে। সেখানে আপনি আসল কয়েন দেখতে পারবেন। কোনো কয়েনের রেট যদি এখানেনা থাকে তবে আপনি ধরে নিবেন তা নকল। তাই কোনো মাইনিং করার আগে বুঝে নিতে হবে কয়েন আসল কি নকল। 
  • আসল কয়েনের লক্ষণ
    • বড় এক্সচেঞ্জে লিস্টেড
    • অফিসিয়াল ওয়েবসাইট আছে
    • টিম মেম্বারদের পরিচয় পাওয়া যায়
    • হোয়াইটপেপার পরিষ্কার
    • দীর্ঘদিন ধরে আছে
  • নকল বা স্ক্যাম কয়েনের লক্ষণ
    • খুব দ্রুত বড় লাভের কথা বলে
    • শুধু রেফার করলেই আয়
    • উইথড্র করতে আগে টাকা চায়
    • কোনো বাস্তব ব্যবহার নেই
    • শুধু সোশ্যাল মিডিয়া প্রচার

পরিশেষে আমার মতামত 

আপনি যদি নকল ক্রিপ্টো থেকে বাঁচতে চান তবে আপনাকে ফেইক ক্রিপ্টো মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে তা জানতে হবে। আশা করি আমাদের পোস্ট থেকে আপনি সম্পূর্ণ তথ‍্য খুজে পেয়েছেন। এছাড়াও আমরা আপনাকে যেখানে রিসার্চ করতে বলেছি আপনি সখান থেকে রিসার্চ করার মাধ‍্যমে ক্রিপ্টো নিয়ে আরও তথ‍্য জানতে পারবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url