গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

ভালো জাতের পেঁপের ১৫টি চারাআপনি কি গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান? তবে আপনি আজকে সঠিক জায়গাতেই এসেছেন। এই পোস্টে আমরা বিস্তারিত আপনাকে গ্রীন লেডি পেঁপে চাষের উপায় গুলো নিয়ে জানাব। 

গ্রীন-লেডি-পেঁপে-চাষ-পদ্ধতিএই পোস্টে আমরা গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

পোস্ট সূচিপত্র: গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত সবকিছু 

গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি 

আপনি যদি গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি গুলোর ব‍্যবহার করে পেঁপে গাছ চাষ শুরু করেন তবে দেখবেন অনেক তাড়াতাড়িই এর ফল পেয়ে যাচ্ছেন। যাইহোক গ্রীন লেডি একটি হাইব্রিড জাতীয় পেঁপের মতো। এটি অনেক ভালো ও উন্নত মানের গাছ। আর এর চাষ করার জন‍্য কিছু উপায় রয়েছে। চলুন এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই।

  • প্রথমেই আপনার দরকার উর্বর মাটি। সব মাটি উর্বর হয় না। তাই আগে মাটি উর্বর করে নিতে হবে। 
  • কতগুলো গর্ত করা রাখতে হবে গাছ লাগানোর জন‍্য
  • গর্তের মাপ ১.৫×১.৫ ফুট রাখতে হবে। 
  • প্রতি গর্তে গোবর সার + ছাই + টিএসপি মিশাতে হবে
  • এর পর গ্রীন লেডি চারা লাগাতে হবে এবং পাশে একটি লম্বা খুঁটি লাগাতে হবে। 
  • প্রতি সপ্তাহে হালকা একটু সেচ দিতে হবে
  • মাসে একবার জৈব সার দিতে হবে 
  • পাতা হলুদ হতে থাকলে নাইট্রোজেন সার দিতে হয়
  • গাছ যত বড় হবে অতিরিক্ত ডাল বা নষ্ট পাতা তত ছাঁটাই করতে হয়
  • ৬ মাসের মধ্যেই ফল ধরা শুরু হয়ে যাবে
  • ফল সবুজ থেকে হালকা হলুদ হলে তুলে ফেলতে হবে

গ্রীন লেডি পেঁপে বীজের দাম

আপনি গ্রীন লেডি চারা লাগাতে পারেন। তবে চারা না লাগিয়ে আপনি বীজ থেকে আগে চারা ফলাতে পারেন। তারপর আমাদের দেখানো গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি ব‍্যবহার করে গাছ বড় করতে পারেন। গ্রীন লেডি বীজের দাম বিভিন্ন ধরনের হতে পারে। গ্রাম হিসেবে বা বেশি নিলে কেজি হিসেবে বিক্রি করা হয়। 

যাইহোক এখন গ্রাম নিলে গ্রাম থেকে কয়টি চারা হবে? মোটামুটি ১ গ্রাম বীজ কিনলে এবং ভালো ভাবে যত্ন নিয়ে কাজ করলে ২০-৩০টি চারা ফলানো সম্ভব। অর্থাৎ ১০ গ্রাম নিলে মোটামুটি ২০০। এতে করে সময় একটু বেশি লাগলেও খরচ কম হয়। তাই আপনি বীজ কিনে তারপর গ্রীন লেডি চাষ করতে পারেন। এখন চলুন এর দাম সম্পর্কে জেনে নেই। 

প্রতি ১ গ্রাম বীজের ৭০-৯০ টাকা হয়। কিন্তু ১ গ্রাম বীজ তো আর বিক্রি করা হয় না। মূলত ছোট প‍্যাকেট যেই বীজের প‍্যাকেট আছে এর দাম ১৫০-২০০ টাকা হয়ে থাকে। এখানে ৫০+ চারা ফলানো যাবে। এরপরে বড় প‍্যাকেটের মূল‍্য অর্থাৎ ১০ গ্রাম এটিও মিনি প‍্যাকেটই। এর দাম ৮০০-১০০০ টাকা হয়ে থাকে। তবে দামের অনেক বেশ কম হয়ে থাকে ব‍্র‍্যান্ডের উপর নির্ভর করে। তবে গড় দাম ১০০-১০০০ টাকার মাঝেই হয়ে যাবে। এখান থেকে আপনি অনেক চারা ফলাতে পারবেন। 

পেঁপে লাগানোর উপযুক্ত সময় কখন

আপনি গ্রীন লেডি পেঁপে গাছ লাগানোর উপযুক্ত সময় জানতে চান? গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি গুলোর সঠিক ব‍্যবহার করলে আপনি ৬ মাসে ভালো ফলন পেয়ে যাবেন। যাইহোক তবে যে সময় মন চায় গাছ লাগালেই হয় না। ছোট ছোট চারার একটি নির্দিষ্ট আবহওয়া লাগে। যাতে গাছ গুলো নষ্ট না হয়ে বেড়ে উঠতে পারে। চলুন কিছু সময় জেনে নেওয়া যাক।
গ্রীন-লেডি-পেঁপে-চাষ-পদ্ধতি
  • গ্রীষ্মের শুরুতে গ্রীন লেডি পেঁপে লাগালে ভালো হবে
  • ফাল্গুন থেকে বৈশাখ মাস গ্রীন লেডি চারা রোপণের জন্য ভালো সময় 
  • বর্ষার আগে লাগালে গাছ বড় হয়। কিন্তু বর্ষার সময় লাগানো একদম ভালো হবে না। 
  • অতিরিক্ত ঠান্ডায় চারা লাগানো ঠিক হবে না
  • শীত শেষে মাটি নরম থাকলে চারা লাগানো সহজ হবে
  • খুব বেশি গরমে লাগালে চারা শুকিয়ে যেতে পারে
  • সকাল বা বিকেলে চারা লাগানো ভালো
  • রোদ কম থাকলে চারা সহজে মানিয়ে নেয়
  • মোটামুটি আবহওয়া ভালো থাকলে না শীত না এতো গরম না বৃষ্টি অর্থাৎ সবচেয়ে ভালো সময় মার্চ মাস 

পেঁপে গাছের কীভাবে পরিচর্যা করতে হয়

গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি ব‍্যবহার করলেই শুধু তাড়াতাড়ি গাছ ফলানো যাবে না। তার জন‍্য আমাদের এর অনেক যত্ন করতে হবে। আমাদের দেওয়া লিংক থেকে আপনি বিস্তারিত এ সম্পর্কে জেনে নিতে পারবেন। এছাড়াও চলুন আপনাকে কিছু পরিচর্যা করার উপায় সম্পর্কে জানাই। আপনি অবশ্যই লিংকে দেওয়া পোস্ট থেকে অনেক ভালো বিস্তারিত তথ‍্য জানতে পারবেন। 
  • সারাদিন রোদ থাকবে এমন খোলামেলা জাগায় পেঁপে লাগাতে হবে।
  • প্রতিদিন সকাল ও বিকাল বেলায় পানি দিতে হবে।
  • রাতে বা অতিরিক্ত রোদ যখন তখন পানি দেওয়া যাবে না। 
  • মাটিতে পানি নিষ্কাশন ব‍্যবস্থা থাকতে হবে যাতে পানি না জমে থাকে
  • আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে
  • গাছের নিচে ময়লা ফেলা যাবে না বা ময়লা জাতীয় সার এমন কিছুই নয়
  • যেসব পাতা হলুদ হয়ে গেছে ছিড়ে ফেলতে হবে
  • গাছের পাশে অবশ্যই খুটি দিতে হবে

পরিশেষে আমার মতামত 

আশা করি আপনি আমাদের পোস্ট থেকে আমাদের দেখানো গ্রীন লেডি পেঁপে চাষ পদ্ধতি দেখার মাধ‍্যমে এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবং আপনি এই কৌশল গুলো ব‍্যবহার করলে আশা করা যায় ভালো চাষ করতে পারবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url