রেড লেডি পেঁপে বীজের দাম সম্পর্কে সবকিছু জানুন

ভালো জাতের পেঁপের ১৫টি চারাআপনি কি রেড লেডি পেঁপে বীজের দাম জানতে চান? তাহলে আপনি আজকে সঠিক জায়গাতেই এসেছেন। এই পোস্টে আমরা রেড লেডি পেঁপের বীজ কত দামে পাওয়া যাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

রেড-লেডি-পেঁপে-বীজের-দামআপনি যদি জানতে চান রেড লেডি পেঁপে বীজের দাম কত, কত গ্রাম নিলে কত চারা পাওয়া যায় এবং কোথা থেকে কিনলে ভালো হবে তাহলে এই লেখাটি আপনার জন্য।

পোস্ট সূচিপত্র: রেড লেডি পেঁপে বীজের দাম নিয়ে বিস্তারিত

রেড লেডি পেঁপে বীজের দাম

আপনি চাইলে সরাসরি রেড লেডি পেঁপের চারা কিনে লাগাতে পারেন। আবার অনেকে চারা না কিনে বীজ থেকে আগে চারা তৈরি করে তারপর চাষ শুরু করে। রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি গুলোর সঠিক ব‍্যবহার করলে গাছ দ্রুত বড় হয় এবং ফলনও ভালো পাওয়া যায়। এ নিয়ে আমরা নিচে একটি লিংক দিয়েছি। রেড লেডি বীজ সাধারণত গ্রাম হিসেবে পাওয়া যায়। বেশি পরিমাণে নিলে কেজি হিসেবেও কিনতে পারবেন।

আরও পড়ুন: পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয়

এখন প্রশ্ন হলো, ১ গ্রাম বীজ থেকে কত চারা হয়? ভালোভাবে চাষ করলে ও যত্ন নিলে ১ গ্রাম বীজ থেকে প্রায় ২০–৩০টি চারা তৈরি করা সম্ভব। অর্থাৎ ১০ গ্রাম বীজ নিলে প্রায় ২০০–৩০০টি চারা পাওয়া যেতে পারে। এতে সময় একটু বেশি লাগলেও খরচ কম পড়ে। তাই অনেকেই বীজ কিনে নিজেই চারা তৈরি করে যাতে খরচ কম হয়। রেড লেডি পেঁপে বীজের দাম এর দিক থেকে:

  • ১ গ্রাম বীজের দাম প্রায় ৫০০–৬০০ টাকা
  • ২ গ্রামের প্যাকেটের দাম প্রায় ১০০০–১১০০ টাকা
  • ছোট প্যাকেটে ১০–১৫টি বীজ পাওয়া যায় যার দাম প্রায় ১৫০–২০০ টাকা

সব জায়গায় ১ গ্রাম আলাদা করে বিক্রি নাও করতে পারে। বেশিরভাগ সময় প্যাকেট আকারে বীজ বিক্রি করা হয়। ব্র্যান্ড ও মান অনুযায়ী দাম কিছুটা কম-বেশি হতে পারে। তবে সাধারণভাবে ১৫০ টাকা থেকে ১১০০ টাকার মধ্যেই ভালো মানের বীজ পাওয়া যায়।

রেড লেডি পেঁপে চারার দাম

অনেকের কাছে বীজ থেকে চারা তৈরি করা ঝামেলার মনে হতে পারে। তাই তারা সরাসরি রেড লেডি পেঁপের চারা কিনে চাষ করে। রেড লেডি পেঁপে বীজের দাম থেকে চারার দাম একটু বেশিই হতে পারে। এই বেশি দাম কমাতে অনেক চাষি বীজ থেকেই চাষ শুরু করে। 

  • বাজারে সাধারণত প্রতিটি চারা ২০–৩০ টাকার মধ্যে পাওয়া যায়।
  • দোকান বা মার্কেটপ্লেস ভিন্ন হলে দাম একটু কম বা বেশি হতে পারে।
  • ভালো, সবল ও রোগমুক্ত চারা কিনলে দ্রুত চারা বড় হয় ও ফল পাওয়া যায়।

রেড লেডি পেঁপে বীজ কেনার উপায়

আমরা এই পোস্টে রেড লেডি পেঁপে বীজের দাম সম্পর্কে জেনেছি। আশা করি আপনার এর দাম সম্পর্কে একটা সঠিক ধারণা হয়েছে। আপনার এই দামের মাঝে বীজ কেনা উচিৎ। দাম যদি এর থেকে অনেক বেশি হয়। তবে আপনি ঠকতে পারেন। আবার দাম অনেক কম হলে বীজ ভালো মানের নাও হতে পারে। 

রেড-লেডি-পেঁপে-বীজের-দামএককথায় আপনি স্থানীয় কৃষি দোকান থেকে বীজ কিনতে পারেন। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসেও রেড লেডি বীজ পাওয়া যায়। কেনার আগে বীজের মেয়াদ ও ব্র্যান্ড দেখে নেওয়া ভালো। অতিরিক্ত বেশি দাম চাইলে অন্য জায়গার সাথে এর দাম মিলিয়ে দেখা উচিত। এছাড়াও সরাসরি দেখে বীজ কিনলে ভালো মানের বীজ কিনা যায়। 

রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি

আমরা এই পোস্টে রেড লেডি পেঁপে বীজের দাম সম্পর্কে জেনেছি। এখন চলুন এর চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যাক। রেড লেডি একটি হাইব্রিড জাতীয় পেঁপের মাঝে পড়ে। রেড লেডি পেঁপের স্বাদ অনেক ভালো হয়। এবং কিছু পেঁপে দেখা যায় উপরে হালকা লাল হয়ে গিয়েছে। এবং ভিতরেও অনেক বেশি লাল। এগুলোকে রেড লেডি পেঁপে বলে। এর কিছু চাষ পদ্ধতি নিচে দেওয়া হলো:

আরও পড়ুন: রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

  • প্রথমে উর্বর মাটির প্রয়োজন হবে 
  • পানি নিষ্কাশন ব‍্যবস্থা থাকতে হবে
  • জমি পরিষ্কার করে সব আগাছা তুলে ফেলতে হবে
  • প্রতি গর্ত প্রায় ১.৫ × ১.৫ ফুট করতে হবে
  • গর্তের মাটির সাথে পচা গোবর ও টিএসপি মিশিয়ে নিতে হবে
  • এরপর চারা সোজা করে বসাতে হবে
  • চারার পাশে খুঁটি দিতে হবে
  • নিয়মিত পরিমাণমতো পানি দিতে হবে
  • মাসে একবার জৈব সার প্রয়োগ করতে হবে
  • পাতা হলুদ হলে প্রয়োজন অনুযায়ী সার দিতে হবে
  • সাধারণত ৫–৬ মাসের মধ্যে ফল ধরা শুরু হয়
  • ফল হালকা হলুদ হলে সংগ্রহ করতে হবে

পরিশেষে আমার মতামত

এই পোস্টে আমরা রেড লেডি পেঁপে বীজের দাম সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে গড় দাম গুলো দেওয়া হয়েছে। আশা করি আপনার একটি মোটামুটি দাম সম্পর্কে ধারণা হয়েছে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url