রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
ভালো জাতের পেঁপের ১৫টি চারাআপনি কি রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান? তবে আজকের এই পোস্টটি আপনার জন্য। আমরা আপনাকে রেড লেডি পেঁপে চাষ করার উপায় সম্পর্কে বিস্তারিত জানাব। যেন আপনার চাষ অনেক ভালো হয়।
পোস্ট সূচিপত্র: রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত সবকিছু
- রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি
- রেড লেডি পেঁপে বীজের দাম
- রেড লেডি পেঁপেতে কোন সার ব্যবহার করতে হবে
- রেড লেডি পেঁপে চারার যত্ন করার উপায়
- পরিশেষে আমার মতামত
রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি
আপনি কি রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান? তবে চলুন শুরু করা যাক। রেড লেডি একটি হাইব্রিড জাতীয় পেঁপের মাঝে পড়ে। রেড লেডি পেঁপের স্বাদ অনেক ভালো হয়। এবং কিছু পেঁপে দেখা যায় উপরে হালকা লাল হয়ে গিয়েছে। এবং ভিতরেও অনেক বেশি লাল। এগুলোকে রেড লেডি পেঁপে বলে। এর কিছু চাষ পদ্ধতি নিচে দেওয়া হলো:
- খোলামেলা রোদযুক্ত জায়গা হতে হবে
- উঁচু জায়গা হতে হবে বা মাটি উঁচু করে চারা লাগাতে হবে
- দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি লাগবে চাষের জন্য
- ১.৫–২ ফুট গর্ত করতে হবে
- গর্তে গোবর সার ও সামান্য চুন মিশাতে হবে
- ২০–২৫ দিন বয়স এমন চারা লাগাতে হবে
- চারা লাগানোর পর হালকা পানি দিতে হবে
- মাসে একবার জৈব ও রাসায়নিক সার দিতে হবে
- গাছে ফুল এলে পানি দেওয়া কমাতে হবে
- গাছে ফল ধরলে নিয়মিত সেচ দিতে হবে
- ৬–৭ মাসে ভালো ও পাকা ফল পাওয়া যাবে
রেড লেডি পেঁপে বীজের দাম
আপনি চাইলে রেড লেডি পেঁপের চারা কিনে লাগাতে পারেন। আবার চাইলে সরাসরি চারা না লাগিয়ে রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি ব্যবহার করেও নিতে পারেন। এরপর ঠিকভাবে পরিচর্যা করলে গাছ দ্রুত বড় হবে এবং ফলনও ভালো পাওয়া যাবে। রেড লেডি বীজ সাধারণত গ্রাম হিসেবেও পাওয়া যায়, আবার বেশি পরিমাণ নিলে কেজি হিসেবেও বিক্রি হয়।
সাধারণ হিসেবে ১ গ্রাম বীজ থেকে প্রায় ২০–৩০টি চারা তৈরি করা সম্ভব, যদি ভালোভাবে যত্ন নেওয়া হয়। অর্থাৎ ১০ গ্রাম বীজ নিলে প্রায় ২০০–৩০০টি চারা পাওয়া যেতে পারে। এতে সময় কিছুটা বেশি লাগলেও খরচ তুলনামূলক কম হয়। তাই অনেকেই বীজ কিনে নিজে চারা তৈরি করে চাষ শুরু করেন।
দামের দিক থেকে সাধারণত ১ গ্রাম বীজের দাম প্রায় ৫০০–৬০০ টাকা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ১ গ্রাম আলাদা বিক্রি না করে ছোট প্যাকেটে দেওয়া হয়।
যেমন ২ গ্রামের প্যাকেটের দাম প্রায় ১০০০–১১০০ টাকা হতে পারে, যেখান থেকে প্রায় ৬০টির বেশি চারা পাওয়া সম্ভব। এছাড়া ছোট প্যাকেটেও ১০–১৫টি বীজ থাকে, যার দাম সাধারণত ১৫০–২০০ টাকার মধ্যে। ব্র্যান্ড ও মানভেদে দামের কিছু পার্থক্য হতে পারে, তবে সাধারণভাবে ১৫০ থেকে ১১০০ টাকার মধ্যেই ভালো মানের বীজ পাওয়া যায়। তাই নিজের প্রয়োজন অনুযায়ী প্যাকেট কিনে সহজেই অনেক চারা উৎপাদন করা সম্ভব।
রেড লেডি পেঁপেতে কোন সার ব্যবহার করতে হবে
এই পোস্টে আমরা রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব যে কি কি সার দিতে হবে। রেড লেডি পেঁপে অনেক দামি হয় মোটামুটি। তাই এর যত্ন নিতে হলে এর জন্য ভালো ভালো সারের ব্যবহার করতে হবে। চলুন কিছু সার সম্পর্কে জেনে নেওয়া যাক।
- চারা লাগানোর আগে গর্তে পচা গোবর দিতে হবে।
- মাটির সাথে টিএসপি সার মিশিয়ে দিতে হবে।
- প্রথম মাসে অল্প ইউরিয়া সার দিতে হবে।
- দুই মাস পর ইউরিয়া ও এমওপি একসাথে দিতে হবে।
- গাছ বড় হলে জৈব সার নিয়মিত দিতে হবে।
- ফুল আসার সময় পটাশ সার দিলে ফলন ভালো হয়।
- মাটির অবস্থা খারাপ হলে ভার্মি কম্পোস্ট দিতে হবে।
- বর্ষাকালে সার কম দিতে হবে।
- সার দেওয়ার পর হালকা পানি দিতে হবে।
রেড লেডি পেঁপে চারার যত্ন করার উপায়
রেড লেডি পেঁপে একটি উন্নত মানের ও দামি চায়া গাছ। তাই এর যত্নও অনেক ভালোভাবে নিতে হবে। এর যত্নে কোনো দরনের কমতি রাখা যাবে না। কারণ এই পেঁপের ক্ষতি হলে অনেক লস হয়। আবার ভালো ভাবে যত্ন করে বড় করলে অনেক লাভ হয়। রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি এর সাথে এর যত্নটাও নিতে হবে। এর কিছু উপায় হলো:
আরও পড়ুন: পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয়
- খোলামেলা রোদযুক্ত জায়গায় চারা লাগাতে হবে।
- প্রতিদিন হালকা পানি দিতে হবে কিন্তু পানি জমতে দেওয়া যাবে না।
- অতিরিক্ত রোদ বা রাতে পানি দেওয়া ঠিক না।
- মাটিতে পানি বের হওয়ার ব্যবস্থা রাখতে হবে।
- আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে।
- চারার চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে।
- হলুদ বা শুকনো পাতা তুলে ফেলতে হবে।
- চারা বড় হলে পাশে খুঁটি দিতে হবে।
- পোকা হলে নিম তেল স্প্রে করতে হবে।
- মাটি শক্ত হয়ে গেলে আলগা করে দিতে হবে।
পরিশেষে আমার মতামত
এই পোস্টে আমরা রেড লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও আরও বিভিন্ন উপায় বিভিন্ন লিংকে দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই এই পদ্ধতি গুলো ব্যবহার করে ভালো চাষ করে ভালো লাভ করেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url