পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য ৫টি সেরা ফ্রি প্ল্যাটফর্ম

 অনলাইনে কাপড়ের ব্যবসা করার উপায়আপনি কি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন‍্য ফ্রি প্ল্যাটফর্ম খুঁজছেন? তবে আপনি আজকে সঠিক জায়গাতেই এসেছেন। আমরা আপনাকে অনলাইনে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার সকল উপায় দেখাব। এছাড়াও ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট সম্পর্কে আমরা আপনাকে দেখাব। 

পোর্টফোলিও-ওয়েবসাইট-তৈরি-করার-জন‍্য-ফ্রি-প্ল্যাটফর্মএই পোস্টে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির সেরা প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

পোস্ট সূচিপত্র: পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য ফ্রি প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত সবকিছু 

পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য ফ্রি প্ল্যাটফর্ম 

আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য ফ্রি প্ল্যাটফর্ম খুঁজে থাকেন তবে আমরা আপনাকে সকল প্ল‍্যাটফর্ম সম্পর্কে জানাব। এই পোস্টের শেষে আমরা এ সম্পর্কে বিস্তারিত তথ‍্য জানিয়েছি। অর্থাৎ সব ধরনের পোর্টফলিও ওয়েবসাইট বানানোর সাইট সম্পর্কে আলোচনা করেছি। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 
যাইহোক অনেক ফ্রি প্ল‍্যাটফর্ম আছে। আমরা এ সম্পর্কে জানব। কিন্তু আজকে আমরা বিশেষ ৫টি ফ্রি প্ল‍্যাটফর্ম সম্পর্কে জানব। যেগুলো অনেক জনপ্রিয় এবং এখানে অনেক সুবিধা পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক সেই সেরা ৫টি প্ল‍্যাটফর্ম সম্পর্কে। 
  • Wix: প্রথমেই যার নাম আসে তা হচ্ছে Wix। এটি খুব জনপ্রিয় একটি ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম। এখানে ড্র্যাগ-এন্ড-ড্রপ পদ্ধতিতে সহজেই পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়। এখানে অনেক ফ্রি টেমপ্লেট ও বিভিন্ন ধরনের ডিজাইন থাকায় যারা একদম নতুন ব্যবহারকারী বা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে তারা অনেক সহজে নিজের কাজের জন‍্য সুন্দর পোর্টফোলিও তৈরি করতে পারবে। 
  • WordPress: অনেক আগে থেকেই সবচেয়ে জনপ্রিয় একটি সাইট হচ্ছে WordPress। এটি অনেক আগে থেকেই চলে আসছে। তাই এর ব‍্যবহারকারীও অনেক বেশি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্মগুলোর মাঝে এটি একটি। এখানে অনেক ফ্রি থিম ও প্লাগইন পাওয়া যায়। ব্লগ, পোর্টফোলিও বা পার্সোনাল ওয়েবসাইট তৈরির জন্য এটি খুবই কাজে আসে এবং এতে অনেক সুবিধা পাওয়া যায়।
  • Google Sites: এটি Google এর অংশ এবং আমরা আজকে যেই ৫টি নিয়ে আলোচনা করবো তার মাঝে সবচেয়ে সেরা হচ্ছে এটি। Google Sites হলো গুগলের একটি সহজ ওয়েবসাইট তৈরি করার টুল। এখানে খুব সহজে কয়েক মিনিটেই একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। গুগল ড্রাইভ, ডকস বা অন্যান্য গুগল সার্ভিসের সাথে সহজে কানেক্ট করা যায়। এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। Weebly: Weebly আরেকটি জনপ্রিয় ফ্রি ওয়েবসাইট বিল্ডার। এতে অনেক সুন্দর ডিজাইন ও টেমপ্লেট আছে। যারা একদম নতুন কোনো এক্সপার্ট কাজ পারে না তারা সহজেই এখান থেকে পোর্টফলিও বানিয়ে নিতে পারবে। 
  • Carrd: Weeblyএর মতোই একই রকম আরেকটি হচ্ছে Carrd। এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম যেখানে এক পেজের সুন্দর একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। ফ্রিল্যান্সার, ডিজাইনার বা পার্সোনাল প্রোফাইল তৈরির জন্য এটি খুবই জনপ্রিয়।
আমরা এখানে মাত্র ৫টি ফ্রি পোর্টফলিও ওয়েবসাইট সম্পর্কে জেনেছি। এই পোস্টে আমরা এই ৫টির প্রত‍্যেকটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমরা খালি আপনাকে এখানে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন কীভাবে কোনটি কাজ করে কীভাবে বানাতে হবে। সবকিছু নিয়ে এখন আমরা জানব। তাহলে চলুন শুরু করা যাক। 

ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট কি

পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন‍্য ফ্রি প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে জানার আগে চলুন একটু দেখে নেই এই পোর্টফোলিও ওয়েবসাইট আসলে কি। আমাদের কেন এটির প্রয়োজন হবে এ সম্পর্কে আমাদের কিছু তথ‍্য জেনে নেওয়া দরকার। মূলত ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট হলো এমন একটি অনলাইন ওয়েবসাইট যেখানে একজন ব্যক্তি তার কাজ, দক্ষতা, প্রজেক্ট বা অভিজ্ঞতা ইন্টারনেটে দেখাতে পারবে এবং এটি তৈরি করতে কোনো টাকা লাগে না।

অর্থাৎ আপনি ধরুন ফ্রিল্যান্সিং করছেন। এখন আপনার যোগ‍্যতা কি? আপনার যোগ‍্যতা আছে কিন্তু ক্লায়েন্ট কীভাবে তা জানবে? বা কেউ গুগলে সার্চ করলে আপনাকে কোথায় কীভাবে পাবে? এর জন‍্য মূলত একটি পোর্টফলিং ওয়েবসাইট প্রয়োজন। আপনি এখানে আপনার সকল তথ‍্য যোগ‍্যতা সবকিছু দিতে পারবেন নিজের ইচ্ছা মতো। একটি সুন্দর ডিজাইন বানাবেন যাতে ক্লায়েন্টের আকর্ষণ আসে। আপনি সবকিছু দিতে পারেন। এখন এটা আপনি কীভাবে বানাবেন? তার জন‍্য প্রয়োজন পোর্টফলিও ওয়েবসাইট। 

আপনি বিভিন্ন প্ল‍্যাটফোর্ম থেকে ফ্রিতে এটি বানিয়ে নিতে পারবেন। আর এই নিয়েই মূলত আমাদের আজকের এই পোস্ট। আপনাকে সঠিক ওয়েবসাইট চয়েজ করতে হবে। যাতে ক্লাইন্টরা সহজেই আপনাকে খুঁজে পায় এবং আপনার সম্পর্কে সঠিক তথ‍্যটা পায়। আপনি যদি যেকোনো ওয়েবসাইট থেকে বানান তবে আপনাকে কেউ নাও খুঁজে পেতে পারে। তাই আপনাকে সঠিক ও ভালো জায়গা থেকে বানাতে হবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে Wix

আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন‍্য ফ্রি প্ল্যাটফর্ম এই ধাপে Wix নিয়ে মোটামুটি একটা ধারণা নিয়েছি। এখন আমাদের জানতে হবে এটি কীভাবে কাজ করে এবং এর ব‍্যবহার আমরা কীভাবে করবো। Wix কিন্তু একটি জনপ্রিয় পোর্টফোলিও বানানোর জন‍্য ওয়েবসাইট তাও আবার ফ্রিতে। যাইহোক আমাদের প্রথমেই এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনি গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারেন। 

এরপরে আপনি পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফলিও যেকোনো একটি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা পোর্টফোলিও বানাব তাই এটিই আমরা বেছে নিব। এরপর অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যাবে। আপনাকে একটি ইউনিক এবং সুন্দর দেখে টেমপ্লেট বেছে নিতে হবে। এরপর আপনাকে ধাপে ধাপে সব তথ‍্য চাবে আপনার যা মন চায় আপনি তা দিতে পারেন। টেমপ্লেট দেখতে যেমন আপনার পোর্টফলিও তেমনি হবে। 

Contact, About me, description এগুলো গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনার যোগ‍্যতা কি কি তা দিয়ে দেওয়া ভালো। এরপরে অবশ্যই আপনাকে এটি পাবলিশ করতে হবে। তাহলে আপনি পরবর্তীতে Google এ সার্চ করলেও আপনি এটি পেয়ে যাবেন এছাড়াও অন‍্যদের লিংক দিয়ে দিতে পারবেন। 

ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে WordPress

আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির সেরা প্ল্যাটফর্ম গুলোর মধ্যে এই ধাপে WordPress সম্পর্কে একটি ধারণা নিতে পারি। WordPress হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্মগুলোর একটি। অনেক ব্লগ, পোর্টফোলিও এবং পার্সোনাল ওয়েবসাইট এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি করা হয়। যাইহোক আমাদের প্রথমেই এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনি চাইলে গুগলে সার্চ করেও এটি খুঁজে নিতে পারেন।
পোর্টফোলিও-ওয়েবসাইট-তৈরি-করার-জন‍্য-ফ্রি-প্ল্যাটফর্মএরপর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর Create Site অপশনে ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের ফ্রি থিম বা ডিজাইন পাওয়া যায়। আপনাকে একটি সুন্দর ও আপনার পোর্টফোলিওর সাথে মানানসই থিম বেছে নিতে হবে। এরপর ধাপে ধাপে আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন About Me, Contact, Portfolio, Skills ইত্যাদি। আপনি আপনার কাজের ছবি, প্রজেক্ট বা অভিজ্ঞতার কথাও এখানে যোগ করতে পারেন। সবশেষে ওয়েবসাইটটি Publish করলে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট অনলাইনে দেখা যাবে।

ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে Google Sites

আমরা যদি খুব সহজভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে Google Sites একটি ভালো ফ্রি প্ল্যাটফর্ম। এটি গুগলের একটি ওয়েবসাইট তৈরির টুল যেখানে খুব সহজেই নিজের একটি পোর্টফোলিও তৈরি করা যায়। প্রথমে আমাদের Google Sites এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনি গুগলে সার্চ করলেই এটি সহজে পেয়ে যাবেন।

এরপর আপনার Google account দিয়ে লগইন করতে হবে। তারপর Create New Site অপশনে ক্লিক করতে হবে। এখানে কিছু ফ্রি টেমপ্লেট বা ডিজাইন পাওয়া যাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি টেমপ্লেট নির্বাচন করতে পারেন। এরপর ধাপে ধাপে আপনার তথ্য যোগ করতে হবে। যেমন আপনার নাম, পরিচয়, কাজের বিবরণ, ছবি, প্রজেক্ট ইত্যাদি। Contact এবং About Me অংশগুলো অবশ্যই দেওয়া ভালো। 

সবশেষে Publish করলে আপনার ওয়েবসাইটটি অনলাইনে দেখা যাবে এবং আপনি চাইলে অন্যদের সাথে এর লিংকও শেয়ার করতে পারবেন। আর আমার মতে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন‍্য ফ্রি প্ল্যাটফর্ম গুলোর মাঝে এটি আপনার জন‍্য সবচেয়ে বেশি সুবিধা হবে। এখানে আপনি সহজেই পোর্টফোলিও বানাতে পারবেন। এটি গুগলের একটি অংশ তাই সুবিধা বেশি। তাই এটি বেছে নেওয়াই ভালো হবে। 

পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির সেরা প্ল্যাটফর্ম Weebly

পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য Weebly আরেকটি জনপ্রিয় ফ্রি প্ল্যাটফর্ম। এখানে খুব সহজভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। যারা নতুন তাদের জন্যও এটি ব্যবহার করা অনেক সহজ। প্রথমে আমাদের Weebly এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনি গুগলে সার্চ করলেই এর অফিসিয়াল সাইট পেয়ে যাবেন।
এরপর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর Create Website অপশনে ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের ডিজাইন ও টেমপ্লেট পাওয়া যায়। আপনাকে একটি সুন্দর ও ইউনিক টেমপ্লেট নির্বাচন করতে হবে। আপনি নিজের কালার পছন্দ করে নিতে পারেন। নতুনদের জন‍্যে এখানে অনেক বেশি টেম্লেট পাওয়ার সুবিধা থাকবে। 

এরপর ধাপে ধাপে আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন About Me, Contact, Skills, Portfolio ইত্যাদি। আপনি চাইলে আপনার কাজের ছবি, প্রজেক্ট এবং অভিজ্ঞতার কথাও এখানে যোগ করতে পারেন। সবশেষে Publish করলে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি হয়ে যাবে এবং আপনি এর লিংক অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।

পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির সেরা প্ল্যাটফর্ম Carrd

Carrd একটি খুব সহজ এবং হালকা প্ল্যাটফর্ম যেখানে খুব দ্রুত একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। সাধারণত এখানে এক পেজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা হয়। প্রথমে আমাদের Carrd এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনি গুগলে সার্চ করলেই এটি সহজে পেয়ে যাবেন।

এরপর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর Choose Template অপশনে ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যাবে। আপনাকে একটি সুন্দর ও ইউনিক টেমপ্লেট সিলেক্ট করতে হবে। এখানে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন।

এরপর ধাপে ধাপে আপনার তথ্য যোগ করতে হবে। যেমন আপনার নাম, ছবি, কাজের বিবরণ, প্রজেক্ট এবং সোশ্যাল মিডিয়া লিংক। About Me ও Contact অংশগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে Publish করলে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট অনলাইনে দেখা যাবে এবং আপনি সহজেই অন্যদের সাথে এর লিংক শেয়ার করতে পারবেন।

ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে

এই পোস্টে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন‍্য ফ্রি প্ল্যাটফর্ম সম্পর্কে জেনেছি। আমাদের এখন জানা উচিৎ যে কত টাকার মাঝে প্রিমিয়াম পোর্টফলিও বানানো যায়। কার ফ্রি থেকে প্রিমিয়াম গুলো বেশি গুরুত্ব পায়। এছাড়াও একটা ধারণা থাকা উচিৎ। তবে আপনি আমাদের দেখানো ওয়েবসাইট থেকে ফ্রিতেই প্রিমিয়াম ওয়েবসাইটের মতোই বানিয়ে নিতে পারবেন। 

আপনি ফ্রি প্ল‍্যাটফর্ম থেকে সহজেই একদম ফ্রিতে পোর্টফোলিও বানিয়ে পাবলিশ করতে পারবেন। তবে ডোমেইন কিনে নিতে চাইলে আপনাকে ১০-১৫ ডার খরচ করতে হবে। আর যদি হোস্টিং করেন তবে মাত্র ২-৫ ডলার খরচ করলেই হবে। এছাড়াও আপনি এটি ১ বছরের জন‍্য পেয়ে যেতে পারেন। তবে ছয় মাসের ওফার থাকবে। আর ভালো ডোমেইন যেমন নেপচিপ থেকে কিনলে ২০ ডলারের মতো খরচ হবে সারা বছরের জন‍্য। 

২৫ টি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির প্ল‍্যাটফর্ম

আমরা এই পোস্টে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির সেরা ৫টি প্ল্যাটফর্ম সম্পর্কে জেনেছি। এছাড়াও আরও অনেক ওয়েবসাইট বানানোর জন‍্য ফ্রি প্ল‍্যাটফর্ম আছে। তবে ঐগুলো থেকে আমাদের দেখানো ৫টি সাইট অনেক অনেক ভালো। বিশেষ করে Google sites। যাইহোক চলুন আরও ২৫ টি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির প্ল‍্যাটফর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
পোর্টফোলিও-ওয়েবসাইট-তৈরি-করার-জন‍্য-ফ্রি-প্ল্যাটফর্ম
  • Wix
  • WordPress
  • Google Sites
  • Weebly
  • Carrd
  • Webflow
  • Strikingly
  • Jimdo
  • SITE123
  • Squarespace
  • Adobe Portfolio
  • Duda
  • Zyro
  • About.me
  • Journo Portfolio
  • Fabrik
  • Clippings.me
  • Dribbble
  • Behance
  • Carbonmade
  • Crevado
  • Portfoliobox
  • FolioHD
  • Notion
  • GitHub Pages

পরিশেষে আমার মতামত 

এই পোস্টে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন‍্য ফ্রি প্ল্যাটফর্ম সম্পর্কে জেনেছি। আমার মতে এদের মাঝে Google sites সবচেয়ে ভালো হবে। কারণ আমার নিজেরও পোর্টফোলিও ওয়েবসাইট google sites থেকে বানানো। এরপর সবচেয়ে ভালো হচ্ছে Wordpress। আপনার সুবিধা মতো আপনি বানিয়ে নিতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url