ফেসবুক থেকে প্রতারণা চিনবেন যেভাবে

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেনশন ২০২৬আপনি কি ফেসবুক পেইজ থেকে প্রতারণা চেনার উপায় গুলো খুঁজছেন? বতর্মানে ফেসবুকে অনেক ধরনের প্রতারণার শিকার হচ্ছে মানুষ। অনেক প্রতারক ফেসবুক থেকে মানুষ কে লুট করছে। এবং আপনি তাদের বিশ্বাস করে আপনার সব দিয়ে দিচ্ছেন। 

ফেসবুক-পেইজ-থেকে-প্রতারণা-চেনার-উপায়আজকের এই পোস্টে আমরা ফেসবুক পেইজ থেকে প্রতারণা চেনার উপায় নিয়ে জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

পোস্ট সূচিপত্র: ফেসবুক পেইজ থেকে প্রতারণা চেনার উপায় নিয়ে বিস্তারিত সবকিছু 

বর্তমানে ফেসবুককে প্রতারণার জন‍্য প্রতারকরা সবচেয়ে ভালো মাধ‍্যম হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে ৫০০ কোটি মানুষ ফেসবুক ব‍্যবহার করে। আর বাংলাদেশে ধরা যায় প্রায় সবাই। এর মাঝে যারা expert তাদের কাছে প্রতারকরা কখনোই যায় না। কারণ তারা ফেসবুক পেইজ থেকে প্রতারণা চেনার উপায় সম্পর্কে জানে। যাদেরকে প্রতারকরা দুর্বল দেখে তাদের সাথেই প্রতরাণা করতে। প্রতারণা অনেক রকম হতে পারে। 
সবচেয়ে ছোট প্রতারণা হচ্ছে কিছু মানুষ পোস্ট করে যে লাইক দিয়ে যান আল্লাহ্ তায়ালার নাম লিখে যান নাহলে হাত পুড়ে যাবে। এগুলো তারা মানুষের আবেগ নিয়ে খেলে এবং অনেক লাইক কমেন্ট পেয়ে তারা আয় করে। এরপরে কিছু জায়গা আছে AI দিয়ে ভিডিও বানায়। AI দিয়ে ভিডিও বানিয়ে তারা গুজব ছড়ায়। 

এরপরে কিছু টাকা দানের ভিডিও বানায় যেখানে কমেন্টে আপনার নাম্বার দিয়ে যেতে বলবে। এবং কমেন্টে অনেক মানুষ তাদের নাম্বার দিয়ে যায়। প্রতারকরা তখন বুঝে যারা একটু দুর্বল এসব নিএ যাদের কম ধারণা আছে তারাই শুধু কমেন্ট করে। এবং তাদের প্রতারণা সম্পর্কে অনেক ধারণা থাকে না। এই সুবিধা নিয়ে প্রতারকরা ঐ মোবাইল নাম্বারে ফোন দেয় এবং OTP চেয়ে বিকাশ নাম্বার বা নগদ বা অন‍্যান‍্য সবকিছু হ‍্যাক করে ফেলে। 

এরপরে আরও কিছু ধরনের প্রতারণা আছে। অনেক ভদ্র ভদ্র মানুষ দেখতে কিন্তু তারা ভিডিও বানায় যে লাখ লাখ টাকা ইনকাম করছে। এর মাঝে কিছু আছে Voice লাগিয়ে দেয় যে এই App থেকে ইনকাম হচ্ছে। বা এই লিংকে গিয়ে টাকা আয় করুন। এমন অনেক ভিডিও AI বা বিভিন্ন editing এর মাধ‍্যমে বানায়। এই লিংক গুলো তে ক্লিক করলে আপনার ব‍্যক্তিগত তথ‍্য চুরি হতে আরে। 

আবার গেইম খেলে টাকা ইনকামের যেই পথগুলো আছে সেখানে আপনি টাকা জমালেন তারপর টাকা উঠানোর সময় আপনার কাছে কিছু টাকা চায়বে যে এতো টাকা দিলে আপনি সব টাকা তুলতে পারবেন। আপনি তাদের টাকা দিলে আর তাদের খুঁজে পাবেন না। এছাড়াও তারা বিভিন্ন ads তো আপনাকে দেখাচ্ছেই। 

এছাড়াও কিছু লোক আছে যারা সাহায্য চায়। যার মাঝে অনেক গুলো ভুয়া সাহায্য। এগুলো সব প্রতারণা। এরপরে বিভিন্ন ইনকাম সাইট দিয়ে বলে যে কিছু টাকা দিলে এখানে join করিয়ে দিবে। এমন অনেক অনেক মানুষ আছে যারা এইসব প্রতারণার ফাদে পা দেয়। এর অনেক কারণ আছে আমরা এই পোস্টে তাই জানব। 

ফেসবুক প্রতারকদের ধরা কঠিন কেন

ফেসবুক প্রতারকরা মূলত অনেক expert হয়। তারা দেখে দেখে মানুষদের ফাদে ফেলে। যারা এইসব বুঝে তাদের কাছে কখনোই তারা যায় না। এরপরে তারা বিভিন্ন ফেইক একাউন্ট চালায়। বর্তমানে ফেসবুক আইডি সেল করা হয়। ১০০ টাকার মাঝেই যেকোনো ফেসবুক আইডি কিনা যায় ফেইক। এখানে অন‍্য নাম্বার দেওয়া থাকে। অর্থাৎ সেই প্রতারকের কোনো তথ‍্য থাকে না। 

সে চাইলেই কতদিন প্রতারণা করার পরে সেই ফেসবুক আইডি ডিলিট করে চলে যেতে পারে। এর জন‍্য তাদের খুজে পাওয়া কঠিন। এবং অনেকেই আছে যারা ছোট ছোট প্রতারণার জন‍্য সাইবার দের সাহায্য নেয় না। এই সুযোগে প্রতারকরা তাদের কাজ আরও সহজে করে যাচ্ছে। এর জন‍্য সকল মানুষ কে ফেসবুক পেইজ থেকে প্রতারণা চেনার উপায় গুলো জেনে নিজে থেকে সতর্ক হতে হবে। 

ফেসবুকে প্রতারকদের মানুষ বিশ্বাস করে কেন

ফেসবুক পেইজ থেকে প্রতারণা চেনার উপায় গুলো যারা জানে এবং ভালো ভাবে বুঝে তারা কখনো প্রতারণার চক্করে পড়বে না। কিন্তু অনেক অনেক মানুষ আছে যাদের ফেসবুকের প্রতারকরা বোকা বানিয়ে চলে যায়। এর কিছু কারণ হলো অনেক বয়স্ক মানুষ বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে জানে না। তাই তাদের প্রতারকরা বেশি টার্গেট করে। 
ফেসবুক-পেইজ-থেকে-প্রতারণা-চেনার-উপায়এরপরে অনেক মানুষ আছে যারা সহজে ইনকাম করতে চায় এবং রাতারাতি বড় লোক হতে চায়। আপনি একটা জিনিস চিন্তা করুন আপনি অনেক নতুন সোশ্যাল মিডিয়া বা মার্কেটপ্লেসে। আপনার সামনে আসলো একদিনে দশ হাজার টাকা ইনকাম করুন। এখন একটা কথা চিন্তা করুন যে আপনি নতুন হয়েই যদি দিনে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে যারা অভিজ্ঞ দশ বারো বছর ধরে কাজ করছে তারা এতো টাকা কামায় করে না কেন এতো সহজে। 

আসলে তারা খেটে সঠিক উপায়ে আয় করে। আর এইসব ভুয়া এতো সহজে এডস দেখে এতো লাখ লাখ টাকা ইনকাম হয় না। আপনাকে এতো টাকা কে দিবে? যে দিবে সে কেন দিবে? তাদের লাভ কি এতে? এইসব প্রশ্ন আপনার মনে আসলেও আপনি নিজেকে সান্ত্বনা দেন এবং স্বপ্ন দেখেন লাখ টাকা কামানোর। এইসব চিন্তা ভাবনার কারণেই মূলত ফেসবুকে প্রতারকদের মানুষ বিশ্বাস করে। 

ফেসবুক প্রতারণা থেকে যেভাবে সাবধান থাকবেন

ফেসবুক পেইজ থেকে প্রতারণা চেনার উপায় গুলো জানার পাশাপাশি আমাদের আরও জানতে হবে যে কীভাবে ফেসবুকের প্রতারণা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা যদি প্রতারণা এড়িয়ে চলতে চায় তাহলে আমাদের মাঝ থেকে লোভ বাদ দিতে হবে। আপনাকে কেউ ফোন দিয়ে বললো আপনার বিকাশে দশ হাজার টাকা যাবে এরছন‍্য একটি OTP লাগবে। এখন কেউ আপনাকে কেন অযথা 10 হাজার টাকা পাঠাবে? এইসব চিন্তা আগে করুন। ফেসবুক প্রতারণা থেকে যেভাবে সাবধান থাকবেন তা নিচে দেওয়া হলো:
  • যেখানে সেখানে নিজের মোবাইল নাম্বার কখনোই দিবেন না
  • আপনার টাকা দরকার। এর মাঝে কেউ আপনাকে টাকার লোভ দেখানে আপনি অবশ্যই তাকে বিশ্বাস করবেন। কিন্তু না এসব লোভ বাদ দেন
  • কোনো অপরিচিত লিংকে চাপ দিবেন না
  • রেজিস্ট্রেশন করলে ১০০ জিবি ফ্রি এইসবে কখনো ক্লিক করবেন না সবকিছু ভুয়া। আপনাকে শুধু শুধু কেউ সামান‍্য রেজিস্ট্রেশন করার জন‍্য ১০০ জিবি ইন্টারনেট ফ্রি দিবে না
  • কখনো কেউ Blackmail করলে পাত্তা দিবেন না করতে থাকুক যা করার
  • কারো প্রলভনে পা দিবেন না
  • কেউ হুমকি দিলেও কোনো পাত্তা দিবেন না

পরিশেষে আমার মতামত 

এই বিশ্বে আপনাকে কেউ কোনো কিছু ফ্রিতে দিবে না বা আপনি অপরিচিত কেউ আপনাকে সাহায্য করবে না। কেউ করতে চাইলেই বুঝবেন তার পিছনে হাত আছে আর ঐটাই প্রতারণা না। তাই আপনাকে সাবধানে থাকতে হবে। আপনার এক ভুলে আপনার জীবনের সকল তথ‍্য অনের কাছে চলে যেতে পারে। আর এই পোস্টে আমরা ফেসবুক পেইজ থেকে প্রতারণা চেনার উপায় খুলো সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আপনি বুঝতে পেরছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url