কিওয়ার্ড রিসার্চ করার উপায় সাথে ফ্রিতে ৩০+ কিওয়ার্ড নিন
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় সম্পূর্ণ ফ্রি কোর্সআপনি কি কিওয়ার্ড রিসার্চ করার উপায় সম্পর্কে জানেন? একটা ওয়েবসাইটে আর্টিকেল লেখার জন্য কিওয়ার্ড রিসার্চ করা অনেক গুরুত্বপূর্ণ। এমনকি কিওয়ার্ড রিসার্চ করা আর্টিকেল লেখার সর্বোপ্রথম ধাপ। আর এর উপরেই নির্ভর করবে আপনার ওয়েবসাইটে কত মানুষ আসবে।
এই পোস্টে আমরা কিওয়ার্ড রিসার্চ করার উপায় নিয়ে বিস্তারিত সবকিছু জানবো। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পোস্ট সূচিপত্র: কিওয়ার্ড রিসার্চ করার উপায় নিয়ে যা যা থাকছে
- কিওয়ার্ড রিসার্চ করার উপায়
- কিওয়ার্ড রিসার্চ কি
- ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব
- সেরা ৩০টি কিওয়ার্ডের উদাহরণ
- পরিশেষে আমার মতামত
কিওয়ার্ড রিসার্চ করার উপায়
কিওয়ার্ড রিসার্চ করা আসলে একটি গুরুত্বপূর্ণ কাজ। কিওয়ার্ড রিসার্চ করার উপায় অনেক আছে। কিন্তু আপনাকে সঠিক উপায় নিতে হবে। কিওয়ার্ড আসলে কি এবং এর গুরুত্ব কতটুকু এ নিয়ে আমরা পরের ধাপে জানব। আপনি আগে তা দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের একটি বিশাল কোর্স পোস্টের উপরে লিংক করে দেওয়া হয়েছে।
🌏🌏 আরও পড়ুন: ওয়েবসাইটে প্রতিদিন ১০০০০+ ট্রাফিক নিয়ে আসুন
মানুষ বর্তমানে কি সার্চ করছে বা কি দেখছে তা আমাদেরকে রিসার্চ করতে হবে। বর্তমানে গুগলে অনেক বেশি Competition. আপনি একদম Popular একটা বিষয় নিয়েও যদি পোস্ট লেখেন তবে আপনার পোস্ট অনেক পিছনে র্যাংক নাবে। আপনি যত ভালোই লেখেন আপনার পোস্ট অনেক পরে থাকবে। কারণ জনপ্রিয় সকল ওয়েবসাইট ঐ বিষয়ের উপরে আর্টিকেল লিখে রেখেছে।
তাই আপনাকে এমন ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হফে যেটা মানুষ সার্চ করছে এবং যাতে আপনার পোস্ট সবার উপরের দিক দিয়ে থাকে। তাই কিওয়ার্ড রিসার্চ শুরুতে একটু কঠিন লাগতে পারে। অনেকে চিন্তায় থাকে যে কি নিয়ে লেখবে। অনেকে ভালো লেখতে পারে কিন্তু কি নিয়ে লিখলে বেশি ভিউ হবে তা বুঝতে পারে না। তার জন্য আমরা আজকে এই পোস্টে বিস্তারিত জানাব।
আপনার উচিৎ অনলাইন ইনকাম রিলেটেড কিওয়ার্ড গুলোতে ফোকাস করা। কারণ অনেক মানুষ অনলাইনে ইনকাম করার উপায় জানতে চায়। আবার অনলাইনে ইনকাম করার উপায় নিয়ে অনেক বেশি পোস্ট আছে। তাই আপনাকে ফোকাস করতে হবে লং টেইল কিওয়ার্ড নিয়ে। এটা কি তা পরের ধাপে আমরা জানব। এবং পোস্টের শেষে অনেক গুলো কিওয়ার্ড সম্পর্কে জানতে পারব।
আপনি যদি নিউজ লিখেন তবে আপনি একদম র্যাংক পাবেন না যদি আপনি বাইরে কোথাও শেয়ার করে ট্রাফিক আনতে পারেন ঐটা অন্য ব্যাপার। কিন্তু গুগলে র্যাংক পাবেন না যত ভালোই নিউজ লিখেন। এর কারণ আমাদের কোর্সে জানানো আছে। যাইহোক আপনি যে বিষয়েই লিখবেন দেখবেন সে বিষয়ে আগে থেকেই পোস্ট আছে।
আপনি কিছু টুলসের ব্যবহার করতে পারেন। যেমন কিওয়ার্ড রিসার্চ টুলসের ব্যবহার করে দেখতে পারেন যে কোন কিওয়ার্ডের volume কত। অর্থাৎ মাসে কত মানুষ কোন কিওয়ার্ড সার্চ করছে। এরপরে Google Trend এর ব্যবহার করে কোন বিষয়টা trendingএ আছে সেটাও দেখে নিতে পারেন। এরপরে Google ads Google ads ব্যবহার করে একটা কিওয়ার্ড এবং তার রিলেটেড কিওয়ার্ড গুলোবের করে কোনটা কোন মাসে কতজন সার্চ করছে তার সবকিছু জানতে পারবেন।
আমরা আমাদের কোর্সে প্রত্যেকটা টুলসের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এছাড়াও কিওয়ার্ডের ব্যবহার নিয়েও আমরা আমাদের কোর্সে পোস্ট রেখেছি। আপনি পোস্টের উপরের বাটন থেকে কোর্স পেয়ে যাবেন। এবং ধীরে ধীরে সকল আপডেট পেতে থাকবেন।
কিওয়ার্ড রিসার্চ কি
একটা পোস্টের মুল বিষয় কি বা ঐ বিষয়ের কি লিখে মানুষ সার্চ করছে তাই হলো কিওয়ার্ড। আপনি একটা পোস্ট লিখেছেন অনলাইনে আয় করার ১০টি উপায়। এখানে অনলাইনে আয় করার উপায় হচ্ছে একটি কিওয়ার্ড যা লিখে মানুষ গুগলে সার্চ করে। এবং যার পোস্টে সুন্দর করে কিওয়ার্ড সাজানো গুগল তার পোস্ট আগে র্যাংক দেয়। এবং পাঠক আগে যেটা পায় সেটাতেই ঢুকে।
এছাড়াও র্যাংকিং পাওয়ার আরও অনেক বিষয় আছে যা নিয়ে আমাদের কোর্সে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও কীভাবে কিওয়ার্ড সাজাবেন তাও জানানো হয়েছে। যাইহোক এখন আপনাকে বের করতে হবে কোন কিওয়ার্ড মানুষ সার্চ করছে এবং এই বিষয় টা নিয়ে কি গুগলে আরও ভালো ভালো ওয়েবসাইট আর্টিকেল লিখেছে নাকি। এটাই মূলত হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করার উপায় সম্পর্কে আশা করি এখন বুঝতে পেরেছেন।
আপনাকে শুরুতে লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। "মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায়" এখানে মোবাইল দিয়ে আরও যোগ করা হয়েছে। এটা একটু বড় কিওয়ার্ড। এটাই হচ্ছে লং টেইল কিওয়ার্ড। গুগলে সার্চ করার সময় দুই তিনটা শব্দ লিখলে দেখবেন নিচে আরও কতগুলো রিলেটেড বাক্য আসছে এগুলোই লং টেইল কিওয়ার্ড।
ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব
কিওয়ার্ড রিসার্চ করার উপায় গুলো সম্পর্কে তো আমরা জানলাম কিন্তু এর গুরুত্ব টা আসলে কি তা কি আমরা জানি? একটা ওয়েবসাইটের আয় নির্ভর করে ভিউয়ের উপরে। অর্থাৎ কতগুলো Ads দেখানো হচ্ছে। তার জন্য অনেক ট্রাফিক দরকার। এখন আপনাকে এমন বিষয় নিয়ে লেখতে হবে যেটা মানুষ পছন্দ করে।
যা তা নিয়ে লেখলে তো আর মানুষ দেখবে না। তাই সঠিক বিষয়ে লিখতে হবে। আবার যা নিয়ে লেখবেন তা র্যাংক না পেলে লেখা বৃথা হবে। তাই এমন কিওয়ার্ড নিয়ে লেখতে হবে যাতে র্যাংক পায়। তাই ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব অনেক বেশি। এবং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করা শিখতে হবে।
সেরা ৩০টি কিওয়ার্ডের উদাহরণ
আমরা এই পোস্টে কিওয়ার্ড রিসার্চ করার উপায় নিয়ে জেনেছি। এ নিয়ে তো অনেকেই অনেক পোস্ট লিখে। কিন্তু আপনার ইচ্ছা করে যদি কেউ কতগুলো কিওয়ার্ড সম্পর্কে আপনাকে ধারণা দিত। কিন্তু এমনটা কেউ করে না। আমরা আপনার লেখালেখির জন্য বেস্ট কতগুলো কিওয়ার্ড নিয়ে এসেছি। আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনাকে কোন বিষয়ে লেখতে হবে।
- কি কি খাবারে এলার্জি আছে
- শাওমি রেডিমি নোট ১৫
- আইসিটি সম্পর্কে সাধারণ জ্ঞান
- ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
- ssc math mcq
- কালো থেকে ফর্সা হওয়ার উপায়
- পরীক্ষায় প্রথম হওয়ার উপায়
- নখ গোলাপি করার উপায়
- বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়
- এক মাসে পরীক্ষার প্রস্তুতি
- পরীক্ষার খাতায় লেখার নিয়ম
- সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায়
- পরীক্ষার খাতায় রাইটিং পার্ট লেখার নিয়ম
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি
- পরীক্ষার খাতায় সৃজনশীল লেখার নিয়ম
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি কুইজ
- সকালে খালি পেটে কাঁচা পেঁপে খাওয়ার উপকারিতা
- পেঁপে গাছের পরিচর্যা কিভাবে করতে হয়
- ভালো জাতের পেঁপের চারা
- হাইব্রিড পেঁপের জাত
- মেয়েদের দ্রুত ওজন কমানোর ডায়েট চার্ট
- প্রতিদিন ১ কেজি করে দ্রুত ওজন কমানোর উপায়
- পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য ৫টি সেরা ফ্রি প্ল্যাটফর্ম
- ব্যাকলিংক তৈরি করার মাধ্যমে ওয়েবসাইট র্যাঙ্ক করার সহজ পদ্ধতি
- অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য সেরা কিছু ফ্রি ওয়েবসাইট
- ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়ম
- মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয়
- বাংলাদেশে সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় স্কিল
- গ্রামে বসে অনলাইন ইনকাম করার উপায়
- মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায়
পরিশেষে আমার মতামত
এই পোস্টে আমরা কিওয়ার্ড রিসার্চ করার উপায় সম্পর্কে জেনেছি। এছাড়াও আরও বিভিন্ন কিওয়ার্ডের উদাহরণ জেনেছি। এছাড়াও আমাদের কোর্স সম্পর্কে জেনেছি। আপনার যদি কোনো দরকার থাকে বা আরও কিওয়ার্ডের পয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে কিনেও নিতে পারবেন কিওয়ার্ড। সকল কম্পানি কিওয়ার্ড ২০ টাকা করে নিলেও আমরা মাত্র ৫ টাকা করে নিব। আপনি আমার আইডিতে msg দিতে পারেন Sawad Swoccha। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url