বোর্ড পরীক্ষায় ভালো করার সেরা ২০ উপায়

পড়াশোনার পাশাপাশি আয় করার উপায়আপনি কি বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় গুলো সম্পর্কে জানতে চান? তবে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। বোর্ড পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষা জীবনের অনেকাংশ নির্ধারণ করে দেয়। তাই এই পরীক্ষা তে ভালো করতে কিছু উপায় জানতে হবে। 

বোর্ড-পরীক্ষায়-ভালো-করার-উপায়এই পোস্টে আমরা বোর্ড পরীক্ষায় ভালো করার পদ্ধতি গুলো সম্পর্কে জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

পোস্ট সূচিপত্র: বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় নিয়ে বিস্তারিত সবকিছু 

বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়

বোর্ড পরীক্ষায় ভালো করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বোর্ড পরীক্ষা নির্ধারণ করে দেয় পরবর্তী আমার জীবনের ধাপ কি হবে। আমি যদি সারা জীবন ক্লাসে ভালো রেজাল্ট বা প্রথম হয়ে যাই কিন্তু বোর্ড পরীক্ষায় খারাপ করি তবে তার কোনো মূল‍্য নেই। কিন্তু সারা জীবন খারাপ করে বোর্ড পরীক্ষায় ভালো করলে অনেক সুনাম হয়। শেষ ভালো যার সব ভালো তার। বিষয় টা ঠিক এমনি।
বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে অনেকগুলো নিয়ম মেনে কাজ করতে হবে। আপনাকে সারা বছর পড়াশোনা করতে হবে। SSC ও HSC এর জন‍্য দুই বছর সময় পাওয়া যায়। আপনাকে শুরু থেকেই পড়াশোনা শুরু করতে হবে। পরে গিয়ে আপনি রিয়েলাইজ করবেন যে আরও একটা বছর সময় পেলে ভালো হতো। কিন্তু তা আর ফিরে পাবেন না। এরপরে আপনার সামনে পরীক্ষা কিন্তু আপনার এখনো কিছু শেষ হয়নি তবে এর জন‍্য আলাদা কিছু উপায় রয়েছে। এ নিয়ে এই পোস্টে আমরা জানব। 

বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়গুলো আপনাকে বুঝিয়ে দিবে এটি কত গুরুত্বপূর্ণ এবং আপনাকে কতটুকু পড়াশোনা করতে হবে। সবাই চাই বোর্ড পরীক্ষাতে ভালো করতে। আপনাকে রুটিন করে পড়তে হবে। এ নিয়েও এই পোস্টে আমরা জানব। প্রতিটি ধাপ আপনি সূচিপত্র থেকে দেখে নিতে পারেন। তবে পরীক্ষায় ভালো করার কিছু উপায় হচ্ছে: 
  • প্রথমে পুরো সিলেবাস পরিষ্কারভাবে বুঝে নাও। তারপর রুটিন করো কবে কি পড়বে। 
  • প্রতিদিন নির্দিষ্ট সময় করে পড়া। যেমন প্রতিদিন ১০-১২ ঘন্টা সবচেয়ে ভালো। 
  • যেই বিষয় গুলো কঠিন এগুলো ভোরে বা সকালে পড়া। ঠান্ডা মাথায় পড়া ভালো শিখা হবে। 
  • গত ১০ বছরের পুরাতন বোর্ড প্রশ্নগুলোর সমাধান করা ও চর্চা করা। 
  • সময় ধরে লিখে লিখে নিজের হাতের লেখার গতি বাড়াও ও সুন্দর করো
  • গুরুত্বপূর্ণ প্রশ্ন ও এর উত্তর বা সমাধান আলাদা করে নোট করো
  • প্রতিদিন অন্তত ১ ঘন্টা সারাদিনের পড়া রিভিশন দিবে
  • মোবাইল ও অপ্রয়োজনীয় জিনিসের মাধ‍্যমে সময় নষ্ট করা কমাও
  • নিয়মিত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করো
  • পরীক্ষার আগে নিজের উপর আত্মবিশ্বাস রাখো
আপনি বা তুমি যদি এই বোর্ড পরীক্ষা তে ভালো করতে চাও তবে তোমাকে এই ছোট খাটো নিয়ম গুলো মানতে হবে। প্রত‍্যেকটা জিনিসের নিয়ম আছে এই নিয়ম মানতে হবে। এছাড়াও এই পোস্টে আরও গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে আলোচনা করা হবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

প্রতিদিনের পড়াশোনার রুটিন তৈরি করার উপায়

প্রতিদিন তোমাকে রুটিন মেনে পড়াশোনা করতে হবে। ধরো তোমার যেই সিলেবাস এই ইলেবাস তোমার বিভিন্ন খন্ডে ভাগ করে পড়া শেষ করতে হবে। তুমি পুরা মাসের একটা হিসাব করবে একদিন ঠান্ডা মাথায় যে কবে কি পড়বে। একটি নোট করবে। এ অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারো। 

ধরো তোমার ১০টি সাবজেক্ট আছে। তোমার প্রত‍্যেকটা বিষয়ের অধ‍্যায় ১০টি। এখন তোমার হাতে এক বছর সময় সিলেবাস শেষ করার জন‍্য। তাহলে তোমাকে একটা ভালো রুটিন বানাতে হবে। সপ্তাহে ৭ দিন সময়। এর মাঝে ৩ দিন ৫টি বিষয় এবং বাকি ৩ দিন বাকি তিনটি বিষয় পড়বে। এবং শুক্রবারে অর্ধেক সময় ধরো তুমি শুক্রবারে ১০ ঘন্টা পড়াশোনা করলে। এর ৫ ঘন্টা সারা সপ্তাহে যা কিছু পড়েছো ৩০ মিনিট করে প্রতিটি বিষয় মোট ১০টি বিষয় রিভিশন দিবে। 

এরপরে বাকি ৫ ঘন্টা কঠিন যেই বিষয় গুলো আছে ধরো ৫টি বিষয় কঠিন। এগুলো রিভিশন দিবে সবগুলো এক ঘন্টা করে। আর এটি গেলো শুক্রবার। বাকি সপ্তাহের ৬ দিন তোমাকে ভালো ভাবে পড়তে। এখনকার সময় সবাই মোটামুটি প্রাইভেট স্কুল করে। এটা স্বাভাবিক এখন সবাই এগুলোই করছে। 

প্রাইভেট স্কুল এগুলোর পিছনে মাত্র ৬-৭ ঘন্টা সময় দিতে হবে। খেলাধুলা ১ ঘন্টা করা যায়। বা সময় কাটানোর জন‍্য ১ ঘন্টা। ধরো এভাবে ৮ ঘন্টা আর ৭ ঘন্টা ঘুম। এই মোট ১৫ ঘন্টা। তবে পরীক্ষার এক মাস আগে থেকে ৬ ঘন্টা ঘুমানোর অভ‍্যাস করতে হবে এর কম ঘুমানো যাবে না। যাইহোক বাকি ৯ ঘন্টার মাঝে ৮ ঘন্টা যদি তুমি পড়াশোনা করো তবে তুমি অবশ্যই প্রথম হবে। 

এখন এই ৭ ঘন্টার মাঝে ৫টি বিষয় শেষ করতে হবে। বাকি ১ ঘন্টাতে প্রাইভেট স্কুলের পড়া শেষ করতে হবে। তাহলে প্রতিটি বিষয় গড়ে ১ বা দেড় ঘন্টাতে শেষ করা যাবে। এখন ধরো তোমার অর্ধবার্ষিকে ৫টি অধ‍্যায় শেষ করতে হবে। তাহলে টার্গেট নিবে নিজে থেকে রুটিন করবে কোন অধ‍্যায় কতদিন করে অধ‍্যায় শেষ করতে সময় লাগবে তা হিসাব করে পড়বে। ধরো ৩ মাসে সিলেবাস শেষ করে ২ মাস রিভিশন দিবে। এবং পরীক্ষা চলাকালীন মাসে পুরা মাস আবার সব রিভিশন দিবে।

পড়াশোনা সহজে করার টিপস

পড়াশোনা সবাই চায় সহজে করার জন‍্য। বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়গুলোর সাথে আরও কিছু সহজ টিপসের ব‍্যবহার করতে হবে। পড়াশোনা যত সহজে করা যাবে তত ভালো লিখা হবে। তাই শুরুতেই মাথা ঠান্ডা রাখতে হবে। এবং মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করতে হবে। এর কিছু উপায় হলো: 

  • পড়ার একটি নির্দিষ্ট সময় ঠিক করুনঃ পড়াশোনার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করতে হবে। এতে মস্তিষ্ক ওই সময়ের জন্য প্রস্তুত থাকবে যে এই সময় পড়তে হবে। যখন ইচ্ছা তখন পড়তে বসলে পড়াই বেশি মনোযোগ রাখা যায় না। তবে রুটিন করে পড়া সবচেয়ে ভালো। 
  • সিলেবাস ছোট ছোট অংশে ভাগ করে পড়ুনঃ একটি বড় অধ্যায় একসাথে পড়ার চেষ্টা না করে ছোট ছোট অংশে ভাগ করে পড়লে তাড়াতাড়ি হয়। এতে কোনো একটি তথ্য সহজে মনে রাখা যায় এবং ব্রেইনে চাপও কম পড়ে।
  • নিজের ভাষায় বুঝে পড়ুনঃ আপনি যেটা পড়ছেন ঐটা বুঝে পড়ুন এবং নিজের ভাষায় সহজে মনে রাখুন। শুধু মুখস্থ করলে মনে থাকবে না। বুঝে পড়লে অনেক দিন মনে থাকবে।
  • বারবার রিভিশন দিনঃ প্রতিটি বিষয় অন্তত তিনবার রিভিশন দিন। প্রথমবার বুঝে পড়া, দ্বিতীয়বার মনে রাখার জন্য, আর তৃতীয়বার সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য যে আমি এটা এখন পারব।
  • নোট তৈরি করুনঃ নিজের ভাষায় সংক্ষিপ্ত নোট তৈরি করলে পড়া সহজ হয়। পরীক্ষার আগে শুধু সেই নোট দেখলেই পুরো বিষয় মনে পড়ে যাবে।
  • প্রশ্নোত্তরের মাধ্যমে অনুশীলন করুনঃ নিজেই প্রশ্ন তৈরি করে উত্তর দিন। এতে মনে রাখা আরও সহজ হয় এবং পরীক্ষার ভয়ও কমে। ধরুন একটি খাতায় প্রথমে বইয়ে রিডিং পড়ে প্রশ্ন বানিয়ে লেখলেন। পরে বই বন্ধ করে উত্তর লেখলেন। যেটা পারেন না তা আবার দেখে নিবেন। 
এভাবেই মূলত আপনি অনেক সহজেই আপনার পড়া শেষ করতে পারবেন। আপনি সহজে পড়া শিখতে পারবেন। পড়া সহজে শিখা হলে আপনার বোর্ড পরীক্ষাও অনেক ভালো হবে। আপনার পড়াও তাড়াতাড়ি শেষ হবে। এমন আরও টিপস জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

পরীক্ষায় ভালো করার সেরা ২০টি উপায়

আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান। তাহলে আপনাকে অনেকগুলো উপায় সম্পর্কে জানতে হবে। আপনার অনেক পড়াশোনা থাকবে কাজ থাকবে। আপনি এই পোস্টের শুরুতেই অনেক উপায় জেনেছেন। চলুন সংক্ষেপে ২০টি উপায় জেনে নেই। 
বোর্ড-পরীক্ষায়-ভালো-করার-উপায়
  • নিয়মিত পড়াশোনা
  • সিলেবাস সম্পূর্ণ
  • সময় ব্যবস্থাপনা
  • দৈনিক রিভিশন
  • নোট তৈরি
  • প্রশ্ন অনুশীলন
  • মডেল টেস্ট
  • মনোযোগ ধরে রাখা
  • মোবাইল দূরে রাখা
  • পর্যাপ্ত ঘুম
  • স্বাস্থ্যকর খাবার
  • সকাল অধ্যয়ন
  • কঠিন বিষয় আগে
  • লিখে প্র্যাকটিস
  • সময় ধরে লেখা
  • ভুল বিশ্লেষণ
  • আত্মবিশ্বাস বৃদ্ধি
  • ইতিবাচক চিন্তা
  • চাপ নিয়ন্ত্রণ
  • পরীক্ষা দেওয়া

পরীক্ষার আগের রাতে করণীয় টিপস

পরীক্ষার আগের রাতে কী কী করণীয় এই প্রশ্নটি আমাদের সবার মনে আসে। সঠিকভাবে প্রস্তুতি নিলে পরীক্ষার দিন আর টেনশন থাকে না। আপনি যদি আগের দিন রাতে ভালো করে পড়াশোনা করেন এবং প্রস্তুতি নেন তাহলে আপনি একটা ভালো পরীক্ষা দিতে পারবেন। নিচে কিছু সহজ টিপস দেওয়া হলোঃ
  • পরীক্ষার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিনঃ পরীক্ষার আগের রাতে বই, কলম, রুলারসহ দরকারি জিনিস এক জায়গায় রাখুন। এতে সকালে তাড়াহুড়ো হবে না।
  • আগের দিনের পড়া একটু রিভিশন করুনঃ নতুন কিছু না পড়ে শুধু পুরনো জিনিসগুলো একবার দেখে নিন। এতে আত্মবিশ্বাস বাড়বে।
  • শরীর-মন ভালো রাখতে ঘুমানঃ রাত জেগে পড়লে শরীর খারাপ হতে পারে। অন্তত সাত ঘণ্টা ঘুমান যেন মস্তিষ্ক সতেজ থাকে।
  • হালকা খাবার খানঃ রাতের খাবারে বেশি ঝাল বা তেলযুক্ত খাবার খাবেন না। হালকা ও সহজপাচ্য খাবার খেলে ঘুম ভালো হবে।
  • মোবাইল-টিভি থেকে দূরে থাকুনঃ রাতে বেশি সময় মোবাইল বা টিভি দেখলে মন বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এগুলো এড়িয়ে চলাই ভালো।
  • নিজেকে সাহস দিনঃ মনে রাখবেন, আপনি যা পড়েছেন, তা যথেষ্ট। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি পারব।
পরীক্ষার রাতে এমন কিছু কাজ এড়িয়ে চলা উচিত যা মনোযোগ নষ্ট করে। এসব ছোট ছোট অভ্যাস পরীক্ষার দিন বড় ফলাফল দিতে পারে। তাই মনে রাখবেন, পরীক্ষার আগের রাতে আপনাকে সঠিক কাজ গুলো করতে হবে। এই পোস্টে এমন আরও টিপস নিয়ে আমরা বিস্তারিত জানব। 

পড়া মনে রাখার শক্তি বাড়ানোর উপায়

পড়া মনে রাখার অনেক টিপস রয়েছে। বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়গুলো জানার আগে আমাদের পড়া মনে রাখার কৌশল জানতে হবে। কারণ পড়া মনে থাকলেই বোর্ড পরীক্ষায় ভালো করা যাবে। এর অনেক টিপস আছে। যেমন:

  • নিয়মিত একই সময়ে পড়ো
  • ছোট ছোট ভাগে পড়ো
  • পড়ার আগে লক্ষ্য ঠিক করো
  • জোরে জোরে পড়ে শোনাও
  • নিজেকে বুঝিয়ে বলো
  • রঙিন কলম ব্যবহার করো
  • মূল পয়েন্ট দাগাও
  • চার্ট বানিয়ে পড়ো
  • মাইন্ড ম্যাপ তৈরি করো
  • প্রতিদিন রিভিশন দাও
  • একদিন পর আবার পড়ো
  • লিখে লিখে অনুশীলন করো
  • বন্ধুকে বুঝিয়ে শেখাও
  • প্রশ্ন তৈরি করে উত্তর দাও
  • পুরোনো প্রশ্ন সমাধান করো
  • কঠিন বিষয় আগে পড়ো
  • পড়ার মাঝে ছোট বিরতি নাও
  • মোবাইল দূরে রাখো
  • শান্ত জায়গায় বসো
  • পর্যাপ্ত ঘুমাও
  • পানি বেশি খাও
  • স্বাস্থ্যকর খাবার খাও
  • সকালবেলা পড়ো
  • ঘুমের আগে রিভিশন দাও
  • নিজের নোট ব্যবহার করো
  • এক বিষয়ের পর অন্য বিষয় বদলাও
  • নিজেকে ছোট টেস্ট দাও
  • ভুলগুলো ঠিক করো
  • ইতিবাচক চিন্তা রাখো
  • প্রতিদিন অল্প অল্প এগোও

কীভাবে একজন ভালো ছাত্র হওয়া যায়

কি করে ভালো ছাত্র হওয়া যায় এই প্রশ্ন অনেক ছাত্রের মনে ঘুরে। বিশেষ করে যারা পড়াশোনায় ভালো করতে চায়। ভালো ছাত্র হতে গেলে শুধু বই মুখস্থ করাই যথেষ্ট নয়, এরজন‍্য প্রয়োজন কিছু ভালো অভ্যাস, সঠিক নিয়ম এবং সুন্দর বা পরিষ্কার মানসিকতা। একজন ভালো ছাত্র হওয়ার গুণাবলি নিচে দেওয়া হলোঃ 
  • নিয়মিত সময়মতো পড়াশোনা করতে হবে
  • প্রতিদিন স্কুলে উপস্থিত থাকতে হবে
  • শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে
  • ক্লাসে প্রশ্ন করতে হবে
  • বাড়ির কাজ সময়মতো শেষ করতে হবে
  • পড়ার নির্দিষ্ট রুটিন বানাতে হবে
  • মোবাইল কম ব্যবহার করতে হবে
  • ভোরে ঘুম থেকে উঠতে হবে
  • পর্যাপ্ত ঘুম নিতে হবে
  • প্রতিদিন আগের পড়া রিভিশন দিতে হবে
  • নতুন পাঠ আগেই দেখে নিতে হবে
  • লিখে লিখে অনুশীলন করতে হবে
  • নিজের ভুল খুঁজে ঠিক করতে হবে
  • পরিষ্কার খাতা রাখতে হবে
  • সুন্দর হাতের লেখা চর্চা করতে হবে
  • ভালো বন্ধু নির্বাচন করতে হবে
  • খারাপ সঙ্গ এড়িয়ে চলতে হবে
  • লাইব্রেরির বই পড়তে হবে
  • সাধারণ জ্ঞান বাড়াতে হবে
  • সংবাদ পড়ার অভ্যাস করতে হবে
  • ছোট লক্ষ্য ঠিক করতে হবে
  • লক্ষ্য পূরণে পরিশ্রম করতে হবে
  • সময়ের মূল্য বুঝতে হবে
  • অলসতা ত্যাগ করতে হবে
  • পরীক্ষার আগে পরিকল্পনা করতে হবে
  • মডেল টেস্ট দিতে হবে
  • পুরোনো প্রশ্ন সমাধান করতে হবে
  • কঠিন বিষয় বেশি সময় দিতে হবে
  • সহজ বিষয় নিয়মিত চর্চা করতে হবে
  • শিক্ষকের পরামর্শ মানতে হবে
  • নোট গুছিয়ে রাখতে হবে
  • প্রয়োজনে সাহায্য চাইতে হবে
  • স্বাস্থ্য ঠিক রাখতে হবে
  • পুষ্টিকর খাবার খেতে হবে
  • খেলাধুলার জন্য সময় রাখতে হবে
  • মানসিক চাপ কম রাখতে হবে
  • ইতিবাচক চিন্তা করতে হবে
  • আত্মবিশ্বাস বাড়াতে হবে
  • কথাবার্তায় ভদ্র হতে হবে
  • সবার প্রতি সম্মান দেখাতে হবে
  • দলগত কাজ শিখতে হবে
  • সময় নষ্ট করা বন্ধ করতে হবে
  • প্রতিদিন নতুন কিছু শিখতে হবে
  • নিজেকে প্রতিদিন মূল্যায়ন করতে হবে
  • ভুল থেকে শিক্ষা নিতে হবে
  • ধৈর্য ধরে পড়তে হবে
  • পরীক্ষার হলে শান্ত থাকতে হবে
  • লক্ষ্যের কথা মনে রাখতে হবে
  • সফল মানুষদের জীবন পড়তে হবে
  • স্বপ্ন বড় রাখতে হবে

পরীক্ষায় A+ পেতে কি কি করতে হবে

পরীক্ষায় A+ পেতে হলে বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়গুলো ব‍্যবহার করা যায়। এছাড়াও ভালো রেজাল্ট করতে হবে। ভালো ভাবে পড়াশোনা করতে হবে। আরও অনেক অনেক উপায় আছে। এমন কতগুলো উপায় নিচে দেওয়া হলো:
বোর্ড-পরীক্ষায়-ভালো-করার-উপায়
  • নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে
  • প্রতিদিন সময়মতো পড়তে হবে
  • রুটিন মেনে চলতে হবে
  • ভোরে পড়ার অভ্যাস করতে হবে
  • ক্লাসে মনোযোগ দিতে হবে
  • শিক্ষকের কথা গুরুত্ব দিতে হবে
  • নোট সম্পূর্ণ করতে হবে
  • প্রতিদিন রিভিশন দিতে হবে
  • লিখে লিখে পড়তে হবে
  • গুরুত্বপূর্ণ প্রশ্ন চিহ্নিত করতে হবে
  • বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করতে হবে
  • মডেল টেস্ট দিতে হবে
  • সময় ধরে পরীক্ষা অনুশীলন করতে হবে
  • দুর্বল বিষয় বেশি পড়তে হবে
  • কঠিন অধ্যায় আগে শেষ করতে হবে
  • ছোট ছোট টার্গেট নিতে হবে
  • প্রতিদিন আগের পড়া ঝালাই করতে হবে
  • ভুল উত্তর ঠিক করতে হবে
  • পরিষ্কার হাতের লেখা চর্চা করতে হবে
  • উত্তর গুছিয়ে লিখতে হবে
  • মূল পয়েন্ট আন্ডারলাইন করতে হবে
  • সময় ব্যবস্থাপনা শিখতে হবে
  • মোবাইল দূরে রাখতে হবে
  • অপ্রয়োজনীয় আড্ডা কমাতে হবে
  • নিয়মিত স্কুলে যেতে হবে
  • শিক্ষকের সাথে আলোচনা করতে হবে
  • বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে হবে
  • নিজে নিজে টেস্ট নিতে হবে
  • সৃজনশীল উত্তর অনুশীলন করতে হবে
  • নির্ভুল বানান শিখতে হবে
  • চার্ট ও টেবিল ব্যবহার শিখতে হবে
  • গুরুত্বপূর্ণ সূত্র মুখস্থ রাখতে হবে
  • প্রতিদিন নির্দিষ্ট সময় লিখতে হবে
  • মানসিক চাপ কম রাখতে হবে
  • পর্যাপ্ত ঘুম নিতে হবে
  • স্বাস্থ্য ঠিক রাখতে হবে
  • পুষ্টিকর খাবার খেতে হবে
  • ইতিবাচক চিন্তা করতে হবে
  • আত্মবিশ্বাস বাড়াতে হবে
  • পরীক্ষার আগে পূর্ণ রিভিশন দিতে হবে
  • শেষ মুহূর্তে নতুন কিছু না পড়তে হবে
  • পরীক্ষার হলে শান্ত থাকতে হবে
  • প্রশ্ন ভালো করে পড়তে হবে
  • সহজ প্রশ্ন আগে লিখতে হবে
  • সময় দেখে উত্তর শেষ করতে হবে
  • উত্তরপত্র পরিষ্কার রাখতে হবে
  • অপ্রয়োজনীয় কাটাকাটি এড়াতে হবে
  • প্রতিটি প্রশ্নের পূর্ণ নম্বর লক্ষ্য রাখতে হবে
  • ভুল থেকে শিক্ষা নিতে হবে
  • লক্ষ্যে অটল থাকতে হবে

বোর্ড পরীক্ষার গুরুত্ব ও মটিভেশন 

বোর্ড পরীক্ষা আমাদের জীবন নির্ধারণ করার জন‍্য একটি গুরুত্বপূর্ণ দিক। দেখো তুমি যদি পড়াশোনা না করো তোমাকে কেউ মনে রাখবে না। তুমি যতো কিছুই করো তুমি যদি SSC ও HSC ভালো না দেও তোমার নাম খারাপ থাকবেই। তুমি সাধারণ হয়েই থাকবে। কিন্তু যদি তুমি চার বছর পড়াশোনা করো অনেক এবং অনেক তবে তোমার সারা জীবন সুখ আসবে। তাই বোর্ড পরীক্ষার গুরুত্ব অনেক বেশি। বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় নিয়ে এই পোস্টে আমরা জেনেছি। আশা করি তুমি পড়াশোনা করবে। 

পরিশেষে আমার মতামত 

বোর্ড পরীক্ষা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই পোস্টে আমরা বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় সম্পর্কে জেনেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমার মতে এগুলো আপনার কাজে আসবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url