ফাস্ট লেডি পেঁপে চাষ পদ্ধতি

ভালো জাতের পেঁপের ১৫টি চারাআপনি কি ফাস্ট লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান? তবে আজকের এই পোস্টটি শুধু আপনার জন‍্য। আমরা আপনাকে ফাস্ট লেডি পেঁপে চাষ করার সকল উপায় সম্পর্কে বিস্তারিত জানাব। 

ফাস্ট-লেডি-পেঁপে-চাষ-পদ্ধতিআমরা এই পোস্টে ফাস্ট লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানব। তাই শেষ পর্যন্ত আমসাথেই থাকুন। 

পোস্ট সূচিপত্র: ফাস্ট লেডি পেঁপে চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত সবকিছু 

ফাস্ট লেডি পেঁপে একটি উন্নত জাতের পেঁপে গাছ। এবং সবচেয়ে উন্নত মানের গাছ গুলোর মাঝে একটি ফাস্ট লেডি। আপনি অনেক সহজেই এর চাষ করতে পারবেন। আমরা এই পোস্টে অন‍্যান‍্য আরও অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। যার লিংক থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। যাইহোক এর কিছু চাষ পদ্ধতি হলো:
  • রোদ ভালো পড়ে এমন উঁচু ও খোলামেলা জমি নির্বাচন করতে হবে।
  • জমিতে যেন কোনোভাবেই পানি জমে না থাকে সেই ব্যবস্থা করতে হবে।
  • মাটি ঝুরঝুরে ও উর্বর করে নিতে হবে।
  • আগাছা সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে।
  • প্রতি গর্ত প্রায় দেড় ফুট গভীর করে করতে হবে।
  • গর্তের মাটির সাথে পচা গোবর ও ছাই সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  • চারা লাগানোর আগে গর্তে হালকা পানি দিতে হবে।
  • সবসময় সুস্থ ও সবল চারা নির্বাচন করতে হবে।
  • চারা সোজা করে বসাতে হবে।
  • চারার গোড়া মাটি দিয়ে শক্ত করে চাপা দিতে হবে।
  • চারা রোপণের পর হালকা সেচ দিতে হবে।
  • প্রথম ৭–১০ দিন চার গাছকে হালকা ছায়া তে রাখা ভালো। 
  • ১৫ দিন পরপর জৈব সার দিতে হবে।
  • মাসে একবার পরিমিত রাসায়নিক সার দিলে ফলন বাড়ে।
  • গাছ বড় হলে পাশে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে।
  • পাতা হলুদ হলে বুঝতে হবে পুষ্টির ঘাটতি হয়েছে।
  • পোকামাকড় দেখা দিলে দ্রুত জৈব কীটনাশক ব্যবহার করতে হবে।
  • ফুল আসার সময় অতিরিক্ত পানি দেওয়া যাবে না।
  • ফল ধরার পর নিয়মিত পরিমাণমতো পানি দিতে হবে।
  • গাছের নিচে আগাছা রাখতে দেওয়া যাবে না।
  • সাধারণত ৬–৭ মাসের মধ্যে ফল পাওয়া যায়।
  • ফল পাকা হয়ে হলুদ রঙ ধরলে কয়েকদিনের মধ্যে সংগ্রহ করতে হবে।

ফাস্ট লেডি পেঁপে বীজের দাম

আপনি চাইলে ফাস্ট লেডি পেঁপের চারা সরাসরি লাগাতে পারেন। তবে চারা না কিনে আগে বীজ থেকে নিজেই চারা তৈরি করলেও ভালো হয়। এরপর আমাদের দেখানো ফাস্ট লেডি পেঁপে চাষ পদ্ধতি অনুসরণ করে গাছ বড় করতে পারবেন। ফাস্ট লেডি বীজের দাম একেক জায়গায় একেক রকম হতে পারে। সাধারণত বীজ গ্রাম হিসেবে বিক্রি হয়, আবার বেশি পরিমাণ নিলে কেজি হিসেবেও পাওয়া যায়।

এখন প্রশ্ন হলো, ১ গ্রাম বীজ থেকে কয়টি চারা পাওয়া যায়? মোটামুটি ১ গ্রাম ভালো মানের বীজ কিনে সঠিকভাবে যত্ন নিলে প্রায় ৬০–৭০টি চারা তৈরি করা সম্ভব। এছাড়া অনেক দোকানে ৫ বা ১০ পিস করেও বীজ বিক্রি করে থাকে, তবে ভালো মানের দোকান থেকে নেওয়াই ভালো। যদি ১০ গ্রাম বীজ নেন, তাহলে প্রায় ৬০০টির মতো বীজ পাওয়া যাবে। এতে সময় একটু বেশি লাগলেও খরচ তুলনামূলক কম হয়। তাই অনেকেই বীজ কিনে নিজেই চারা তৈরি করে ফাস্ট লেডি পেঁপে চাষ শুরু করেন।

দামের দিক থেকে সাধারণত ১ গ্রাম বীজের দাম প্রায় ৪৫০–৫০০ টাকার মধ্যে হয়। ৫ পিস বীজের দাম প্রায় ৭০–৮০ টাকা হতে পারে। আর ১০ পিস বীজ সাধারণত ১০০ টাকার মধ্যেই পাওয়া যায়। বড় আকারে চাষ করতে চাইলে কেজি হিসেবেও বীজ কেনা যায়। বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দামের কিছু পার্থক্য থাকে। আবার অনেক সময় ছাড় বা অফারেও বীজ বিক্রি করা হয়। এখানে আমরা আপনাকে একটি গড় ধারণা দিলাম, যাতে আপনি সহজে সিদ্ধান্ত নিতে পারেন।

ফাস্ট লেডি পেঁপের যত্ন নেওয়ার উপায়

ফাস্ট লেডি পেঁপে শুধু চারা লাগালেই হবে না। ফাস্ট লেডি পেঁপে চাষ পদ্ধতি গুলোর ব‍্যবহার করার সাথে সাথে আমাদের এর অনেক যত্ন নিতে হবে। অন‍্যান‍্য পেঁপে থেকে এর দাম মোটামুটি কম কিন্তু এটি উন্নত জাতের। তাই এর যত্ন বেশি নিতে হবে। এর বিশেষ যত্ন নেওয়ার জন‍্য আমরা আপনাকে একটি লিংক দিয়েছি নিচে। যাইহোক এর কিছু যত্ন নেওয়া উপায় হলো:
  • সারাদিন রোদ পায় এমন খোলামেলা জায়গায় গাছ লাগাতে হবে।
  • উঁচু জমিতে গাছ লাগাতে হবে যাতে পানি না জমে থাকে।
  • প্রতিদিন সকাল ও বিকালে নিয়মিত পানি দিতে হবে।
  • অতিরিক্ত রোদ বা দুপুর এবং রাতে পানি দেওয়া যাবে না।
  • মাটিতে ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
  • সবসময় আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে।
  • হলুদ বা শুকনো পাতা ছিঁড়ে ফেলতে হবে।
  • গাছ বড় হলে পাশে খুঁটি দিয়ে গাছ যাতে না ভাঙে এর সাপোর্ট দিতে হবে।
  • পোকামাকড় দেখা দিলে নিম তেল বা জৈব কীটনাশক এর ব্যবহার করতে হবে।
  • গাছে ফুল আসার সময় অতিরিক্ত পানি দেওয়া যাবে না।
  • ফল ধরার পর নিয়মিত আবার পানি দিতে হবে।
  • গাছের নিচে ময়লা বা আবর্জনা ফেলা যাবে না।
  • ঝড় বা ভারী বৃষ্টির সময় গাছ খুটির সাথে বেঁধে রাখতে হবে।
  • প্রতিদিন গাছের দিকে খেয়াল রাখতে হবে গাছের কি অবস্থা।

ফাস্ট লেডি পেঁপেতে কোন কোন সার লাগবে

ফাস্ট লেডি পেঁপে চাষ পদ্ধতি এর মাঝে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারের ব‍্যবহার করা। সার ব‍্যবহার করলে গাছ সুস্থ থাকে এবং দ্রুত বড় হয়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন পোকামাকড় থেকে গাছকে ভালো রাখবে। এছাড়াও পেঁপে হলে কিছু মেডিসিন দেওয়া যায়। এমন কিছু সারের তালিকা নিচে দেওয়া হলো:
ফাস্ট-লেডি-পেঁপে-চাষ-পদ্ধতি
  • চারা লাগানোর আগে প্রতি গর্তে ১০–১৫ কেজি পচা গোবর দিতে হবে।
  • গর্তের মাটির সাথে টিএসপি ২০০ গ্রাম মিশিয়ে দিতে হবে।
  • প্রাথমিক অবস্থায় ইউরিয়া ৫০ গ্রাম ও এমওপি ৫০ গ্রাম দিতে হবে।
  • গাছ ১ মাস হলে ইউরিয়া ৫০–৭৫ গ্রাম দিতে হবে।
  • গাছ ২ মাস হলে ইউরিয়া ১০০ গ্রাম ও এমওপি ৫০ গ্রাম দিতে হবে।
  • গাছ ৩ মাস হলে ইউরিয়া ১৫০ গ্রাম দিতে হবে।
  • ফুল আসার সময় এমওপি ১০০–১৫০ গ্রাম দিতে হবে।
  • প্রতি মাসে অল্প পরিমাণ জৈব সার দিতে হবে।
  • মাটি দুর্বল হলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যাবে।
  • সার দেওয়ার পর হালকা পানি দিতে হবে যাতে সার মাটিতে মিশে যায়।

পরিশেষে আমার মতামত 

আমার মতে আপনি যদি আমাদের দেখানো ফাস্ট লেডি পেঁপে চাষ পদ্ধতি গুলোর সঠিক ভাবে ব‍্যবহার করেন তবে আপনি অনেক ভালো চাষ করতে পারবেন। আশা করি আপনি আমাদের পোস্ট থেকে বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url