আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনাআপনি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি সম্পর্কে বিস্তারিত জানতে চান? তবে আপনি আজকে সঠিক জায়গাতেই এসেছেন। এই পোস্টে আমরা জানব একুশে ফেব্রুয়ারি সম্পর্কে। একুশে ফেব্রুয়ারি তে কি করতে হয় সবকিছু নিয়ে জানব।
এই পোস্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে সবকিছু জানা যাবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পোস্ট সূচিপত্র: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি নিয়ে বিস্তারিত সবকিছু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের বাংলার ইতিহাসের একটি শ্রেষ্ঠ পাতা। এই দিনটি আমাদের জন্য গৌরবময়। একুশে ফেব্রুয়ারি বাঙালির গৌরব, আত্মত্যাগ ও ভাষার প্রতি ভালোবাসার প্রতীক। এই দিনটি এখন শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের ভাষার অধিকার রক্ষার দিন। আমরা অনেকেই ভাবি যে এই দিনটি হয়তো শুধু আমাদের এখানেই পালন করা হয়। কিন্তু এটি শুধু আমাদের দেশ নয় বরং সারা বিশ্বের মাতৃভাষা দিবস। কারণ একমাত্র আমাদের দেশেই ভাষার জন্য অনেকে নিজের প্রাণ দিয়েছে।
এই দিবস আমাদের শেখায় নিজের ভাষাকে সম্মান করতে এবং অন্য ভাষাকেও মর্যাদা দিতে। ভাষা মানুষের পরিচয়, সংস্কৃতি ও আত্মার অংশ। আমরা ছোট থেকেই মায়ের কাছ থেকে এই ভাষা শিখি। আর আমাদের ভাষা বাংলা ভাষা। এই ভাষাকে রক্ষা করার জন্য ১৯৫২ সালে অনেকেই শহীদ হয়। তাই এই দিনটি এলে শহীদদের স্মরণে মানুষ ফুল দেয়, প্রভাতফেরি করে এবং ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। একুশ মানে শুধু একটি তারিখ নয়, এটি আমাদের এবং আমাদের দেশের আত্মমর্যাদার ইতিহাস।
কিন্তু আমরা আজ এই ভাষার মর্ম সম্পর্কে জানি না। এই ভাষা কীভাবে এসেছে তা আমরা জানতে চাই না। আমরা শুধু পড়াশোনায় ভালো করার জন্য একুশে ফেব্রুয়ারি সম্পর্কে শিখি। আমাদের মন থেকে এই ভাষার প্রতি কোনো টান নেই। কিন্তু এই ভাষাকে রক্ষা করতেই অনেকে নিজের প্রাণ দেয়। আসলে মানুষ সহজে কিছু পেলে তার মর্ম বুঝে না। তেমনি আমরা বাঙালি এই ভাষার মর্যাদা বুঝি না।
আমরা আমাদের দাদা বা তার চেয়ে বড় অনেকের কাছ থেকেই ইতিহাস সম্পর্কে শুনি। তাদের মাঝে এই আবেগ আছে। কারণ তারা জানে এই ভাষা আর এই দেশ কীভাবে পাওয়া হয়েছে। কত ইতিহাসের মধ্যে দিয়ে আমরা এই দেশকে পেয়েছি। আমরা আজ এই ইতিহাস এই গৌরব কথা নিয়েই এই পোস্টে জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি হয়েছিল
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এক মহান সংগ্রাম হয়। যার মাঝ থেকে আমরা আমাদের ভাষা পাই। এবং এখান থেকেই বাংলার সংগ্রাম শুরু হয় এবং পরবর্তীতে আমরা আমাদের দেশকে স্বাধীন ভাবে পাই। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ভাগ হয়ে দুটি দেশ তৈরি হয় ভারত ও পাকিস্তান। পাকিস্তান আবার দুই অংশে বিভক্ত ছিল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান ছিল বর্তমান বাংলাদেশ।
পূর্ব পাকিস্তানের মানুষের বেশিরভাগই বাংলা ভাষায় কথা বলত, কিন্তু শাসকগোষ্ঠী পশ্চিম পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এতে পূর্ব বাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ তারা মনে করত তাদের মাতৃভাষাকে অবহেলা করা হচ্ছে। এবং সবাই উর্দু পারে না অনেক অসুবিধাও হতো। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা করেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তখন থেকেই ছাত্র ও সাধারণ মানুষ প্রতিবাদ শুরু করে। ভাষার দাবিতে সভা, মিছিল ও আন্দোলন চলতে থাকে। ধীরে ধীরে এটি বড় গণআন্দোলনে রূপ নেয়।
১৯৫২ সালের ফেব্রুয়ারিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকার আন্দোলন ঠেকাতে ১৪৪ ধারা জারি করে, যাতে লোকজন একত্র হতে না পারে। অর্থাৎ দশ জন একসাথে চলতে পারবে না। কিন্তু ২১ ফেব্রুয়ারি ঢাকা শহরের ছাত্ররা সেই নিষেধাজ্ঞা ভেঙে মিছিল বের করে। পুলিশ তাদের থামাতে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ কয়েকজন ছাত্র শহীদ হন। এই ঘটনা সারা বাংলায় তীব্র প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয়।
তাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। আন্দোলনের চাপের মুখে পাকিস্তান সরকার পরে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। তাই ২১ ফেব্রুয়ারি শুধু একটি দুঃখের দিন নয়, এটি ভাষার অধিকার রক্ষার সংগ্রাম ও বিজয়ের দিন। এই দিনের ইতিহাস আমাদের শেখায় নিজের ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই মানুষকে থামাতে পারে না।
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ১৯৫২ সালে সংঘটিত হলেও স্বীকৃতি পায় আরও পরে। এই ভাষাকে অনেক প্রাণের বিনিময়ে রক্ষা করা হয়। স্বাধীনতার আগ পর্যন্ত দেশ আমাদের ছিল না। তাই স্বাধীনতার পর থেকেই মানুষের মনে সকল প্রকারের চেতনা দেখা দেয়। বাংলা ভাষার জন্য শহীদদের আত্মত্যাগ বিশ্ববাসীকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
সেই ইতিহাস আন্তর্জাতিক অঙ্গনেও সম্মান পায় যখন বাংলাদেশ সরকারের উদ্যোগে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক দিবস করার প্রস্তাব দেওয়া হয়। পরে UNESCO আনুষ্ঠানিকভাবে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। UNESCO ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, আর ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে দিনটি পালন করা হচ্ছে।
এই স্বীকৃতি প্রমাণ করে ভাষার জন্য বাঙালির সংগ্রাম শুধু জাতীয় ভাবে ছিল না এটি সারা বিশ্বে ছড়িয়ে দেয়। এটি সম্পূর্ণ মানবতার ইতিহাসের অংশ। এখন বিশ্বের নানা দেশে এই দিনে ভাষা সংরক্ষণ, মাতৃভাষায় শিক্ষা ও ভাষাগত বৈচিত্র্য রক্ষার কথা বলা হয়। অর্থাৎ বাংলাদেশে যেমন উদযাপন করা হয় তেমনি অনেক দেশেও তা করা হয়। একুশ তাই আজ বিশ্বমানবতার ঐক্যের প্রতীক, যেখানে প্রতিটি ভাষা সমান মর্যাদার দাবিদার।
কত সাল থেকে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর থেকেই পূর্ব বাংলার মানুষ ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা শুরু করে। পরে স্বাধীনতার পর বাংলাদেশ সরকারিভাবে দিনটি জাতীয় শহীদ দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হয়। এরপর ১৯৯৯ সালে আন্তর্জাতিক ভাবে আবেদন করার পর জাতিসংঘের একটি সংস্থা UNESCO থেকে আন্তর্জাতিক ভাবে মাতৃভাষা দিবস পালন করা হয়। অর্থাৎ ১৯৯৯ সাল থেকেই সারা বিশ্বে এই মাতৃভাষা দিবস পালন করা হয়। আজও এই দিবসটি পালন হয়ে আসছে।
২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয় কেন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি কে শহীদ দিবস বলা হয়। আমরা একুশে ফেব্রুয়ারি দিন ও এর ইতিহাস সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে ১৯৫২ সালে ভাষার জন্য অনেকেই প্রাণ দেয়। তারা অনেক বাঁধা অতিক্রম করে মিছিলে যোগ দেয় এবং পুলিশের গুলিতে শহীদ হয়। এ দিন থেকেই নতুন বাংলার শহীদ হওয়া শুরু হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মানুষ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে নামেন।
পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত দিলে ছাত্র-জনতা প্রতিবাদ করে। সেদিন ঢাকা শহরে পুলিশ মিছিলে গুলি চালায় এবং সালাম, বরকত, রফিক, জব্বারসহ কয়েকজন তরুণ শহীদ হন। তাদের আত্মত্যাগের স্মরণে ২১ ফেব্রুয়ারি “শহীদ দিবস” নামে পরিচিত হয়। এই দিনটি ভাষার জন্য জীবন দেওয়ার অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে চিরস্মরণীয়। তাই এই দিনটিকে শহীদ দিবস বলা হয়। একুশে ফেব্রুয়ারি এই দিনে কি করা হয়
একুশে ফেব্রুয়ারি বাঙালির শোক, গৌরব ও চেতনার দিন। দিনটি উদযাপন শুরু হয় রাত বারোটার পর থেকেই। মানুষ সাদা-কালো পোশাক পরে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নেয় এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে ফুল হাতে স্মৃতিসৌধের দিকে অগ্রসর হয়। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার-এ মানুষের ঢল নামে। সেখানে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে সবাই ভাষা শহীদদের স্মরণ করে।
সকালে স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয় যাতে নতুন প্রজন্ম এই ত্যাগের কথা জানতে পারে। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ-এর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সরকারি ছুটি পালন করা হয়।
এদিন টেলিভিশন, রেডিও ও পত্রিকাগুলো ভাষা আন্দোলনভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রচার করে। শিল্পীরা ভাষা শহীদদের স্মরণে গান পরিবেশন করেন, যেমন দেশাত্মবোধক ও ভাষা আন্দোলনের গান। অনেক স্থানে বইমেলা, চিত্রপ্রদর্শনী ও সাংস্কৃতিক মেলার আয়োজনও করা হয়।
আন্তর্জাতিকভাবে এই দিনটির গুরুত্ব আরও বেড়েছে, কারণ UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে পৃথিবীর বিভিন্ন দেশেও ভাষার মর্যাদা রক্ষার বার্তা ছড়িয়ে দিতে নানা কর্মসূচি পালিত হয়। আমরা প্রত্যেকেই দেখেছি এই দিনটি কীভাবে পালন করা হয়।
একুশে ফেব্রুয়ারি এর তাৎপর্য
১৯৫২ সালের সেই একুশে ফেব্রুয়ারি যদি সংঘটিত না হতো তবে হয়তো আমাদের দেশ স্বাধীনতার দিকে ঝুঁকতো না। আমাদের তখনকার ভাষাও উর্দু থাকতো হয়তো এখনো উর্দুই শিখতে হতো। আমরা এই আন্দোলনের মাধ্যমে এই ভাষা পেয়েছি। তারা যদি ভাষার জন্য শহীদ না হতো তবে আমরা মন খুলে মনের ভাব প্রকাশ করতে পারতাম না। তাই এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি শুধু একটি স্মৃতির দিন নয়, এটি ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিন আমাদের শেখায় নিজের ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকা কত জরুরি। ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনের বীজ বপন হয়েছিল। তাই দিনটি জাতীয় চেতনা, আত্মমর্যাদা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
একুশে ফেব্রুয়ারি সম্পর্কে কুইজ
১) একুশে ফেব্রুয়ারি কী দিবস? উত্তর: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২) ২১ ফেব্রুয়ারি কোন ঘটনার স্মরণে পালিত হয়? উত্তর: ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে
৩) ভাষা আন্দোলন কোন সালে সংঘটিত হয়? উত্তর: ১৯৫২ সালে
৪) ভাষা আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর: তৎকালীন পূর্ব পাকিস্তানে
৫) শহীদ মিনার কোথায় অবস্থিত? উত্তর:
৬) প্রধান স্মৃতিস্তম্ভের নাম কী? উত্তর:
৭) ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি দেয় কোন সংস্থা? উত্তর:
৮) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পায় কত সালে? উত্তর: ১৯৯৯ সালে
৯) ভাষা আন্দোলনের মূল দাবি কী ছিল? উত্তর: বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা
১০) পাকিস্তান সরকার কোন ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল? উত্তর: উর্দু
১১) ভাষা আন্দোলনের সময় শিক্ষার্থীরা কোথায় সমাবেশ করেছিল? উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
১২) ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে কী করা হয়? উত্তর: জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়
১৩) শহীদদের স্মরণে মানুষ কী দেয়? উত্তর: ফুল
১৪) প্রভাতফেরি কখন শুরু হয়? উত্তর: রাত ১২টার পর
১৫) ভাষা শহীদদের একজনের নাম কী? উত্তর: সালাম
১৬) আরেকজন শহীদের নাম কী? উত্তর: বরকত
১৭) আরেকজন শহীদের নাম কী? উত্তর: রফিক
১৮) আরেকজন শহীদের নাম কী? উত্তর: জব্বার
১৯) ভাষা আন্দোলন কোন মাসে হয়েছিল? উত্তর: ফেব্রুয়ারি
২০) ভাষা আন্দোলনের প্রধান শক্তি কারা ছিল? উত্তর: ছাত্রসমাজ
২১) ২১ ফেব্রুয়ারির প্রতীকী রং কী? উত্তর: কালো ও সাদা
২২) এ দিনে মানুষ খালি পায়ে কেন যায়? উত্তর: শ্রদ্ধা প্রদর্শনের জন্য
২৩) ভাষা আন্দোলন বাঙালির কী জাগ্রত করে? উত্তর: জাতীয় চেতনা
২৪) একুশে ফেব্রুয়ারি কোন দেশের জাতীয় দিবস? উত্তর:
২৫) ভাষা আন্দোলন কোন অধিকারের জন্য ছিল? উত্তর: মাতৃভাষার অধিকার
২৬) ভাষা আন্দোলনের ফলে কী অর্জিত হয়? উত্তর: বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি
২৭) একুশের গান কী ধরনের গান? উত্তর: দেশাত্মবোধক গান
২৮) “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটি কী নিয়ে? উত্তর: ভাষা শহীদদের স্মৃতি
২৯) ভাষা আন্দোলনের দিন কী হয়েছিল? উত্তর: গুলিবর্ষণ
৩০) কারা গুলি চালায়? উত্তর: পুলিশ
৩১) শহীদ মিনারে কেন ফুল দেওয়া হয়? উত্তর: শ্রদ্ধা জানাতে
৩২) একুশে ফেব্রুয়ারি কোন অনুভূতির দিন? উত্তর: শোক ও গৌরবের দিন
৩৩) ভাষা আন্দোলন বাঙালিকে কী শিখিয়েছে? উত্তর: অধিকার আদায়
৩৪) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কী? উত্তর: ভাষার মর্যাদা রক্ষা
৩৫) পৃথিবীতে কত ভাষা আছে (প্রায়)? উত্তর: প্রায় ৭০০০
৩৬) ভাষা বিলুপ্তির ঝুঁকি কেন? উত্তর: ব্যবহার কমে যাওয়ায়
৩৭) একুশে ফেব্রুয়ারি কোন চেতনার প্রতীক? উত্তর: আত্মত্যাগের
৩৮) ভাষা আন্দোলন কাদের বিরুদ্ধে ছিল? উত্তর: বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে
৩৯) একুশ মানে কী? উত্তর: ২১ তারিখ
৪০) ফেব্রুয়ারি বছরের কততম মাস? উত্তর: দ্বিতীয়
৪১) ভাষা আন্দোলনের মূল স্লোগান কী ছিল? উত্তর: রাষ্ট্রভাষা বাংলা চাই
৪২) একুশে ফেব্রুয়ারি কোন প্রজন্মকে অনুপ্রাণিত করে? উত্তর: নতুন প্রজন্মকে
৪৩) শহীদ মিনারের নকশা কী বোঝায়? উত্তর: মা ও সন্তানের প্রতীক
৪৪) ভাষা আন্দোলনের ইতিহাস কোথায় পড়ানো হয়? উত্তর: পাঠ্যবইয়ে
৪৫) একুশে ফেব্রুয়ারিতে কী ধরনের অনুষ্ঠান হয়? উত্তর: সাংস্কৃতিক অনুষ্ঠান
৪৬) ভাষা শহীদদের সম্মানে কী লেখা হয়? উত্তর: কবিতা ও প্রবন্ধ
৪৭) একুশের প্রতীকী ফুল কী? উত্তর: গ্লাডিওলাস/রজনীগন্ধা
৪৮) ভাষা আন্দোলন কোন জাতীয়তার জন্ম দেয়? উত্তর: বাঙালি জাতীয়তাবাদ
৪৯) একুশে ফেব্রুয়ারি মানুষ কী শপথ নেয়? উত্তর: ভাষা রক্ষার শপথ
৫০) ভাষা আন্দোলন কোন অধিকারের অংশ? উত্তর: মানবাধিকার
৫১) একুশে ফেব্রুয়ারির মূল শিক্ষা কী? উত্তর: নিজের ভাষাকে ভালোবাসা
৫২) ভাষা আন্দোলন কিসের সূচনা ঘটায়? উত্তর: স্বাধীনতার চেতনা
৫৩) একুশে ফেব্রুয়ারি কোন ঐতিহ্যের প্রতীক? উত্তর: সংস্কৃতির
৫৪) ভাষা শহীদদের স্মরণে কী নির্মিত হয়? উত্তর: শহীদ মিনার
৫৫) একুশের চেতনা কী শেখায়? উত্তর: অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো
৫৬) ভাষা আন্দোলনের সময় কারা নেতৃত্ব দেয়? উত্তর: ছাত্রনেতারা
৫৭) একুশে ফেব্রুয়ারি কী শেখায়? উত্তর: ত্যাগের মূল্য
৫৮) ভাষা আন্দোলন ইতিহাসে কী হিসেবে পরিচিত? উত্তর: গণআন্দোলন
৫৯) ভাষা দিবস কাকে সম্মান জানায়? উত্তর: ভাষা শহীদদের
৬০) একুশে ফেব্রুয়ারি কীসের প্রতীক? উত্তর: ভাষার মর্যাদা
৬১) ভাষা আন্দোলনের মূল শক্তি কী ছিল? উত্তর: ঐক্য
৬২) একুশে ফেব্রুয়ারি মানুষ কোথায় যায়? উত্তর: শহীদ মিনারে
৬৩) একুশে ফেব্রুয়ারি কোন চেতনা জাগায়? উত্তর: দেশপ্রেম
৬৪) ভাষা শহীদদের আত্মত্যাগ কিসের জন্য? উত্তর: মাতৃভাষার জন্য
৬৫) ভাষা আন্দোলন কোন সংগ্রামের অংশ? উত্তর: সাংস্কৃতিক সংগ্রাম
৬৬) একুশে ফেব্রুয়ারি কোন জাতিকে পরিচিত করেছে? উত্তর: বাঙালি জাতিকে
৬৭) ভাষা আন্দোলনের ফলাফল কী ছিল? উত্তর: বাংলা স্বীকৃতি পায়
৬৮) একুশে ফেব্রুয়ারি কাকে স্মরণ করায়? উত্তর: শহীদদের ত্যাগ
৬৯) ভাষা দিবসে কী শোনা যায়? উত্তর: একুশের গান
৭০) ভাষা আন্দোলনের বার্তা কী? উত্তর: ভাষার অধিকার রক্ষা
৭১) একুশে ফেব্রুয়ারি কোন মূল্যবোধ শেখায়? উত্তর: আত্মমর্যাদা
৭২) ভাষা আন্দোলন কোন শক্তির পরিচয়? উত্তর: জনগণের শক্তি
৭৩) একুশে ফেব্রুয়ারি কোন প্রতিজ্ঞার দিন? উত্তর: ভাষা সংরক্ষণের
৭৪) ভাষা শহীদদের স্মৃতি কীভাবে বাঁচে? উত্তর: শ্রদ্ধা ও চর্চায়
৭৫) ভাষা দিবস কেন গুরুত্বপূর্ণ? উত্তর: ভাষার মর্যাদা রক্ষার জন্য
৭৬) একুশে ফেব্রুয়ারি কোন ঐক্যের প্রতীক? উত্তর: জাতীয় ঐক্য
৭৭) ভাষা আন্দোলন কোন দৃষ্টান্ত স্থাপন করে? উত্তর: প্রতিবাদের দৃষ্টান্ত
৭৮) একুশে ফেব্রুয়ারি কী মনে করায়? উত্তর: ত্যাগের ইতিহাস
৭৯) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা কীভাবে জানানো হয়? উত্তর: ফুল দিয়ে
৮০) ভাষা আন্দোলন কাদের অনুপ্রেরণা দেয়? উত্তর: শিক্ষার্থীদের
৮১) একুশের মূল চেতনা কী? উত্তর: ভাষাপ্রেম
৮২) ভাষা দিবস কোন শিক্ষার বার্তা দেয়? উত্তর: নিজের সংস্কৃতি ভালোবাসা
৮৩) একুশে ফেব্রুয়ারি কোন স্মৃতির দিন? উত্তর: বেদনার স্মৃতি
৮৪) ভাষা আন্দোলন কোন শক্তিকে জাগায়? উত্তর: প্রতিবাদী শক্তি
৮৫) একুশে ফেব্রুয়ারি কী উদযাপন করা হয়? উত্তর: ভাষার অধিকার
৮৬) ভাষা শহীদরা কী রেখে গেছেন? উত্তর: অনুপ্রেরণা
৮৭) একুশের শিক্ষা কী? উত্তর: অধিকার আদায়ে সংগ্রাম
৮৮) ভাষা আন্দোলন কোন ইতিহাসের অংশ? উত্তর: বাঙালির ইতিহাস
৮৯) একুশে ফেব্রুয়ারি কোন বার্তা দেয়? উত্তর: ভাষা রক্ষা করো
৯০) ভাষা দিবস কীসের স্মারক? উত্তর: আত্মত্যাগের স্মারক
৯১) একুশে ফেব্রুয়ারি কোন গর্বের দিন? উত্তর: জাতির গর্বের দিন
৯২) ভাষা আন্দোলনের প্রতীক কী? উত্তর: শহীদ মিনার
৯৩) একুশে ফেব্রুয়ারি কাদের সম্মান জানায়? উত্তর: ভাষা সৈনিকদের
৯৪) ভাষা আন্দোলন কোন অধিকার প্রতিষ্ঠা করে? উত্তর: ভাষার অধিকার
৯৫) একুশে ফেব্রুয়ারি কী মনে করিয়ে দেয়? উত্তর: সংগ্রামের কথা
৯৬) ভাষা শহীদদের স্মরণ কেন জরুরি? উত্তর: ইতিহাস জানার জন্য
৯৭) একুশের মূল প্রতিজ্ঞা কী? উত্তর: মাতৃভাষা রক্ষা
৯৮) ভাষা দিবস কোন চেতনাকে শক্তিশালী করে? উত্তর: জাতীয় চেতনা
৯৯) একুশে ফেব্রুয়ারি কোন গৌরবের প্রতীক? উত্তর: বাঙালির গৌরব
১০০) ভাষা আন্দোলন আমাদের কী শিখিয়েছে? উত্তর: ঐক্য ও সাহস
একুশে ফেব্রুয়ারি নিয়ে রচনা
ভূমিকা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও আবেগঘন দিন। এই দিনটি শুধু একটি স্মরণ দিবস নয়, বরং আত্মত্যাগ, অধিকারচেতনা ও জাতিসত্তার প্রতীক। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের ত্যাগের ফলেই আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য প্রাণ দেওয়ার ঘটনা খুবই বিরল। তাই একুশ মানেই মাথা নত না করা, একুশ মানেই আত্মমর্যাদার জাগরণ।
পাকিস্তান রাষ্ট্র গঠন ও ভাষা সমস্যার সূচনা
১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়ে দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান ছিল দুই অংশে বিভক্ত: পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। ভৌগোলিক দূরত্ব ছিল প্রায় দেড় হাজার মাইল। পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা, আর পশ্চিম পাকিস্তানের শাসকদের ভাষা ছিল উর্দু। জনসংখ্যায় পূর্ব পাকিস্তান বেশি হলেও ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাওয়ায় বাঙালির মনে অসন্তোষ জন্ম নেয়। ভাষাগত বৈষম্যই পরবর্তীতে আন্দোলনের মূল কারণ হয়ে ওঠে।
রাষ্ট্রভাষা উর্দু ঘোষণার প্রতিবাদ
১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকায় এসে ঘোষণা দেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণা সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগণের ভাষাকে অস্বীকার করার শামিল ছিল। ফলে ছাত্রসমাজ ও সচেতন মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। তারা বুঝতে পারে ভাষার অধিকার হারালে জাতিগত পরিচয়ও বিপন্ন হবে। ভাষা তখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়।
ভাষা আন্দোলনের সূচনা
ভাষা আন্দোলনের বীজ রোপিত হয় ১৯৪৮ সালেই। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রসমাজ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলে। পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার স্বীকৃতির প্রস্তাব দেন। যদিও তা গৃহীত হয়নি, তবুও আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে। কেন্দ্র করে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন দ্রুত বিস্তার লাভ করে। ভাষার প্রশ্ন তখন জাতীয় অধিকারের দাবিতে রূপ নেয়।
২১ ফেব্রুয়ারি ১৯৫২: রক্তে লেখা ইতিহাস
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। কিন্তু ছাত্ররা নিষেধাজ্ঞা ভেঙে শান্তিপূর্ণ মিছিল বের করে। পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই শহীদ হন। রাজপথ রক্তে রঞ্জিত হয়। এই আত্মত্যাগ বাঙালির চেতনাকে জাগিয়ে তোলে এবং আন্দোলনকে অপ্রতিরোধ্য করে।
ভাষা আন্দোলনের সাফল্য
শহীদদের রক্ত বৃথা যায়নি। তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার অবশেষে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। এই বিজয় প্রমাণ করে জনতার ঐক্য ও আত্মত্যাগ অন্যায়কে পরাজিত করতে পারে। ভাষা আন্দোলনই পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনের ভিত্তি তৈরি করে।
শহীদ মিনার: শ্রদ্ধার প্রতীক
ভাষা শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত হয় । এটি শুধু একটি স্থাপনা নয়, বরং বাঙালির আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক। প্রতি বছর একুশের প্রথম প্রহরে মানুষ খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এই নীরব শ্রদ্ধা জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করে।
আন্তর্জাতিক স্বীকৃতি
একুশে ফেব্রুয়ারির গুরুত্ব বিশ্ববাসীর কাছেও স্বীকৃত হয়েছে। প্রবাসী বাঙালিদের উদ্যোগে এবং বাংলাদেশের প্রস্তাবে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে। এটি বাঙালির জন্য বিরল আন্তর্জাতিক সম্মান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য
ভাষা একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও পরিচয়ের বাহক। মাতৃভাষা মানুষের চিন্তা, অনুভূতি ও মূল্যবোধ প্রকাশের প্রধান মাধ্যম। ভাষাগত বৈচিত্র্য পৃথিবীর সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করে। তাই প্রতিটি ভাষার সমান মর্যাদা থাকা জরুরি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের শেখায় নিজের ভাষাকে ভালোবাসা মানে নিজের অস্তিত্বকে ভালোবাসা।
একুশের শিক্ষা
একুশে ফেব্রুয়ারি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। এটি সাহস, ঐক্য ও আত্মত্যাগের শিক্ষা দেয়। ভাষা আন্দোলনের ইতিহাস প্রমাণ করে অধিকার আদায়ে ত্যাগ অপরিহার্য। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় নিজের ভাষা ও সংস্কৃতি রক্ষা না করলে জাতিসত্তা টিকে থাকতে পারে না।
উপসংহার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির গৌরবের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রাখাই একুশের মূল শিক্ষা। এই দিনটি শুধু অতীত স্মরণের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মকে ভাষা ও সংস্কৃতি রক্ষার শপথ নেওয়ার দিন। তাই বলা যায় একুশ মানে চেতনা, একুশ মানে সাহস, একুশ মানে স্বাধীন আত্মপরিচয়।
পরিশেষে আমার মতামত
আশা করি আপনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি সম্পর্কে এই পোস্টে জানতে পেরেছেন। এই পোস্টটি আমাদের মাতৃভাষা চেতনার উপর ভিত্তি করে লেখা হয়েছে। সবকিছু ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হয়েছে। শেষে কুইজ ও রচনাও দেওয়া হয়েছে। আশা করি আপনি একুশে ফেব্রুয়ারি নিয়ে বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url