সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী

বোর্ড পরীক্ষায় ভালো করার সেরা ২০ উপায়আপনি কি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী জানতে চান? তাহলে আজকে এই পোস্ট শুধু আপনার জন‍্য। আমরা আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার অনেক উপায় জানাব। যেগুলো আপনার জীবনে কাজে আসবে। 

সোশ্যাল-মিডিয়া-থেকে-দূরে-থাকার-উপায়-কী-কীএই পোস্টে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে আসার বিভিন্ন কারণ সম্পর্কে জানাব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

পোস্ট সূচিপত্র : সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী এ নিয়ে বিস্তারিত সবকিছু 

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী

আমাদের অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটানো হয়ে যায়। এ থেকে অনেক সময় আমরা সড়ে আসতে চাই। এখান থেকে সড়ে আসার অনেক উপায় আছে। অনেকেই জানতে চায় যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী। সমস্যা নেই আমরা আপনাকে এই পোস্টে এমন ভাবে মটিভেট করবো যাতে আপনি সোশ্যাল মিডিয়া থেকে অনেক সহজেই দূরে সড়ে আসতে পারেন। 
সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় কাটানো সময়ে অপচয় করে। এতে করে সময় নষ্ট হয় পাশাপাশি আমরা আমাদের জীবন থেকে অনেক পিছিয়ে পড়ি। একটা সময় রিয়েলাইজ হয় যে সোশ্যাল মিডিয়া আমাদের কতটা ক্ষতি করেছে। তখন মনে হয় আবার পিছনে গিয়ে নতুন করে শুরু করি। কিন্তু তা সম্ভব নয়। তখন মনে হয় সোশ্যাল মিডিয়া ছেড়ে দেই। এইসময় অনেক কষ্ট হয়। সহজে ছাড়া যায় না। ঐ যে কথায় আছে মানুষ অভ‍্যাসের দাস। এই সময় টাতে সোশ্যাল মিডিয়া অনেক ছাড়া কষ্টকর হয়ে পরে। 

বর্তমানে অনেকেই সোশ্যাল মিডিয়ার উপর বিভিন্ন ভাবে নির্ভর। তবে সময় বাচাতে হলে এটি ছাড়তে হবে। এর জন‍্য কিছু উপায় আছে। যেগুলো জানতেই আপনি আমাদের সাথে আছেন। এমন অনেক উপায় রয়েছে। চলুন এ সম্পর্কে কিছু তথ‍্য জেনে নেওয়া যাক। 
  • প্রতিদিন নির্দিষ্ট সময় বা কাজ ছাড়া ব্যবহার না করা
  • পড়াশোনা বা কোনো কাজে বসলে ফোন সাইলেন্ট করে রাখা বা মোবাইল পাশে না রাখা
  • ঘুমানোর এক ঘণ্টা আগে সব অ্যাপ বা মোবাইলের নটেফিকেশন বন্ধ করা
  • অপ্রয়োজনীয় পেজ ও গ্রুপ আনফলো করা
  • মোবাইলের স্ক্রিন টাইম লিমিট সেট করা
  • নোটিফিকেশন অফ রেখে মনোযোগ ধরে রাখা
  • খালি সময়ে বই পড়া বা নতুন কিছু শেখা
  • বন্ধুদের সাথে সময় কাটানো
  • প্রয়োজন ছাড়া ফোন হাতে না নেওয়া
  • নিজের লক্ষ্য মনে রেখে সময়ের সঠিক ব্যবহার করা
  • ডিজিটাল ডিটক্সের জন্য সপ্তাহে একদিন বিরতি রাখা, এ নিয়ে পোস্টে বিস্তারিত আলোচনা আছে।
  • সকালে ঘুম থেকে উঠে আগে ফোন না দেখা
  • খাবার সময় ফোন দূরে রাখা
  • রাতে ফোন অন্য রুমে রেখে ঘুমানো
  • নিজেকে ব্যস্ত রাখার জন্য নতুন নতুন স্কিল শেখা
  • কাজ ছাড়া স্ক্রল করার অভ্যাস বন্ধ করা
  • নিজেকে মনে করানো সময়ই সবচেয়ে মূল্যবান
  • পরিবারের সাথে কথা বলার সময় ফোন না ধরা
  • প্রতিদিন অফলাইন কাজের তালিকা বানানো
  • অনলাইনের বদলে সরাসরি বাস্তব কাজকে গুরুত্ব দেওয়া
আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করি। এতে করে অনেকটা সময় চলে যায়। সময় কোন দিক দিয়ে যাচ্ছে টেরই পাওয়া যায় না। এছাড়াও একটি বড় খারাপ অভ‍্যাস হয়। মনোযোগ এক জাগাতে ধরে রাখা যায় না। আপনার একটু পরে পরে মন বদলে যাবে। কারণ স্ক্রল করলে একটি ভালো না লাগলে অন‍্যটি এভাবে। এর এফেক্ট পরে বাস্তব জীবনেও পরে। 

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকব কেন

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার অনেক কারণ রয়েছে। অনেকেই চাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে কিন্তু পারে না। তাদের জন‍্য আজকের এই পোস্ট। তবে এর আগে আমাদের মনে আরেকটা প্রশ্ন আসে যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকব কেন? চলুন এ সম্পর্কেও বিস্তারিত জেনে নেই। 

সোশ্যাল মিডিয়াতে আপনি যত এক্টিভ থাকবেন আপনার তত ক্ষতি হবে। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। আপনি যদি একজন স্টুডেন্ট হন তবে আপনার জন‍্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যতক্ষণ সোশ্যাল মিডিয়া তে থাকবেন ততক্ষণে আপনার অনেক পড়া শেষ হয়ে যাবে। তাই এটি আপনার সময় অপচয় করে। আপনার মনোযোগ নষ্ট করে। এছাড়াও কিছু কারণ হলো:
  • সময় নষ্ট কম হয় এবং কাজের মান ও গতি দুটিই বাড়ে
  • মনোযোগ শক্তিশালী হয় ও পড়া সহজে মনে থাকে
  • মানসিক চাপ কমে এবং মাথা সবসময় শান্ত থাকে
  • অপ্রয়োজনীয় সময় নষ্ট করার অভ্যাস কমে যায়
  • ঘুমের মান ভালো হয় ও শরীর সতেজ থাকে
  • নিজের লক্ষ্য পরিষ্কার ভাবে বোঝা যায়
  • বাস্তব জীবনের আনন্দ বেশি অনুভব করা যায়
  • ব্রেইন অযথা উল্টাপাল্টা তথ্যের চাপ থেকে মুক্ত থাকে
  • চোখের ক্লান্তি কমে যায়
  • আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকে
  • সময় ব্যবস্থাপনা দক্ষতা উন্নত হয়
  • নেতিবাচক খবর থেকে দূরে থাকা যায়
  • সৃজনশীল চিন্তা বাড়ে
  • পরিবারের সাথে সম্পর্ক ভালো হয়
  • রাগ ও হতাশা কমে যায়
এইসকল আরও বিভিন্ন ধরনের কারণ আছে। আপনাকে বিভিন্ন ভাবে এটি ক্ষতি করছে। এই পোস্টে আমরা এই বিষয় টি নিয়েই বিস্তারিত জানব। পোস্টের শেষে এমন আরও কিছু তথ‍্য দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি ধাপ আপনি সূচিপত্র থেকে দেখে নিতে পারেন। 

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা কি ভালো

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী এ নিয়েই আমরা জানছি। তবে এটি কি আপনার জন‍্য ভালো হবে? সোশ‍্যাল মিডিয়া থেকে দূরে থাকা অবশ্যই আপনার জন‍্য ভালো হবে। আবার একেবারে দূরে সরে যাওয়াও ভালো না। কারণ বিশ্বের বিভিন্ন তথ‍্য খবর রাখাও জরুরি। এছাড়া আপনার বিশেষ কিছু থাকলে একে বারে সরে আসতে পারেন। যেমন পরীক্ষার একমাস আগে সোশ্যাল মিডিয়া একে বারে ছেড়ে দেওয়া। 

আপনি যদি বিশেষ কোনো কাজের মাঝে থাকেন তবে আপনি মোবাইল পরিবারের অন‍্য কাউকে দিয়ে দিবেন এবং মোবাইল চালাবেন না। এতে করে আপনার অনেকটা সময় বাঁচবে। পড়ালেখার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অনেক ক্ষতি করে যা আমরা জেনেছি। এছাড়াও আরও অনেক কিছু জানব। যাইহোক এর অনেক উপকার ও অপকার আছে যা পোস্টের শেষে আলোচনা করা হয়েছে।  তবে এর সোশ্যাল মিডিয়া ছাড়ার হালকা পাতলা কিছু সুবিধা হলো:
  • মন শান্ত থাকে
  • অপ্রয়োজনীয় সময় নষ্ট হয় না
  • কাজে মনোযোগ থাকে
  • অতিরিক্ত চিন্তা থাকে না
  • ঘুম ভালো হয়
  • অন‍্য কিছু মাথায় থাকে না
  • ব্রেইন ফ্রেশ থাকে
  • মোটিভেশন পাওয়া যায়
  • নিজের লক্ষ্যের দিকে আগানো যায়
  • মানসিক শান্তি থাকে
আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরলে এমন উনকার পাবেন। এছাড়াও আরও অনেক অনেক উপকার আছে যা আমরা পোস্টের শেষে জানব। তাই লেষ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং পোস্টটি সম্পূর্ণ পড়ুন। এতে করে আপনার লাভ হবে। 

সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করার উপায়

সোশ্যাল মিডিয়া আমাদের অনেকটা সময় নষ্ট করে এ নিয়েই আমরা জেনেছি। এখন এই সোশ্যাল মিডিয়া যদি আমাদের কন্ট্রোলের মাঝে থাকে তবে কোনো সমস্যা হবে। আমাদের সব কিছুই নিয়ন্ত্রণ করা উচিৎ। যেমন রাগ। রাগ উঠলে কি না কি হয়ে যায় নিজের অনেক ক্ষতি হয় তাই রাগ কন্ট্রোল করা উচিৎ। তেমনই সোশ্যাল মিডিয়া। এর কিছু উপায় হলো:
  • প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ব্যবহার করা
  • অপ্রয়োজনীয় অ্যাপ নোটিফিকেশন বন্ধ রাখা
  • কাজের সময় মোবাইল দূরে রাখা
  • অকাজে স্ক্রল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া
  • দিনে কতক্ষণ ব্যবহার করেছ তা ট্র্যাক করা
  • পড়ার সময় ফোন সাইলেন্ট রাখা
  • বাস্তব জীবনের কাজে নিজেকে ব্যস্ত রাখা
  • অপ্রয়োজনীয় পেজ আনফলো করা
  • সকালে উঠে achieves আগে ফোন না ধরা
  • রাতে ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া বন্ধ করা
  • নিজের লক্ষ্য একটি কাগজে লিখে নিজের চোখের সামনে রাখা
  • ডিজিটাল ডিটক্স দিন ঠিক করা
  • বন্ধুদের সাথে অফলাইনে সময় কাটানো
  • অ্যাপ টাইম লিমিট সেট করা
  • নিজেকে নিয়ম মানতে বাধ্য করা
সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারলে আপনার জীবন অনেক সুন্দর হবে। আপনি মোটিভেশন পাবেন। আপনার যখন মন চায় সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে পারবেন যখন মন চায় নিয়ে নিতে পারবেন। তাই সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়  

সোশ্যাল মিডিয়া থেকে কতদিন দূরে থাকা উচিত

সোশ্যাল মিডিয়া থেকে একটি নির্দিষ্ট সময় দূরে থাকা উচিৎ। আমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী এ নিয়ে তো জেনেছি। পাশাপাশি আমাদের জানতে হবে যে কত দিন এ থেকে দূরে থাকতে হবে। তবেই আমরা আসল সফলতা খুঁজে পাব। সোশ্যাল মিডিয়া ছাড়তে প্রথম প্রথম অনেক কষ্ট হবে। আস্তে আস্তে অভ‍্যাস হয়ে যাবে। 
সোশ্যাল-মিডিয়া-থেকে-দূরে-থাকার-উপায়-কী-কীপ্রথমে আপনার স্ক্রিন টাইম কমান। দুই তিন দিন এভাবেই কমাতে থাকেন। তারপর দুই দিনে একদিন মোবাইল চালান। একদিন একদম বিরত থাকবেন অন‍্যদিন হালকা পাতলা ব‍্যবহার করবেন। এভাবে এক সপ্তাহ করুন। এরপরে তিন চার দিনে একবার এভাবে আরও ৫ দিন। এরপর একদম বন্ধ করে দিন। তাহলে আপনি ১৫ দিনে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে পারবেন। এবং আপনার এর উপরে পুরোপুরি একটা নিয়ন্ত্রণ চলে আসবে। 

সোশ্যাল মিডিয়ায় সময় কমানোর উপায়

সোশ্যাল মিডিয়াতে যদি আপনার বেশি সময় নষ্ট হয় তবে আপনার উচিৎ স্ক্রিন টাইম কমানো। কালকে কালকে করতে করতে এই অভ‍্যাস থেকেই যায়। তাই আজ থেকেই শুরু করুন। প্রথম প্রথম কষ্ট হবে পরে অভ‍্যাস হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় সময় কমানোর উপায়গুলো নিচে দেওয়া হলো:
  • ব্যবহারের আগে আপনি কোন কারণে চালাবেন তা ঠিক করা
  • টাইমার সেট করে ব্যবহার করা কতক্ষণ কোন অ‍্যাপ ব‍্যবহার করবেন
  • কয়েকদিন মোবাইলে MB বা Wifi বা ইন্টারনেট না ভরা
  • অবসর সময়ে ফোন না ধরা 
  • বই বা নতুন স্কিল শেখা শুরু করা
  • বন্ধুদের সাথে সরাসরি কথা বলা
  • অপ্রয়োজনীয় ভিডিও দেখা বন্ধ করা
  • অ্যাপ আইকন হোম স্ক্রিন থেকে সরানো
  • দিনের শেষে স্ক্রিন টাইম চেক করা
  • নিজেকে সময়ের মূল্য মনে করানো
  • প্রয়োজন ছাড়া অনলাইন না থাকা
আপনি এই কাজ গুলো করলে আস্তে আস্তে আপনার মোবাইলের উপরে নিয়ন্ত্রণ আসবে এবং আপনার সোশ্যাল মিডিয়া থেকে নেশা কেটে যাবে। আস্তে আস্তেই আপনার এটি আর ভালো লাগবে না। এমন আরও বিভিন্ন টিপস আছে। চলুন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। 

সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ডিজিটাল ডিটক্স

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী এ নিয়ে আমরা এই পোস্টে বিস্তারিত জেনেছি। এখন ডিটক্স আবার কি? সোশ্যাল মিডিয়া ডিটক্স মানে নির্দিষ্ট সময়ের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানো বা বন্ধ রাখা যাতে মন, মস্তিষ্ক ও জীবনযাত্রা স্বাভাবিক ভাবে ফিরে আসে। 

আরেকটি প্রশ্ন আসে যে সোশ্যাল মিডিয়া ডিটক্স দরকার? অনেক সময় অজান্তেই ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করতে করতে সময় নষ্ট হয়, মন খারাপ হয়, তুলনা করার অভ্যাস তৈরি হয় এবং পড়াশোনা বা কাজে মন বসে না। ডিটক্স করলে মস্তিষ্ক বিশ্রাম পায়, মন শান্ত হয়, ঘুম ঠিক হয় এবং নিজের জীবনের প্রতি আগ্রহ বাড়ে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 
  • সোশ্যাল মিডিয়া আসক্তির লক্ষণ
    • বারবার ফোন চেক করার ইচ্ছা হওয়া
    • নোটিফিকেশন না এলেও ফোন দেখা
    • পড়াশোনা বা কাজের সময় মনোযোগ না থাকা
    • অফলাইনে বিরক্ত লাগা
    • সোশ্যাল মিডিয়া না থাকলে অস্থির লাগা
  • ডিটক্স কতদিন করলে ফল পাওয়া যায়
    • প্রথম ২–৩ দিনে অস্থিরতা কমতে শুরু করে
    • ১ সপ্তাহে মনোযোগ বাড়তে থাকে
    • ২ সপ্তাহে অভ্যাস নিয়ন্ত্রণে আসে
    • ১ মাসে মানসিক পরিবর্তন স্পষ্ট বোঝা যায়
  • ডিটক্স করার সহজ ধাপ
    • প্রথমে ব্যবহার সময় লিখে রাখো
    • দিনে নির্দিষ্ট সময় ছাড়া ব্যবহার না করা
    • অপ্রয়োজনীয় অ্যাপ নোটিফিকেশন বন্ধ করা
    • ঘুমানোর আগে ফোন দূরে রাখা
    • ফ্রি সময়ে বই, খেলাধুলা বা শখে সময় দেওয়া
  • ডিটক্সের সময় কী করা ভালো
    • বই পড়া
    • নতুন স্কিল শেখা
    • পরিবারের সাথে সময় কাটানো
    • ব্যায়াম করা
    • বাইরে হাঁটা
  • ডিটক্স সফল করার টিপস
    • হঠাৎ বন্ধ না করে ধীরে কমানো
    • বন্ধুদের জানিয়ে রাখা
    • ফোনে টাইম লিমিট সেট করা
    • সোশ্যাল মিডিয়ার বদলে অন্য অভ্যাস গড়া
ডিটক্স কয়েকদিন করলেই হয়। কিন্তু ডিটক্সের পর কীভাবে নিয়ন্ত্রণে রাখবে? ডিটক্স শেষ মানে আবার আগের মতো ব্যবহার না করা। প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যবহার করা, অপ্রয়োজনীয় স্ক্রল না করা এবং দরকারি কাজেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত। এভাবেই ডিটক্স করতে হয় এবং এভাবেই এটি কাজে আসে। 

সোশ্যাল মিডিয়া বন্ধ করার উপকারিতা

সোশ্যাল মিডিয়া বন্ধ করা অনেক প্রয়োজনীয়। এ সম্পর্কে আমরা এই পোস্টে বিস্তারিত জেনেছি। এর অনেক গুলো উপকারিতা রয়েছে। এগুলো সম্পর্কে জানলে হয়তো আপনার আরও মোটিভেশন আসবে। নিচে এ সম্পর্কে দেওয়া হলো: 
  • মন শান্ত থাকে
  • ঘুম ভালো হয়
  • সময় বাঁচে
  • পড়ায় মন বসে
  • চিন্তা কমে
  • স্ট্রেস কমে
  • চোখের চাপ কমে
  • মাথা পরিষ্কার থাকে
  • মনোযোগ বাড়ে
  • আত্মবিশ্বাস বাড়ে
  • বাস্তব জীবনে আগ্রহ বাড়ে
  • পরিবারে সময় দেওয়া যায়
  • বন্ধুত্ব গভীর হয়
  • নেতিবাচক ভাবনা কমে
  • তুলনা করার অভ্যাস কমে
  • মস্তিষ্ক সতেজ থাকে
  • কাজের গতি বাড়ে
  • রাগ কমে
  • ধৈর্য বাড়ে
  • নিজেকে সময় দেওয়া যায়
  • নতুন কিছু শেখা যায়
  • সৃজনশীলতা বাড়ে
  • অভ্যাস নিয়ন্ত্রণ হয়
  • মুড ভালো থাকে
  • সময় নষ্ট কম হয়
  • আত্মনিয়ন্ত্রণ বাড়ে
  • মানসিক শক্তি বাড়ে
  • লক্ষ্যে ফোকাস থাকে
  • অলসতা কমে
  • জীবন বেশি বাস্তব লাগে

সোশ্যাল মিডিয়া বন্ধ করার অপকারিতা 

আমরা তো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী এ নিয়ে জেনেছিই। কিন্তু সত‍্যি কি দূরে যাওয়া ঠিক হবে? হ‍্যাঁ দূরে চলে গেলে অনেক উপকার পাওয়া যাবে। তবে একবারে না ছাড়াই ভালো। কারণ এটি অনেক সময় অনেক কাজে লাগে। সোশ্যাল মিডিয়া বন্ধ করার কিছু অপকারিতা হলো:
সোশ্যাল-মিডিয়া-থেকে-দূরে-থাকার-উপায়-কী-কী
  • বন্ধুদের আপডেট মিস হয়
  • ট্রেন্ড জানা কমে
  • কিছু খবর দেরিতে জানা যায়
  • অনলাইন যোগাযোগ কমে
  • কিছু সুযোগ হাতছাড়া হতে পারে
  • গ্রুপ ইনফো মিস হতে পারে
  • অনলাইন নেটওয়ার্ক কমে
  • ব্যবসায়িক প্রচার কমে
  • একঘেয়েমি লাগতে পারে
  • প্রথম দিকে অস্বস্তি হয়
  • বিরক্তি আসতে পারে
  • অভ্যাস ভাঙা কঠিন লাগে
  • অনলাইন বন্ধুদের সাথে দূরত্ব হয়
  • কিছু দরকারি পোস্ট দেখা হয় না
  • মিম বা বিনোদন কমে
  • ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন লাগে
  • ফ্রি সময় বেশি মনে হয়
  • কখনো একাকিত্ব লাগে
  • নতুন ট্রেন্ড শেখা কম হয়
  • সামাজিক আপডেট কম পাওয়া যায়

পরিশেষে আমার মতামত 

আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কেন আপনাকে সোশ্যাল মিডিয়া ত‍্যাগ করা উচিৎ। এই পোস্টে আমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় কী কী এ সম্পর্কে বিস্তারিত জেনেছি। এর উপকার অপকার সবকিছু নিয়েই জেনেছি। আমার মতে, সোশ্যাল মিডিয়ার উপর কন্ট্রোল তৈরি করা উচিৎ। তাহলে আপনার কাজ বা পড়ালেখার আগে সোশ্যাল মিডিয়ে ছেড়ে দিতে পারবেন এবং সময় নষ্ট না করে সোশ্যাল মিডিয়ার সঠিক ব‍্যবহার করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন‍্য ধন‍্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url